জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি - এ প্রতিপাদ্য নিয়ে বরিশালের হিজলা উপজেলায় উদযাপন হলো জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৩ । দিবসটি উপলক্ষ্যে র্র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগের জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের অধীনে এবং হিজলা উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার ৬ অক্টোবর সকাল দশটায় উপজেলা পরিষদ সভাকক্ষে, উপজেলা নির্বাহী অফিসার
এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইরানের নার্গিস মোহাম্মাদি। পশ্চিম এশিয়ার এই দেশটিতে নারীদের নিপীড়নের বিরুদ্ধে লড়াই, মানবাধিকার ও স্বাধীনতার পক্ষে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে তাকে মর্যাদাপূর্ণ এই পুরস্কার দেওয়া হয়েছে।মর্যাদাপূর্ণ এই পুরস্কারের জন্য সাড়ে তিন শতাধিক ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছিল। সেখান থেকে চূড়ান্তভাবে নির্বাচিত হন নার্গিস। শুক্রবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় শান্তিতে নোবেল বিজয়ী হিসেবে
ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে একদিন আগেই ভারতের মাটিতে পর্দা উঠেছে ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপের। আজ টুর্নামেন্টের দ্বিতীয় দিনে নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। টস জিতে বাবর আজমদের ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছেন ডাচ দলপতি স্কট এর্ডওয়ার্ডস। বাংলাদেশ সময় বেলা আড়াইটায় হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। টানা জিততে থাকা পাকিস্তান সর্বশেষ এশিয়া কাপ থেকে মুদ্রার উল্টো পিঠ দেখছে। যেন আকাশ থেকে মাটিতে প্রস্থান। অবস্থা এতটাই
দেশের অন্যতম বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সফট ওপেনিং (আংশিক) উদ্বোধন হচ্ছে কাল। এ উপলক্ষে বেসামরিক বিমান চলাচল (বেবিচক) সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।কর্তৃপক্ষের পাশাপাশি প্রস্তুতি নিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষও।শনিবার (০৭ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। জানা গেছে, সফট ওপেনিং এর পর সেদিন বিমান বাংলাদেশের একটি ফ্লাইট তৃতীয় টার্মিনাল ব্যবহার
বাজারে দাম বেড়েছে মুরগি ও সবজির। এছাড়া অন্য সব পণ্যের দাম অপরিবর্তিত আছে।আলু-ডিমের দাম কমেনি।শুক্রবার (৬ অক্টোবর) সকালে রাজধানীর কালশী বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।সবজির দাম গত সপ্তাহের তুলনায় বেড়েছে। আকার ভেদে লাউ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। শসা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকায়। লম্বা ও গোল বেগুনের কেজি বিক্রি হচ্ছে ১০০ টাকা, যা আগে ছিল ৮০
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ৪ জুয়াডি আসামি হ্যান্ডকাপ পরা অবস্থায় পুলিশের গাড়ি থেকে পালিয়ে গেছে। তবে তাৎক্ষণিক পালিয়ে যাওয়া আসামিদের নাম ঠিকানা জানাতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার চরজব্বর ইউনিয়নের চর হাসান ভূঁইয়ার হাটে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে চরজব্বর থানার উপপরিদর্শক (এসআই) নুর হোসেন উপজেলার চরজব্বর ইউনিয়নের
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 'নিহত তরুণীর নাম রহিমা আক্তার সুমি (১৯)। সে চাটখিল উপজেলার উত্তর রামনারায়ণপুর এলাকার মো.ইসমাইল হোসেনের মেয়ে এবং কুমিল্লার মুরাদ নগরের বাসিন্দা মো.ইউছুফ মোয়াজ্জিনের স্ত্রী। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার সেনাইমুড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গনি মাস্টার পোল সংলগ্ন একটি ভাড়া বাসার শৌচাগার থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত তরুণীর
ভারতের মুম্বাইয়ে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে সাতজন নিহত ও অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২৫ জনকে পাঠানো হয়েছে এইচবিটি ট্রমা কেয়ার হাসপাতালে, বাকি ১৫ জনকে পাঠানো হয়েছে কুপার হাসপাতালে। তাদের মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।ভারতীয় সংবাদমাধ্যশ এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, বৃহস্পতিবার (৫ অক্টোবর) দিনগত রাত ৩টার দিকে মুম্বাইয়ের গোরেগাওঁ এলাকায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। ছয়তলা ওই
গুপ্তধন ভেবে গোপনে খুব যত্ন করে নিয়ে এসেছিল বাসায়। রাত ঘনাতেই তা খুলতে চেষ্টা চলে। সহজে তা খুলতে না পেরে অবশেষে কুড়াল দিয়ে কুপিয়ে খোলার উদ্যোগ নেওয়া হয়। যে ভাবা সেই কাজ। প্রথম কোপেই বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন দুই ভারতীয়। আহত হন আরও ছয়জন। তাদের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের একজনের নাম আইনুর আলম, অপরজনের নাম জানা যায়নি। আহতরা হলেন- লাকু
বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি আছে কি না, সেটি যাচাইয়ে যুক্তরাষ্ট্র প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাচ্ছে। দলটি আগামী রোববার (৮ অক্টোবর) ঢাকায় আসছে। ছয় সদস্যের প্রতিনিধিদলটি আগামী ১৩ অক্টোবর পর্যন্ত অবস্থান করবেন।যুক্তরাষ্ট্রের অর্থায়নে যৌথভাবে স্বাধীন ও নিরপেক্ষ প্রাক নির্বাচনী এ সমীক্ষা মিশন পরিচালনা করবে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই)। সফরকালে পররাষ্ট্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন, নাগরিক পর্যবেক্ষক,
আবু হোরায়রা (রা.) বলেন, এক ব্যক্তি রাসুলের (সা.) কাছে এসে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসুল! আমার কাছে উত্তম ব্যবহার পাওয়ার সবচেয়ে বেশি অধিকার কার? তিনি বললেনঃ তোমার মায়ের, লোকটি বললো তারপর কে? নবিজি (সা.) বললেন, তোমার মা। সে বললো, তারপর কে? তিনি বললেন, তোমার মা। সে বললো, তারপর কে? তিনি বললেন, তারপর তোমার বাবা। (সহিহ বুখারি, সহিহ মুসলিম) এ হাদিস থেকে
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মিণী হাসনা জসীম উদদীন মওদুুদের রোডমার্চের গাড়ি বহরে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় বিএনপির ১০ নেতাকর্মি আহত হয় এবং ২০টি গাড়ি ভাংচুর করা হয় বলে অভিযোগ করে বিএনপি। বৃহস্পতিবার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ১নম্বর ওয়ার্ডের বসুরহাট নতুন বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন ছাত্রদলের
ভারতের সঙ্গে সম্পর্ক ভালো থাকা আমাদের জন্য ভালো’ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একই সঙ্গে তিনি বলেন, সম্পর্ক ভালো বলে আমরা ভারতের সহযোগিতায় ক্ষমতায় থাকবো, এরকম উদ্ভট ও আজব চিন্তা আমাদের মাথায় আসেনি।বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ওবায়দুল
বাংলা সাহিত্যের তুমুল জনপ্রিয় কবি ও সাহিত্যিক আসাদ চৌধুরী কানাডায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।বৃহস্পতিবার (৫ অক্টোবর) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বিষয়টি নিশ্চিত করেন কবির ছেলে জারিফ চৌধুরী।জারিফ চৌধুরী টরেন্টো থেকে হোয়াটসঅ্যাপে বলেন, টরেন্টোর আসোয়া লেকরিচ হাসপাতালে আব্বার মৃত্যু হয়। স্থানীয় সময় বুধবার দিবাগত রাত ৩টায় তিনি মারা যান। কবি
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্বালানি ইউরেনিয়ামের দ্বিতীয় চালান দেশে এসে পৌঁছেছে।বৃহস্পতিবার (৫ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান এসে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেছেন রূপপুর প্রকল্পের পরিচালক ও পরমাণু বিজ্ঞানী ড. মো. শৌকত আকবর।তিনি জানান, এরপর পর্যায়ক্রমে আরও পাঁচটি চালান দেশে আসবে। প্রথম সাতটি চালানোর পর ধাপে ধাপে আসতে থাকবে পারমাণবিক জ্বালানি। প্রতিটি চালানে ১২টি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। সামনে আবার একইভাবে নির্বাচন করতে চায়। এবার আর শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন নয়, সবাইকে এই প্রতিজ্ঞা করতে হবে।বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ফেনীর মহিপালে সরকার পতনের এক দফা দাবি আদায়ে বিএনপির কুমিল্লা থেকে চট্টগ্রামে তারুণ্যের রোডমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা
পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার আরেকটি পদক্ষেপ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেলে গণভবনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।অনুষ্ঠানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি যুক্ত ছিলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণের জন্য আজ গর্বের দিন এবং আনন্দের দিন। আমরা নিউক্লিয়ার যুগে প্রবেশ করছি।
বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার বন্ধুত্ব অনেক পুরোনো বলে উল্লেখ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। ভ্লাদিমির পুতিন বলেন, বাংলাদেশে আমাদের পরিচিত বন্ধু। বাংলাদেশের সঙ্গে রাশিয়ার বন্ধুত্ব অনেক পুরোনো। সমতা ও সম্পর্ক এই বন্ধুত্বের ভিত্তি। বিস্তারিত আসছে....
বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরের হাকিমপুর হিলিতে যথাযথ মর্যাদায় জাতীয় শিক্ষক দিবস পালিত। বৃহস্পতিবার (০৫ অক্টোবর) হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে জাতীয় শিক্ষক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।হাকিমপুর হিলি উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় এর সভাপতিত্বে শিক্ষক দিবস এর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর -৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক। প্রধান অতিথি তাঁর বক্তব্য
এবার পিরোজপুর জেলাপর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন জান্নাত আরা। তিনি পিরোজপুর সদর উপজেলার ৪৩নং তেজদাসকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। গত বুধবার দুপুরে পিরোজপুর জেলা শিক্ষা অফিসে যাচাই বাছাই শেষে জান্নাত আরাকে জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা হিসেবে নির্বাচিত করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি প্রমুখ। উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর পিরোজপুর সদর উপজেলা
নওগাঁয় শয়নকক্ষ থেকে জবাই করা মিলন হোসেন (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ অক্টোবর) রাত ১১টার দিকে নওগাঁ শহরের দয়ালের মোড়ের পাশে বউ বাজার এলাকার একটি ভাড়াবাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। মিলন নওগাঁ শহরের বাঙ্গাবাড়িয়া মহল্লার মৃত আব্দুল মালেক এর ছেলে। পেশায় মিলন একজন অটোরিক্সা চালক। স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ শহরের দয়ালের
বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেছেন, ব্যালান্স অব পেমেন্টে বা লেনদেন ভারসাম্যে ঘাটতি তৈরি হওয়ায় বৈদেশিক মুদ্রার সঞ্চায়ন বা রিজার্ভ হ্রাস পাচ্ছে। নিট রিজার্ভের পরিমাণ এখন ১৮ বিলিয়ন মার্কিন ডলারে নিচে নেমে গেছে।বুধবার (৪ অক্টোবর) গুলশান ক্লাবে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরামের (আইবিএফবি) বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন। ১৮ বিলিয়ন ডলারের নিচে বাংলাদেশের রিজার্ভ কীভাবে নামলো ব্যাখ্যা করে
মাদারীপুরে অভিযান চালিয়ে ২৬৫পিছ ইয়াবা ট্যাবলেট সহ এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।বুধবার (৪ অক্টোবর)সদর উপজেলার চাপাতলী থেকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন- সদর উপজেলার চাপাতল এলাকার হেমায়েত সরদারের ছেলে মাসুদ সরদার (৩০)। জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার চাপাতলী এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন মাসুদ নামের এক মাদক কারবারি। এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায়
চার দিনের মাথায় দেশের বাজারে আরও কিছুটা কমানো হয়েছে স্বর্ণের দাম। ভালো মানের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ১৬৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম হয়েছে ৯৭ হাজার ৪৪ টাকা। বৃহস্পতিবার (৫ অক্টোবর) থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।স্থানীয় বাজারে তেজাবী সোনার