বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবীতে ঝিনাইদহে বিএনপির পদযাত্রায় মানুষের ঢল নামে। শনিবার সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে শত শত নেতাকর্মী ঝিনাইদহ শহরে জড়ো হতে থাকে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে। এরপর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এম এ মজিদের নেতৃত্বে পদযাত্রাটি শুরু হয়। পদযাত্রাটি শহর ঘুরে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী
পটুয়াখালীর কলাপাড়ায় মসজিদের জমি দখলে বাঁধা দেয়ায় হামলার ঘটনা ঘটেছে। এতে ২জন আহত হয়েছে। শুক্রবার শেষ বিকেলে উপজেলার চম্পাপুর ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা আহত মো. ফারুক তালুকদার (৪২) ও তছলিম তালুকদার (৩৮) কে উদ্ধার করে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহতের স্বজন
বাংলাদেশের জনগণ ফ্যাসিস্ট হাসিনা সরকারকে ক্ষমতায় দেখতে চায়না বলে মন্তব্য করেছেন, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান। তিনি বলেন,বিএনপি কি করবে, অন্যান্য রাজনৈতিক দল কি করবে, সেটা বড় কথা নয়। দেশের জনগণ ইতিমধ্যে সিন্ধান্ত নিয়েছে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে আর ক্ষমতায় দেখতে চায়না। শনিবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নোয়াখালী প্রেসক্লাব চত্ত্বরে আয়োজিত পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পিরোজপুরের কাউখালী উপজেলার ছোট বিড়ালজুরীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং খাবার বিতরণ অনুষ্ঠিত। আজ শনিবার দুপুরে ছোট বিড়ালজুরী সেতারা বেগমী মোয়াজ্জেম ফাউন্ডেশন এর আয়োজনে অনুষ্ঠানে সভাপতি থেকে বক্তব্য রাখেন সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব খান মোঃ কবির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য
ঝিনাইদহের কালীগঞ্জে গাঁজাসহ বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার আড়পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, দর্শনা থেকে কিছু মাদক ব্যবসায়ী মাদক নিয়ে মোটর সাইকেল যোগে কালীগঞ্জ যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আড়পাড়া এলাকায় চেক পোস্ট বসায় পুলিশ। সেসময় সন্দেহ হলে একটি মোটর সাইকেলের গতি রোধ করে তল্লাসী করে। সেসময় অভিনব কায়দায় থাকা তিন কেজি গাঁজা উদ্ধার করা
ঝালকাঠির রাজাপুরে ধারের ৪শ’ টাকা ফেরত চাওয়ায় ফেরদৌস নামের এক পাওনাদারকে ছুরি দিয়ে জখম করেছে স্থানীয় নাঈম হাওলাদার। ঘটনার সময় ফেরদৌসকে ধরতে গেলে আল রাব্বি এবং মো. ফয়সাল নামের আরো দু'জনকে ছুরি দিয়ে জখম করেছে নাঈম হাওলাদার। স্থানীয়রা জানায় 'অভিযুক্ত নাঈম হাওলাদার গালুয়া গ্রামে শ্রমিকের কাজ করে। আর আতহরা সকলেই কলেজ শিক্ষার্থী। তারা ইউনিয়ন ছাত্রলীগের বিভিন্ন পদেও দায়িত্বরত।' বৃহস্পতির ১৭ আগষ্ট বিকেলে
বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এর জাতীয় সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। আইআরআই হল একটি অলাভজনক সংস্থা, যা মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার দ্বারা অর্থায়নকৃত এবং সমর্থিত।ইউরোপিয়ান ফাউন্ডেশন ফর সাউথ এশিয়ান স্টাডিজের ওয়েবসাইটে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। জরিপে বলা হয়েছে, “বাংলাদেশের জনসাধারণের মধ্যে বিরাজমান বিভিন্ন হতাশা বিরোধীদের জনসমর্থন বাড়িয়ে
বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মিনী সাবেক সংসদ সদস্য হাসনা জসীম উদদীন মওদুদ বলেছেন,আজকে সারা দেশের মানুষ বিশ্বের মানুষ জেনেছে বেগম জিয়া হলেন বাংলাদেশের নেলসন ম্যান্ডেলা। তারা একটা সুস্থ মানুষকে অসুস্থ করে দিছে। বেগম জিয়ার প্রাণে যে শক্তি আপনারা জানেন,খালেদা আজকে আমাদের কাছে আসতে পারলে তার এক ডাকে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতো। নির্বাচন মুখি দল বিএনপি আরো
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নের মালতিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতার কারণে স্বাভাবিকভাবে স্কুলে যেতে পারছে না শিক্ষক ও শিক্ষার্থীরা। রাস্তা থেকে স্কুলের মাঠ নিচু হওয়ায় বৃষ্টির পানি নিষ্কাশনের কোন ব্যবস্থানা না থাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে শিক্ষার্থী ও শিক্ষকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।একপাশে পুকুর আর আরেক পাশে আবাদী জমি থাকায় থৈ থৈ করছে পানি। মাঠটির বেশির ভাগ আগাছায়
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বামনহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ আগস্ট) সকালে বিদ্যালয়ের হল রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রমজান আলী শেখের সভাপতিত্বে এবং শিক্ষক আব্দুল মাজেদ খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- যায়যায়দিন পত্রিকার ভূঞাপুর উপজেলা প্রতিনিধি অধ্যাপক আখতার হোসেন খান, কাউন্সিলর খন্দকার আমিনুল ইসলাম, আব্দুল জলিল শেখ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, কামাল হোসেন খান,
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিত পদযাত্রা করেছে জাতীয়তাবাদী দল-)বিএনপি'র জয়পুরহাট জেলা শাখা। শনিবার (১৯ আগস্ট) বেলা ১১ টায় পৌর এলাকার সুগার মিল এলাকা হইতে পদযাত্রাটি বের হয়ে জেলা বিএনপির প্রধান কার্যালয়ে এসে শেষ করে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে জেলা বিএনপি'র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দীন মন্ডলের সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক
গত দুই দিন ধরে পানি সংকট দেখা দিয়েছে কলাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে। বর্তমানে টয়লেট থেকে ভেসে আসা দুর্ঘন্ধে অনেকটা অতিষ্ঠ হয়ে পড়েছেন রোগীরা। হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছে ডেঙ্গু সহ অন্যান্য রোগীরা। দ্রুত এ সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন তারা। সরেজমিনে জানা গেছে, বৃহস্পতিবার সকালে হাসপাতালের সকল ওয়ার্ডের ট্যাপ থেকে পানি পড়া বন্ধ হয়ে যায়। এতে রোগীরা গোসল সহ বাথরুম সারতে দুর্ভোগে
গত দিন কয়েক ধরে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে আলোচিত-সমালোচিত তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণির বেশ কিছু হাস্যোজ্জ্বল ছবি ও একটি ভিডিও। ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা ধরেই নিয়েছিলেন বিভেদ ভুলে আবারও এক ছাদের নিচে এসেছেন তারা। অবশ্য তাদের দুজনের কথায় ফেরার আভাসই পাওয়া যাচ্ছিল। কিন্তু দুদিন না যেতেই আবারও দৃশ্যবদল! বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পরীমণি। জানা গেছে, জ্বর-ঠান্ডার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি
ডেঙ্গুর চেয়ে ভয়ঙ্কর বিএনপি থেকে সাবধান থাকতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।শনিবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা কর্মসূচি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটি এ কর্মসূচির আয়োজন করে।ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের গণতন্ত্র বিএনপির হাতে নিরাপদ নয়। ডেঙ্গুর চেয়ে ভয়ঙ্কর বিএনপি থেকে সাবধান থাকতে হবে। তিনি
আবারও এমএলএম কোম্পানির প্রতারণায় জড়িয়ে সর্বস্বান্ত হলো দেশের লক্ষাধিক যুবক। হঠাৎ করে বন্ধ হয়ে গেছে অবৈধ অনলাইন গ্যাম্বলিং ক্রিপ্টো ট্রেডিং করা এমএলএম কোম্পানি এমটিএফই। ধারণা করা হচ্ছে, এই কোম্পানির মাধ্যমে বাংলাদেশ থেকে ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে বাংলাদেশি মুদ্রায় অন্তত ২০ হাজার কোটি টাকাপাচার হয়েছে। একইসঙ্গে রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্নে বিদেশি এই অ্যাপসের ফাঁদে অনলাইনে বিনিয়োগ করে সর্বস্বান্ত হয়েছেন হাজারও মানুষ।দুবাই ভিত্তিক এই
রাশিয়ার অধিকৃত দোনেৎস্কে পৃথক বিস্ফোরণের ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এতে আরও ছয়জন আহত হয়েছেন।শুক্রবার (১৮ আগস্ট) এক টেলিগ্রাম পোস্টে বিষয়টি নিশ্চিত করেন স্বঘোষিত দোনেৎস্ক পিপলস রিপাবলিক নেতা ডেনিস পুশিলিন। পুশিলিনের বরাতে সিএনএন জানিয়েছে, দোনেৎস্ক শহরে ঘটা সেই বিস্ফোরণে তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। এছাড়া ভোরোশিলোভস্কি জেলার একটি নির্মাণস্থলে যন্ত্র বিস্ফোরিত হয়ে তিনজন নির্মাণ শ্রমিক নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন। নিহত
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর ফলে সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়োহাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।তাই দেশের চারটি সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান স্বাক্ষরিত সামুদ্রিক সতর্কবার্তায় এ তথ্য উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উড়িষ্যা উপকূলে অবস্থান করছে।
ঝালকাঠির রাজাপুরের বড় গালুয়া গ্রামে পাওনা ৪শ’ টাকা না দিতে পারায় দিনমজুর নাঈম হাওলাদারের বাড়িতে কিশোর গ্যাং চক্রের সদস্যরা দলবল গিয়ে বসতঘর হামলা চালিয়ে ভাঙচুর করে মধ্য যুগীয় কায়দায় নির্যাতন করে নারী ও শিশুসহ ৪ জনকে আহত করে অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকেলে ওই বাড়িতে সরেজমিনে গেলে কিশোর গ্যাংয়ের সদস্যরা ইজিবাইক ও মোটর সাইকেল নিয়ে মহড়া দিতে দেখা
কিশোরগঞ্জ পৌর শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদ। এ মসজিদে আটটি লোহার দানবাক্স আছে। প্রতি তিন মাস পর পর খোলা হয় দানবাক্সগুলো। এবার তিন মাস ১৩ দিন পর দানবাক্সগুলো খোলা হয়েছে। শনিবার (১৯ আগস্ট) সকাল সোয়া ৮টায় আটটি দানবাক্স থেকে রেকর্ড ২৩ বস্তা টাকা পাওয়া গেছে। সাথে পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গয়না। এখন চলছে গণনার কাজ। গণনায়
মুসলিমদের ধর্মগ্রন্থ কোরআন পোড়ানো বন্ধ করতে এবার আইন সংশোধন করে পুলিশের ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সুইডেন। আইন সংশোধন হলে যে কোনো বিক্ষোভ সমাবেশ ও মিছিলের অনুমতি দেওয়া- না দেওয়ার ব্যাপারটি পুরোপুরি পুলিশের এখতিয়ারে চলে যাবে। শুক্রবার রাজধানী স্টকহোমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দেশটির বিচার বিষয়ক মন্ত্রী গানার স্ট্রমের। রাষ্ট্রীয় আইনে প্রয়োজনীয় সংশোধনী আনতে শিগগিরই একটি কমিশন নিয়োগ করা হবে
মহাগ্রন্থ আল কোরআন এমন ফজিলতপূর্ণ কিতাব, যার প্রতিটি হরফ পাঠে আছে সওয়াব। তবে কোরআনের বেশ কিছু আয়াত ও সুরা এমন আছে, যেগুলোর শ্রেষ্ঠত্ব ও মাহাত্ম্যের কথা রাসুলুল্লাহ (সা.) বিশেষভাবে ইরশাদ করেছেন। এমনই একটি আয়াতের নাম ‘আয়াতুল কুরসি’। আয়াতটিকে রাসুলুল্লাহ (সা.) কোরআনের শ্রেষ্ঠ আয়াত হিসেবে বর্ণনা করেছেন। পবিত্র কোরআনের দ্বিতীয় সুরা বাকারার ২৫৫ নম্বর আয়াত আয়াতুল কুরসি নামে পরিচিত। আয়াতটিতে আল্লাহর
পটুয়াখালী দশমিনায় নারী সহকর্মীর সঙ্গে পরকীয়া ও ঘুস দাবির অভিযোগে মো. মেহেদী হাসান নামের এক এসআইয়ের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দশমিনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই নারী সহকর্মীর স্বামী বাদী হয়ে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলা সূত্রে জানা যায়, উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ দাসপাড়া গ্রামের পারিবারিক বিরোধের সূত্র ধরে এসআই মেহেদী হাসানের মাধ্যমে দশমিনা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাস ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে টেকনাফের হ্নীলা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে নানা কর্মসূচী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৮ আগস্ট) সকালে কালো ব্যাজ ধারণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পর দুপুরে প্রায় চার হাজারের অধিক মানুষ
পিরোজপুরে হাত-মুখ ও চোখ বাঁধা অবস্থায় কোমেলা বেগম (৫০) নামে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) সকালে জেলার নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বৈবুনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত কোমেলা বেগম উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের মৃত ছলেমান শেখের মেয়ে। তার স্বামী সৌদি আরব প্রবাসী ওমর ফারুকের বাড়ি কুমিল্লায়। তিনি নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বৈবুনিয়া গ্রামে