প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আসন্ন সংকট এড়াতে বিশ্বের বৃহত্তর অর্থনীতির দেশগুলোর জলবায়ু পরিবর্তনের বিষয়ে সততার সঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, আশা করি দেশগুলো এ বিষয়ে সৎ থাকবে এবং আসন্ন জলবায়ু সংকট এড়াতে ভূমিকা রাখবে। বুধবার (২০ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ চেম্বারে ‘জলবায়ু ন্যায়বিচার প্রদান’ শীর্ষক জলবায়ু উচ্চাকাঙ্ক্ষা শীর্ষ সম্মেলনের অধিবেশনে তিনি এ কথা বলেন। খবর বাসসের।প্রধানমন্ত্রী
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ (চাটখিল-সেনাইমুড়ী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা ড.মোহাম্মদ ফারুকের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় নেতাকর্মিদের মাঝে র্যাফেল ড্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর দিকে চাটখিল জেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চাটখিল উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ৫শতাধিক নেতাকর্মিদের
নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজারে প্রতিনিয়ত মূল্যবৃদ্ধি ঘটেই চলেছে। এ যেন নিত্যনৈমিতিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সাধারণ জনগণ নির্দিষ্ট ব্যবসায়ী শ্রেণীর হাতে জিম্মি হয়ে পড়েছে। এদিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোন দৃষ্টি না থাকায় অসাধু ব্যবসায়ীদের দূরত্ব বেড়েই চলেছে প্রতিনিয়ত। আলু মানুষের নিত্যপ্রয়োজনীয় সাধারণ একটি সবজি। বাজার অস্থিতিশীল করতে কিছু অসাধু ব্যাবসায়ী হঠাৎ আলুর দাম বাড়িয়ে দেয়। তাই গত ১৪ সেপ্টেম্বর ভোক্তা পর্যায়ে সরকার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারীদের জীবনে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলতে তাদের অবশ্যই নেতৃত্বের অবস্থানে থাকতে হবে। তাই, নারীদের নেতৃত্বে এনে জাতিসংঘকে উদাহরণ সৃষ্টি করতে হবে।বুধবার (২০ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে প্রতিনিধি ডাইনিং রুমে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৮তম অধিবেশনের ফাঁকে ইউএনজিএ প্ল্যাটফর্ম অব উইমেন লিডারদের বার্ষিক সভায় তিনি এ সব কথা বলেন। শেখ হাসিনা বলেন, আমাদের কর্মকাণ্ডকে অংশগ্রহণ থেকে নেতৃত্বে
বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন। প্রাক পর্যবেক্ষক দলের তৈরি করা প্রতিবেদনের ভিত্তিতে ইউরোপীয় ইউনিয়ন এমন সিদ্ধান্ত নিয়েছে। ইইউ’র পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে বিষয়টি ইতোমধ্যে অবহিত করা হয়েছে।বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ইইউ আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে এ তথ্য জানাতে পারে বলে জানা গেছে। সূত্রে জানা গেছে, ইউরোপীয় ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নির্বাচন কমিশনকে জানিয়েছে যে, তাদের নির্বাচন মূল্যায়ন মিশন বাংলাদেশের
আয়েশা (রা.) বলেন, রাসুল (সা.) নিজের সব কাজ যথাসম্ভব ডানদিক থেকে শুরু করতে পছন্দ করতেন। পবিত্রতা অর্জন, মাথা আঁচড়ানো, জুতা পরিধান ইত্যাদি কাজ তিনি ডান দিক থেকে শুরু করতেন। (সহিহ বুখারি, সহিহ মুসলিম) শিক্ষা ও নির্দেশনা ১. যে কোনো ভালো কাজ ডান দিক থেকে শুরু করা উত্তম। নবিজি (সা.) তার ভালো কাজগুলো ডান দিক থেকে শুরু করতেন। আয়েশা (রা.) এ হাদিসে তিনটি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আর ঢাকায় ঢুকতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বুধবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর বনশ্রীতে ২ নম্বর ওয়ার্ডের উন্নয়ন উৎসবে এ কথা বলেন তিনি। বিএনপির মহাসচিব লজ্জায় ঠাকুরগাঁওয়ে গিয়ে মুখ লুকিয়েছেন বলেও মন্তব্য করেন ঢাকা দক্ষিণের মেয়র। বিএনপি নেতাদের সমালোচনা করে মেয়র তাপস বলেন, ‘২৯ বছর তারা ক্ষমতায়
গুণী নৃত্যশিল্পী ও অভিনেত্রী জিনাত বরকতুল্লাহ আর নেই। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকাল পৌনে পাঁচটায় ধানমন্ডির নিজ বাসায় মারা গেছেন তিনি। খবরটি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম। জানা গেছে, জিনাত বরকতুল্লাহ দীর্ঘদিন ধরে মস্তিষ্কে রক্তক্ষরণ ও ফুসফুস সংক্রমণে আক্রান্ত ছিলেন। চলতি বছরের মার্চে তাকে আইসিইউতেও রাখা হয়েছিল। একবার তাকে লাইফ সাপোর্টেও নেওয়া হয়েছিল। স্বাধীন বাংলাদেশে নৃত্যচর্চায় যে কয়জন
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আজ বুধবার (২০ সেপ্টেম্বর) থেকে বরিশাল থেকে ভারতে ইলিশ মাছ পাঠানো শুরু হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনুমতি পাওয়ার পর প্রথম চালান পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন রপ্তানিকারী প্রতিষ্ঠান মাহিমা এন্টারপ্রাইজের মালিক নীরব হোসেন টুটুল। বরিশাল মৎস্য আড়তদার অসোসিয়েশনের সাধারণ সম্পাদক টুটুল বলেন, বরিশাল থেকে পাঁচটি প্রতিষ্ঠান ভারতে ইলিশ পাঠানোর অনুমতি পেয়েছে। এ প্রতিষ্ঠান হলো- মাহিমা এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, মাসফি
ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণি তার স্বামী চিত্রনায়ক শরীফুল রাজকে ডিভোর্স দিয়েছেন। একাধিক সূত্র ডিভোর্সের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। গত ১৮ সেপ্টেম্বর পরীমণি রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন বলে পরীমণির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। গত বছরের শুরুতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন চিত্রনায়িকা পরীমণি এবং চলচ্চিত্র অভিনেতা শরিফুল রাজ। তাদের ঘর আলো করে আসে এক ছেলে সন্তানও। কিন্তু বছর গড়াতেই বিচ্ছেদের গুঞ্জন ওঠে এই দম্পতিকে নিয়ে।
মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে দিনাজপুরের বিরামপুর উপজেলা ছোট যমুনা নদীতে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে সাঁড়াশি অভিযান পরিচালনা করে অবৈধ নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) বিরামপুর উপজেলা মৎস দপ্তরের উদ্যোগে বিরামপুরের ছোট যমুনা নদীতে অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল, উচ্ছেদ অভিযান পরিচালনা করেন বিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা কাউসার হোসেন। এসময় মৎস্য দপ্তরের অভিযানে সার্বিক সহযোগিতা
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে আগত রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে জো বাইডেন আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট-এ ভোজসভার আয়োজন করা হয়। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। ভোজসভায় প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের
দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘণ্টায় সারাদেশে ২১ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ২ সেপ্টেম্বর একদিনে সর্বোচ্চ ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু ৮৬৭ জনে দাঁড়িয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদফতর জানায়, গত চব্বিশ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি
কুমিল্লার দেবীদ্বারে জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সমন্বয়ে বাল্যবিবাহ, যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নিজেরা করি সংস্থা রসুলপুর উপকেন্দ্রের আয়োজনে উপজেলার সুবিল ইউনিয়ন পরিষদে ওই সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। নিজেরা করি সংস্থা কুমিল্লা অঞ্চল সমন্বয়ক আব্দুল জব্বারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবিল ইউপি চেয়ারম্যান গোলাম সারোয়ার মুকুল ভূইয়া, প্রধান আলোচক ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক
জনগণই সকল ক্ষমতার উৎস। প্রধানমন্ত্রী তার দুরদর্শি পরিকল্পনায় দল মত নির্বিশেষে সর্বোস্তরের জন্য কাজ করে যাচ্ছেন। তাই আগামী নির্বাচনে দলমত নির্বিশেষে সকল জনগণ শেখ হাসিনাকে আবারও ভোট দিয়ে ক্ষমতায় আনবেন বলে মন্তব্য করেছেন নওগাঁ সদর-৫ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। বুধবার (২০সেপ্টেম্বর) বিকেলে জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে নওগাঁ সরকারী কলেজ মাঠে এক মহিলা সমাবেশে এসব কথা বলেন
আগামীকাল ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার দৈনিক দেশ জনপদ পত্রিকা'র যুগ্ম বার্তা সম্পাদক, স্মার্ট বরিশাল ডটকম অনলাইন নিউজ পোর্টাল এর প্রকাশক সম্পাদক সাংবাদিক এম.এস.আই লিমন এর শুভ জন্মদিন। তার শুভ জন্মদিন উপলক্ষে বরিশাল সহ দেশ ও দেশের বাইরে থেকে অসংখ্য শুভাকাঙ্ক্ষী, আত্মীয় পরিজন,বন্ধু, বান্ধবী বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন পর্যায়ের সাংবাদিক সহকর্মী সিনিয়র - জুনিয়র ভাই,সহ রাজনৈতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা বিভিন্ন মাধ্যমে আগামীর উজ্জ্বল ভবিষ্যতের
মাদারীপুরের ডাসারে নিহতের লাশ নিয়ে বিচারের দাবিতে মানববন্ধন করে নিহতের স্বজনরা। আজ বিকেলে ডাসার উপজেলার পাথুরিয়াপাড় বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জানা যায়,গতকাল মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পৌরসভার দক্ষিণ রাজদী এলাকায় কালকিনি উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহিন ফকির এর স্ত্রী তনিমা চৌধুরী চৈতী(২২) কে তার নিজ স্বামীর ঘর থেকে ফ্যানে সাথে গলায় রশি প্যাচানো অবস্থায় মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের
সরকারিভাবে ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হলেও আউশ ধানের চাষ বেশি হওয়ায় আমদানির প্রয়োজন নেই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর সাপাহারে নবনির্মিত ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা জানান মন্ত্রী। মন্ত্রী আরও বলেন, বর্তমানে সরকারের গোডাউনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ খাদ্য মজুদ রয়েছে। পাশাপাশি খাদ্যশস্য রাখার জায়গা না থাকায় খাদ্যবান্ধব কর্মসূচির
ভোলার গ্যাস ঝালকাঠি সহ বরিশাল বিভাগের শিল্পাঞ্চল, আবাসিক খাতে সংযোগ প্রদান ও দক্ষিনাঞ্চলের জনগনকে বঞ্চিত করে বিদেশী কোম্পানীর মাধ্যমে ঢাকা সহ অন্যত্র সরবরাহ করার চুক্তি বাতিলের দাবিতে বুধবার (২০ সেপ্টেম্বর ) সকাল ১০ টায় ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ভোলার গ্যাস রক্ষায় দক্ষিনাঞ্চলের নাগরিক আন্দোলন ঝালকাঠি জেলা কমিটির আহবায়ক মো: ফিরোজ আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য
নেত্রকোনায় চিনির ট্রাক আটকাতে গিয়ে চোরাকারবারীদের মোটর সাইকেলের ধাক্কায় মোটর সাইকেল আরোহী মোছাঃ সাহারা (৩০) নামক এক নারী নিহত এবং ফেরদৌসী আক্তারসহ মোটর সাইকেল চালক আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার ভোর রাতে নেত্রকোনা জেলা শহরের রাজুর বাজার এলাকায়। নিহত সাহারা ঢাকার ডেমরার পশ্চিমবক্স সারুলিয়া এলাকার জাহের আলীর মেয়ে। আহতরা হচ্ছে- জেলার বারহাট্টা উপজেলার কাশতলা গ্রামের
বরগুনার পাথরঘাটায় পরিবেশ দূষণ কমাতে সবুজ উদ্যোগ গ্রহণ বিষয়ে প্রমাণ তৈরি এবং যুব নেতৃত্বে প্রচারণা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) বেলা দশটার পাথরঘাটা নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) এর ইউথ ইয়ুথ হাবে এ কর্মশালার অনুষ্ঠিত হয়। একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় নজরুল স্মৃতি সংসদ এ কর্মশালার আয়োজন করে। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভিন, প্যানেল মেয়র চামেলী
নওগাঁর ধামইরহাটে কৃষি,প্রাণিসম্পদ ও মৎস্য খাতের উদ্যোক্তাদের কারিগরি দক্ষতা উন্নয়নে বিশেষ প্রশিক্ষণ ‘ভরসার নতুন জানালা’ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলার ২০ জন কৃষি,২০ প্রাণিসম্পদ ও ২০ মৎস্য খাতের উদ্যোক্তাদের নিয়ে ইউসিবি এর উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) নওগাঁর শাখা ব্যবস্থাপক এসএম মাসুদ রানা। কর্মশালা উদ্বোধন করেন নবাগত উপজেলা
মেহেরপুরের গাংনীতে দু'টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বুধবার দুপুরে গাংনী বাজারে অভিযান পরিচালনা করেন মেহেরপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সজল আহমেদ। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গাংনী শহরের মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য তালিকা প্রদর্শন না করাই ২০০৯ সালের ৩৮ ও ৫১ ধারায় ২০ হাজার টাকা
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার দুপুরে উপজেলা ডেঙ্গু প্রতিরোধ কমিটির এক সভা উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুজন সাহা, কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক