ঝিনাইদহে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত প্রতিরোধে তালবীজ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। সকালে সদর উপজেলার গান্না ইউনিয়নের বেতাই গ্রামে পরিবেশবিদ জহির রায়হানের উদ্যোগে এ তালবীজ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়। সেসময় পরিবেশবিদ জহির রায়হান, জেলা বন অধিদপ্তরের নার্সারি এটেনডেন্ট ঈসরাইল মন্ডল, ওয়াচার দিপু বিশ্বাস, গান্না ইউনিয়ন সেবা সংগঠনের পরিচালক হাবিবুর রহমান সাদ্দাম, সভাপতি ফারুক হোসেন, প্রচার সম্পাদক সাব্বির হাসান, গান্না ইউনিয়ন
বরিশালের উজিরপুরে কচা নদীতে নিখোঁজ হওয়া ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুলের ছাত্রীর মরদেহ উদ্ধার হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সন্ধ্যা নদী থেকে ভাসমান অবস্থায় ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ভবানীপুর গ্রামের কচা নদীর তীরে পা পিছলে পড়ে নিশাত তাসনিম তানহা (১৬) নিখোঁজ হয়। এবার সে মতিঝিল আইডিয়াল স্কুল থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ
দিনাজপুরের হিলি সীমান্তের শূণ্যরেখায় ভারতের রোটারী অফ ক্লাব বালুরঘাটের একটি দল রাখি বন্ধনের আয়োজন করেন। এসময় দুই দেশের সীমান্ত রক্ষীবাহিনী বিজিবি ও বিএসএফ সহ বন্দর ব্যবসায়ীদের হাতে রাখি পড়িয়ে মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন তারা। বুধবার (৩০ আগস্ট) বিকেল ৫টায় সীমান্তে রোটারী অফ ক্লাব বালুরঘাটের সভাপতি উত্তম আগরওয়ালা ও সাধারণ সম্পাদক শুভজিৎ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল এসে হিলি
স্বাধীনতা বিরোধীরা ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেই ক্ষান্ত হয়নি, ২০০৪ সালের ২১ আগষ্ট আওয়ামীলীগের সভানেত্রী বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালায় মোস্তাক অনুসারী বিএনপি-জামাত। আল্লাহর অশেষ মেহেরবানীতে সেদিন শেখ হাসিনা বেঁচে যায়, পরবর্তীতে আওয়ামীলীগ সরকার গঠন করে দেশের উন্নয়নে ভূমিকা পালন করছে। তাই বাংলাদেশ এখন সারাবিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। আওয়ামীলীগ সরকার
একটি পোশাক কারখানায় কাজ করার সময় মিজানুর রহমান তার সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক হয়। পরে তারা নিজেরাই বিয়ে করে। ২০০৬ সালে বিয়ের ২ মাসের মধ্যেই পারিবারিক কলহের জেরে নিজ স্ত্রীকে গর্ভে থাকা সন্তানসহ হত্যা করেন মিজানুর। পরে আদালত তাকে ফাঁসির আদেশ দেন। এর পর থেকে তিনি কারাগারে রয়েছেন। বুধবার (৩০ আগস্ট) সকাল ১০ টার দিকে কড়া নিরাপত্তায় ঝালকাঠি জেলা কারাগার থেকে
নওগাঁর ধামইরহাটে মিডিয়া বান্ধব অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক কাজী কে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৮ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে ধামইরহাট উপজেলা পাবলিক লাইব্রেরীতে অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী কে ত্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা প্রদান করেন উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ। দেশের উন্নয়ণ অগ্রযাত্রায় মফস্বল এলাকায় ও উপজেলা পর্যায়ে বিনা বেতনে সেবা প্রদানকারী সাংবাদিকদের অবদান রয়েছে উল্লেখ করে
ঝালকাঠির রাজাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল-ইমরান কিরন এর উপর পরিকল্পিত ভাবে হামলার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রফিক মৃধার বিরুদ্ধে। মঙ্গলবার (২৯আগষ্ট) রাত সাড়ে ৭টার দিকে রাজাপুর উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে। পরে নেতাকর্মীরা আহত অবস্থায় কিরোনকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জানাগেছে, বড়ইয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের কমিটি গঠন করার সময় সাধারণ
ঝিনাইদহে দিন দিন বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় ঝিনাইদহ সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫ জন নতুন রোগী ভর্তি হয়েছে। মারা গেছে ১ জন। সিভিল সার্জন ডা: শুভ্রা রানী দেবনাথ জানান, মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার ৬ উপজেলায় সর্বমোট ২৫ জন নতুন করে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালগুলোতে ৫৩ জন রোগী ভর্তি রয়েছে। এ নিয়ে এ বছর জেলায়
বরিশালের হিজলা উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ। উপজেলা পরিষদ সভাকক্ষে ৩০ আগস্ট বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী,
ঝালকাঠির রাজাপুরে সরকারী কর্মকর্তার (এসিল্যান্ড) বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে মেইন গেটের তালা এবং রুমের দরজার রাউন্ড লক ভেঙে ভিতরে প্রবেশ করে সকল আলমীরার মালামাল তছনচ করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু মুঠোফোনে গনমাধ্যমকে জানান, তিনি উপজেলার মেডিকেল মোড় এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। ঘটনার সময় তিনি বাসায় ছিলেননা। অসুস্থ্য বাবার চিকিৎসা করাতে
নওগাঁর ধামইরহাটে অতি দরিদ্র পরিবার উন্নয়ন কর্মসূচির গ্রাজুয়েশন অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ধামইরহাট এরিয়া প্রোগ্রাম এর আয়োজনে ও নির্বাচিত অতি-দরিদ্র পরিবারের সদস্যবৃন্দের অংশগ্রহণে ৩০ আগস্ট সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এম.পি। এপি ম্যানেজার মানুয়েল হাসদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ
পটুয়াখালীর কলাপাড়ায় স্থানীয় জনগোষ্ঠীর কৃষি সেবা নিশ্চিত করণে সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠনসমূহের সমন্বয়ে ত্রৈমাসিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলা কৃষি অফিসে হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কেয়ার বাংলাদেশ’র সহযোগীতায় বেসরকারি উন্নয়ন সংস্থা জাগোনারীর প্রদৃপ্ত প্রকল্প এর আয়োজন করে। এতে উপজেলা লালুয়া ও মিঠাগঞ্জ ইউনিয়নের ২০ জন প্রান্তিক নারী পুরুষ কৃষক অংশগ্রহন করেন। আনুষ্ঠানের সভাপত্বিত করেন উপজেলা কৃষি সম্প্রসারন
মাদারীপুরে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের স্বাক্ষর নকল করে আদালতে প্রতিবেদন দাখিল করার অভিযোগ উঠেছে মামলার বাদীপক্ষের লোকজনের বিরুদ্ধে। এতে ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কায় আসামীপক্ষের পরিবার। ঘটনাটি ঘটেছে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নে। খোঁজ নিয়ে জানা গেছে, খোয়াজপুর ইউনিয়ন পরিষদের প্যাডে ২০২৩ সালের ১২ জুন ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীনের একটি স্বাক্ষরিত চিঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে জমা দেয়া
ঝালকাঠির নলছিটি উপজেলার বহরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ ওয়াহেদ মৃধার বিরুদ্ধে সহকারি শিক্ষিকার সঙ্গে অশালীন আচরণ ও বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজে বরাদ্দকৃত অর্থ ব্যয়ে অনিয়ম ও দুর্নীতি অভিযোগ উঠেছে। এছাড়াও ওই প্রধান শিক্ষককের বিরুদ্ধে বিদ্যালয়ের তহবিলের টাকা আত্মসাত, বিদ্যালয়ে উপস্থিত না হয়ে অন্য সহকারি শিক্ষক দিয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করানো ও বিদ্যালয়ে দেরিতে বিদ্যালয়ে আসার অভিযোগও পাওয়া গেছে। এসবের
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বিগ বেন্ডে আঘাত হেনেছে প্রলয়ংকরী হারিকেন ইডালিয়া। জাতীয় হারিকেন সেন্টার এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির। ঝড়টিকে ‘অত্যন্ত বিপজ্জনক’ হিসেবে বর্ণনা করা হয়েছে। বিস্তারিত আসছে....
সিরাজগঞ্জে মানব পাচার মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আব্দুল মজিদকে (৪৯) গ্রেপ্তার করেছে র্যাব-১২।বুধবার (৩০ আগস্ট) সকালে সিরাজগঞ্জ র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) আবুল হাশেম সবুজ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেপ্তার আব্দুল মজিদ উল্লাপাড়া উপজেলার নাদা গ্রামের মৃত সালাম প্রামানিকের ছেলে। কমান্ডার আবুল হাশেম সবুজ জানান, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে উল্লাপাড়ার লাহেড়ী মোহনপুর বাজার
নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে বিচারিক আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।বুধবার (৩০ আগস্ট) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে খালেদার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট জয়নাল
প্রথমবারের মতো এশিয়া কাপের মঞ্চে খেলতে এসেছে নেপাল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই তাদের প্রতিপক্ষ শক্তিশালী পাকিস্তান। কিন্তু বল হাতে পাকিস্তানের জন্য রীতিমতো হুমকি হয়ে দাঁড়িয়েছে তারা। প্রথম ৭ ওভারের ভেতরেই নেপালিরা মাঠ ছাড়া করেছে পাকিস্তানের দুই ওপেনারকে।৭ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটের খরচায় ২৯ রান। বিস্তারিত আসছে...
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষনের অভিযোগে মো. বখতিয়ার (২১) নামে এক তরুনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২২ আগষ্ট) প্রতিবন্ধী কিশোরীর পিতা মো. ইউনুস বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় মামলাটি করেন। কিন্তু মামলার সাতদিন পেরুলেও আসামি ধরা ছোঁয়ায় বাইরে হওয়ায় হতাশা প্রকাশ করেন কিশোরীর পরিবার। এর আগে রোববার (২০ আগষ্ট) বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার দক্ষিণ রাজানগর নতুন পাড়া
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, গতকাল (মঙ্গলবার) প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের পর তার সঙ্গে দুই ঘণ্টা ছিলাম। কিন্তু সিন্ডিকেট ভাঙার বিষয়ে কোনও কথা হয়নি। বুধবার (৩০ আগস্ট) দুপুর ১২টায় রাজধানীর একটি হোটেলে সফররত ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের এক্সিকিউটিভ বিজনেস কাউন্সিলের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিস্তারিত আসছে...
দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালুর মাধ্যমে বাধাহীন যাত্রাপথ পাচ্ছেন রাজধানীবাসী। শনিবার (২ সেপ্টেম্বর) উদ্বোধনের পরদিন ১৩টি পয়েন্ট দিয়ে চলাচল করতে পারবেন সর্বসাধারণ।প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বিমানবন্দর প্রান্তে উদ্বোধনের পর ফার্মগেট পর্যন্ত ১১ কিলোমিটার পথ পাড়ি দেবেন। পরে আগারগাঁওয়ে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য দেবেন তিনি। পরের দিন রোববার (৩ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে সর্বসাধারণ এতে চলাচল করতে পারবেন। সেতু বিভাগের সচিব মো.
নোয়াখালী চাটখিলে গাঁজা সেবনের দায়ে এক ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়াও তাকে ২শত টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত লোকমান হোসেন (৪৫) উপজেলার বদলকোট ইউনিয়নের দক্ষিণ বদলকোট গ্রামের আলী আহম্মদের ছেলে। গতকাল মঙ্গলবার (২৯ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার বদলকোট ইউনিয়নের দক্ষিণ বদলকোট গ্রামে এ অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
লড়াইটা মহাদেশীয়; কিন্তু বিশ্বকাপের চেয়ে কম উত্তেজনার নয়। এই টুর্নামেন্টে কী নেই? ভারত-পাকিস্তানের মত চির প্রতিদ্বন্দ্বী দুটি দেশ আছে। বিশ্বকাপেও যাদের খেলা দেখার জন্য সারা বিশ্ব উদগ্রীব হয়ে থাকে। আছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। ওয়ানডে ক্রিকেটে গত ৭-৮ বছর ধরে ধারাবাহিক ভালো খেলে যাওয়া বাংলাদেশ এবং উদীয়মান আফগানিস্তান। নতুন উঠে আসা নেপালও আছে এই টুর্নামেন্টে। নিশ্চিত, অন্য মহাদেশের দেশগুলোর আফসোস, এমন জমজমাট
নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আব্দুল কুদ্দুসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আহমেদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৩০ আগস্ট) সকালে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেন।এছাড়াও অধ্যাপক মো. আব্দুল কুদ্দুসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী এবং