চলতি সপ্তাহে কিছুটা স্বস্তি মিলেছে ডিমের বাজারে। তবে অস্বস্তি বিরাজ করছে মাছ ও সবজির বাজারে। গত সপ্তাহেও গ্রীষ্মের পটল ও ঢ্যাঁড়শের মতো সবজিগুলো কেজিপ্রতি ৫০ টাকার নিচেও বিক্রি হয়েছে। এ সপ্তাহে ৬০ টাকার কমে বাজারে কোনো সবজি মিলছে না। অন্যদিকে মাছের বাজারে কম দামি হিসেবে পরিচিত পাঙাশের কেজি এখন ২৫০ টাকা। ৩৫০ টাকার নিচে মিলছে না কোনো মাছ বিক্রেতারা বলছেন, কয়েক
সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারসহ এক দফা দাবিতে আজ বিকেলে গণমিছিল করবে বিএনপি ও দলটির যুগপৎ আন্দোলনের সঙ্গীরা। আজ ঢাকায় দুটি গণমিছিল হবে। ঢাকা মহানগর উত্তর বিএনপি গণমিছিল শুরু করবে বিকেল ৩টায় গুলশান ২ থেকে। এরপর গুলশান ১, তিতুমীর কলেজ হয়ে মহাখালী বাসস্ট্যান্ডে গিয়ে গণমিছিল শেষ হবে। একই সময়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি রাজধানীর দয়াগঞ্জ থেকে গণমিছিল শুরু করবে। ওই গণমিছিল সায়েদাবাদ
মাদারীপুরে ৭০ পিস ইয়াবাসহ সোহেল মোল্লা(৩০)এবং সুমন মোল্লা(২৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাতে মাদারীপুর সদর থানা কুকরাইল এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সোহেল সদর উপজেলার ছয়না এলাকার মৃত সাহেব আলীর ছেলে এবং সুমন মোল্লা একই এলাকার সাইদুর মোল্লার ছেলে। জেলার গোয়েন্দা পুলিশের পরিদর্শক সালাউদ্দিন আহমেদ বলেন, মাদারীপুর সদর থানার কুকরাইল এলাকার ছগির
নোয়াখালীতে চার দফা দাবিতে ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরাবৃহস্পতিবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১০টার দিকে জেলা শহর মাইজদীর সরকারি মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ক্যাম্পাসে তারা এ কর্মসূচি পালন করে। এ সময় তারা সামনের সড়ক অবরোধ করেও বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় শিক্ষার্থীরা বলেন, হঠাৎ করে কেন্দ্র থেকে এ্যালাইড হেলথ বোর্ড গঠন করা হয়েছে। যা
নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় আহত ও নিহত সৈন্যদের সরিয়ে নেওয়ার অভিযানের সময় একটি বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ২৪ জন সেনা সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ আগস্ট) এক সংবাদ সম্মেলনে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল এডওয়ার্ড বুবা এ তথ্য জানান।এর আগে, সোমবার নাইজেরিয়ার রাজধানী আবুজা থেকে ২৪৯ কিলোমিটার দূরে বিমান বিধ্বস্তে প্রাণহানির এই ঘটনা ঘটেছে। এডওয়ার্ড বুবা বলেন, বিধ্বস্ত হওয়ার সময় বিমানটিতে ১৪ জন
মুসলমানদের জন্য জুমার দিনটি বরকতময় ও ফজিলতপূর্ণ। রাসুল (সা.) বলেছেন, إِنَّ هَذَا يَوْمُ عِيدٍ جَعَلَهُ اللَّهُ لِلْمُسْلِمِينَ فَمَنْ جَاءَ إِلَى الْجُمُعَةِ فَلْيَغْتَسِلْ وَإِنْ كَانَ طِيبٌ فَلْيَمَسَّ مِنْهُ وَعَلَيْكُمْ بِالسِّوَاكِ নিশ্চয় আল্লাহ এ দিনটিকে মুসলমানদের জন্য ঈদের দিনরূপে নির্ধারণ করেছেন। তাই যে ব্যক্তি জুমার নামাজ আদায় করতে আসবে সে যেন গোসল করে এবং সুগন্ধি থাকলে তা শরীরে লাগায়। মিসওয়াক করাও তোমাদের কর্তব্য। (সুনানে
যাত্রা শুরু করলো সরকারের সর্বজনীন পেনশন স্কিম কর্মসূচি। কোনও সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা এই সুবিধা পাবেন না। এমনকি যারা সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন সুবিধা পাচ্ছেন তারাও এ সুবিধার আওতায় আসবেন না। তবে এরা কেউ যদি সর্বজনীন বেসরকারি পেনশন সুবিধা পেতে চান তাহলে তাকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় যে সুবিধা পান তা সমর্পণ করে আসতে হবে। তবেই তিনি
প্যারিসের আইফেল টাওয়ারের চূড়ায় সারারাত ঘুমিয়ে ছিল দুই আমেরিকান দম্পতি। মঙ্গলবার সকালে তাদের অবস্থান চিহ্নিত করে টাওয়ারের অপারেটর প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মীরা। প্যারিসের প্রসিকিউটররা এএফপিকে বলেছেন, ‘তারা মাতাল হওয়ার কারণে আটকে গেছে বলে মনে হচ্ছে।’ সকাল ৯টায় টাওয়ার খোলার আগে নিয়মিত টহল দিতে গিয়ে নিরাপত্তা রক্ষীরা টাওয়ারের সর্বোচ্চ তলায় দুই আমেরিকানকে ঘুমন্ত অবস্থায় পায়। পরে তাদের জাগিয়ে তুলে টাওয়ারের নিচে নামিয়ে আনা হয়। একটি
আধুনিক এই সময়ে মোবাইল ফোন ছাড়া একদিনও কল্পনা করা যায় না যেন। বিশেষ করে বাইরে বের হলে বা বেড়াতে গেলে এই ফোনের প্রয়োজন পড়ে আরও বেশি। কিন্তু এমনকিছু জায়গা আছে যেখানে বেড়াতে গেলেও আপনি সঙ্গে ফোন রাখতে পারবেন না। এমনকী মোবাইল ফোন বহন করার কারণে আপনাকে গুণতে হতে পারে জরিমানাও। শুনতে অদ্ভুত মনে হলেও এটি সত্যি। জেনে নিন এমন ৫
পারস্পারিক সম্মান না থাকলে দাম্পত্য জীবনে সুখী হওয়া অসম্ভব। সম্মান থাকলে তার হাত ধরে আসবে ভালোবাসাও। কেউ যদি তার স্ত্রীকে অসম্মান করে, অপমান করে কথা বলে, কষ্ট দেয় তবে সেই সম্পর্ক রং হারাতে বাধ্য। কারণ মানুষ অসম্মান মেনে নিয়ে একসঙ্গে পথ চলতে পারে না। স্বামীর বলা একেকটি কথা স্ত্রীর বুকে তীর হয়ে বিঁধতে পারে। তাই রাগের বশে হোক বা অন্য
বাংলাদেশের আকাশে ১৪৪৫ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ বৃহস্পতিবার (১৭ আগস্ট) দেখা গেছে। সেই হিসেবে শুক্রবার (১৮ আগস্ট) থেকে পবিত্র সফর মাস গণনা শুরু হবে এবং আগামী ১৩ সেপ্টেম্বর (বুধবার) পবিত্র আখেরি চাহার সোম্বা উদ্যাপিত হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার। সভায় ১৪৪৫
টলিউডের জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নিজের ব্যক্তিগত জীবন আর পোশাক নিয়ে সবসময় সমালোচনায় থাকেন এ অভিনেত্রী। গত ১৩ আগস্ট ৩৬ বছরে পা রাখেন তিনি। সেদিন বেশ খোলামেলা রূপেই নিজের জন্মদিন উদযাপন করেন তিনি। নিয়মিত জিম আর ডায়েট করে নিজেকে ফিট রাখেন অভিনেত্রী। জন্মদিনেও ধরা দিলেন আকর্ষণীয় রূপেই। তার জন্মদিনের একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি আর তা নিয়ে
গত বছরের নভেম্বরে আগমন ঘটেছিল চ্যাটজিপিটির। এআই চ্যাটবটটি রাতারাতি তোলপাড় করেদিয়েছিল নেট দুনিয়া। এই প্রভূত সাড়ার বিষয়টি নজর এড়ায়নি মাইক্রোসফট কিংবা গুগলের মতো সংস্থা। তারাও এআইকে কাজে লাগানোর পরিকল্পনা করতে শুরু করে দেয়। এবার জানা গেল, শিগগিরি গুগল নিয়ে এল এমন এক ফিচার, যা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ইউজারদের দারুণ সাহায্য করবে। মে মাসেই গুগলের পক্ষ থেকে জানানো হয়েছিল, শিগগিরি ইউজারদের
নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলার সদর ইউনিয়নের মুসলিম হাটি গ্রামে বৃহস্পতিবার দুপুরের দিকে হাওরের পানিতে ডুবে মেহেরাজ ইসলাম (৫) নামক এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত মেহেরাজ ইসলাম মুসলিম হাটি গ্রামের মিরাজ হোসেনের ছেলে। মৃত শিশুটির নানা খালিয়াজুরী সদর ইউনিয়ন পরিষদের মেম্বার মজলু মিয়া জানান, বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ১১টার দিকে শিশুটির বাবা মিরাজ হোসেন স্থানীয় হাটে চলে যায় আর অপরদিকে
বঙ্গবন্ধু' শুধু একটি ব্যাক্তির নাম নয়, এটি একটি জাতির আবেগ ও ভালোবাসার নাম। বঙ্গবন্ধু ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, বৈষম্যহীন, শোষণহীন ও অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ দেশপ্রেমিক মানুষের উন্নত সমৃদ্ধ এক আধুনিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলেন। বর্তমান বিশ্বের নানা সমস্যা, চড়াই-উৎরাই পেছনে ফেলে শোকের এই মাসে শোককে শক্তিতে রূপান্তর করে বঙ্গবন্ধুর স্বপ্নের স্মার্ট সোনার বাংলাদেশ গড়ে তোলার কাজ করছেন তাঁরই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী
২০২৪ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিকের জন্য ২৭৮ কোটি ৩১ লাখ ৬৬ হাজার ৩২৪ টাকা ব্যয়ে পাঠ্যপুস্তক কিনতে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। প্রাথমিক ও মাধ্যমিকের জন্য ৭ কোটি ৯৯ লাখ ৩৮ হাজার ২৪৬টি পাঠ্যপুস্তক কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে প্রাথমিকের ৩ কোটি ৫৩ লাখ, ৮১ হাজার ২৩৯টি পাঠ্যপুস্তক এবং মাধ্যমিকের জন্য ৪ কোটি ৪৫ লাখ ৫৭ হাজার ৭টি পাঠ্যপুস্তক
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও নয়জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ২ হাজার ২৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটির ৮৯৯ জন এবং ঢাকা সিটির বাইরে ১ হাজার ৩৮৯ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৮ হাজার ৬৬১ জন ডেঙ্গু
প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে হত্যাচেষ্টার অভিযোগে আমার দেশ ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও শফিক রেহমানসহ পাঁচজনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (১৭ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর এ রায় ঘোষণা করেন। মামলার অভিযোগপত্রভুক্ত অন্য আসামিরা হলেন, জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন, তাঁর ছেলে রিজভী আহাম্মেদ ওরফে সিজার এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া। আদালত
পাবনার চাটমোহরে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে স্ট্যাটাস দেওয়ায় এক সরকারি কর্মকর্তাকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতিপ্রাপ্ত ওই কর্মকর্তা হলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. গোলাম মোস্তফা। জানা যায়, দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পরপরই একাডেমিক সুপারভাইজার গোলাম মোস্তফা তার ফেসবুক আইডিতে লিখেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী
প্রায় মাস খানেক আগে দেশে সোনার ভরি প্রথমবারের মতো লাখ টাকা ছাড়িয়েছিল। তবে এক মাস পর ভাল মানের (২২ ক্যারেট) প্রতি ভরি স্বর্ণের দাম ভরিতে কমলো ১,৭৫০ টাকা কমিয়ে এখন ভরি প্রতি করা হয়েছে ৯৯,০২৭ টাকা। বৃহস্পতিবার (১৭ আগস্ট) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে পিওর গোল্ডের মূল্য কমেছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের শিক্ষক নাসির উদ্দিনের অপসারণের আদেশ বাতিল ঘোষণা করেছে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ। আদালতে নাসির উদ্দিনের পক্ষে শুনানি করেন ড. শাহদীন মালিক, তার সঙ্গে ছিলেন আইনজীবী এম. মঞ্জুর আলম এবং তায়্যিব-ইসলাম সৌরভ। বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হয় হাইকোর্টের দ্বৈত বেঞ্চ। নাসির উদ্দিনের আইনজীবী ড. শাহদীন মালিক জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি
শুল্ক ফাঁকি দিয়ে আসা বিপুল পরিমান ভারতীয় শাড়ি-কাপড়, কসমেটিক্স ও সিরাপসহ ২ জনকে আটক করেছে কোস্ট গার্ড। নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন কাঁচপুর ব্রীজ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার (১৭ আগস্ট ) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা
দিনাজপুরের হাকিমপুর হিলিতে ১৭ আগষ্ট সারা দেশব্যাপি সিরিজ বোমা হামলার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। বৃহস্পতিবার (১৭ আগষ্ট) বিকেল পাঁচটায় হাকিমপুর উপজেলা আ'লীগের নবনির্মিত ভবনে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও শ্রমিক লীগসহ সকল সহযোগী সংগঠনের আয়োজনে দেশব্যাপি সিরিজ বোমা হামলার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হাকিমপুর উপজেলা যুবলীগের সভাপতি আমিরুল ইসলাম লিটন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে রাজস্ব খাতের আওতায় ১ লক্ষ ২০ হাজার টাকার বরাদ্দের অনুকূলে সরাইল থানা পুকুর ও ধরন্তী আকাশী হাওরে জলাশয়ে প্রায় ৩শ ৩৪ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করা হয়। সরাইল থানা পুকুরে ও ধরন্তী আকাশী হাওরে মাছের পোনা অবমুক্ত করেন,সরাইল উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মুহাম্মদ সরওয়ার উদ্দীন, সরাইল উপজেলা মৎস্য কর্মকর্তা মো.