চলমান ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরায়েলি বর্বরোচিত হামলার প্রতিবাদে কুয়াকাটায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হাজারো ধর্মপ্রাণ মুসলমান। প্রতিবাদ সমাবেশ থেকে ইসরাইলী পণ্য বর্জনের ডাক দিয়েছে মুসলিম তৌহিদী জনতা। শুক্রবার আসর নামাজ শেষে পৌর এলাকার বিভিন্ন মসজিদের ইমাম মুসুল্লিদের সমুন্নয়ে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশেের আয়োজন করা হয়।কুয়াকাটা পৌর ভবনের সামনে থেকে বের হয়ে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রাখাইন মহিলা
নোয়াখালীর বেগমগঞ্জ থেকে পুলিশ জামায়াতে ইসলামীর নেতাকর্মিসহ ৪০জন আটক করেছে বলে অভিযোগ করেছেন দলটি জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ইসহাক খন্দকার। দলীয় সূত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে বেগমগঞ্জ উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও একলাশপুর ইউনিয়ন জামায়াতের আমির গিয়াস উদ্দিন মেম্বারসহ ৪০জন নেতাকর্মি রয়েছেন। গতকাল শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রাম থেকে তাদের আটক করা
আগামী তিন-চার দিনের মধ্যেই আমদানি করা ডিম দেশে আসবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রোববার (১৫ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে ১৫নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। দেশব্যাপী অক্টোবর মাসের এক কোটি ফ্যামিলি কার্ডধারীদের কাছে চালসহ টিসিবির পণ্য সাশ্রয় মূল্যে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। টিপু মুনশি বলেন, সাতটি প্রতিষ্ঠান ভারত থেকে ডিম আমদানি করতে
নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করি, সুস্থ-সবল বাংলাদেশ গড়ি - এ প্রতিপাদ্য নিয়ে বরিশালের হিজলা উপজেলায় পালিত হলো বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৩। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে রবিবার ১৫ অক্টোবর সকাল ১১ টায় দিবসটি উপলক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্র্যালি বের হয়। উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে
ঝিনাইদহের মন্ডপে মন্ডপে চলছে সাজ সাজ রব। প্রতিমায় শেষ তুলির আঁচড়ে আকর্ষনীয় করতে ব্যাস্ত কারিগররা। আলোকসজ্জাসহ বাহারী সব আয়োজন দুর্গাপুজাকে ঘিরে। আগামী ২০ অক্টোবর থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। ঝিনাইদহের পাড়া মহল্লাসহ প্রতিটা গ্রামে উৎসব ছড়িয়ে পড়েছে। দোকানে দোকানে ভীড়। চলছে কেনাকাটা। ঝিনাইদহ জেলায় এবারে ৪৮৭টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষ্যে চলছে প্রশাসনের কড়া
অল্প কিছুদিনের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান। রোববার (১৫ অক্টোবর) গুলশানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বাসায় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। ফারুক খান বলেন, আওয়ামী লীগের ৬ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল দেড় ঘণ্টা বৈঠক করে। আলোচনা ফলপ্রসূ হয়েছে। নির্বাচন নিয়ে আওয়ামী লীগের কার্যক্রম সস্পর্কে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতকে অবহিত
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের অপরাধে বরিশাল বিভাগের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে এ পর্যন্ত ৫৯ জেলেকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি ৬৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বিভাগীয় মৎস অফিস থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, ১২ অক্টোবর থেকে ১৫ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে ৩১৯ টি অভিযান চালানো হয়েছে এবং ১০৯ টি মোবাইল কোর্ট করা হয়েছে। আর এসব অভিযানে ৬৯৮ কেজি ইলিশ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিখোঁজের দু'দিন পর ধান ক্ষেত থেকে শাহিন আলম (৩৫) নামের এক যুবকের বস্তুাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাহিন ভূরুঙ্গামারী ইউনিয়নের বারাইটারী মাজার পাড়া গ্রামের আজিজুল হকের ছেলে। রোববার সকালে ভূরুঙ্গামারী ইউনিয়নের আঙ্গারীয়া সনাতন পাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। এসময় লাশ দেখতে শতশত মানুষ ভীড় জমায়। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী ও কচাকাটা সার্কেলের
চার দিনের ব্যবধানে দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। রোববার (১৫ অক্টোরব) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ১৬৭ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে, যা এতদিন যা ছিল ৯৯ হাজার ৩৭৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৫
ঝালকাঠির রাজাপুরে আমড়াচাষি বীর মুক্তিযোদ্ধা মো: শাহ আলম নান্নুর ৮০ হাজার টাকার আমড়া টানা কয়েক দিনের বৃষ্টিতে ঝড়ে পড়ায় তার স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গেছে। তিনি বর্তমানে হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন।উপজেলার আংগারিয়া গ্রামের আমড়া চাষি মোঃ শাহ আলম নান্নু বলেন, এবছর তার ৬০ টি গাছে আমড়ার ফলন হয়েছিল। ফলন ভালো হওয়ায় গত দেড় মাস আগে ৮০ হাজার টাকার আমড়া বিক্রির চুক্তি
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন দূর্গাপুজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সঞ্চিতা বিশ্বাস। সহকারী কমিশনার ভূমি অঞ্জন কুমার দাসের সঞ্চালনায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও হাফিজুল
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে বন্দুক সহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত জাহিদ হাসান সৌরভ (১৯) উপজেলার একলাসপুর ইউনিয়নের রইছ উদ্দিনের ছেলে। শনিবার (১৪ অক্টোব) বেলা সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ এর সিপিসি-৩ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদুল হাসান। এর আগে,গতকাল শুক্রবার রাতে তাকে উপজেলার পৌর হাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়,গ্রেফতার সৌরভ মারামারি, দাঙ্গা-হাঙ্গামা,
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে আগ্নেয়াস্ত্রসহ ৮ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ অক্টোবর) ভোর রাতের দিকে উপজেলার বজরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন, মো.ইলিয়াছ হোসেন ওরফে সোহাগ (৩৫) মো.রাশেদ (২৫) মো.সাদ্দাম (২৮) মো.তানিম (২২) আব্দুর রহিম ওরফে আরফান (২৪) মো. সুমন (২৬) মো. খোকন (২২) মো.আল আমিন (২৭)। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে তাদের
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা সকল ধর্মের মানুষ ও সুধিজনদের অংশগ্রহণে সামাজিক সম্প্রীতি বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৪ অক্টোবর) বিকেলে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে সুসংহত করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরি য়ামে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।সম্প্রীতি সমাবেশে বক্তারা বলেন, ‘ইসলামসহ সকল ধর্মে অপর ধর্মের প্রতি সম্মান দিতে শিখিয়েছে। সম্প্রতি ধর্মীয় বিভাজন সৃষ্টি করে গুজব রটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি
বরিশাল জেলার গৌরনদীতে নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহি গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস সড়কের পাশে খাদে পড়ে একজন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। যারমধ্যে গুরুত্বর আহত ১২ নারী, পুরুষ ও শিশুকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া নিহত যাত্রীবাহি বাসটির হেলপার আল-আমিন (২৮) এর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। সে
নওগাঁর আত্রাই উপজেলার নগেন্দ্রনগর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলভার উদ্ধার করেছে র্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা। এ ব্যাপারে আত্রাই থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে র্যাব-৫ নাটোর ক্যাম্পের একটি অভিযানিক দল আত্রাইয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় রাত দেড়টার টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নগেন্দ্রনগর গ্রামের জনৈক সমের উদ্দিনের বাড়ির
সড়ক জনপদ বিভাগের জমি দখলে করে প্রতিনিয়ত অবৈধভাবে গড়ে তোলা হচ্ছে নতুন নতুন স্থাপনা। ফলে সময় মতো উচ্ছেদ কার্যক্রম পরিচালিত না হওয়ায় জমি দখলমুক্ত করতে অনেকটাই ব্যর্থ সওজ। আর এ সুযোগে স্থানীয় একটি প্রভাবশালী মহল জমি দখলের পর হাত বদলে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এমন অভিযোগ যেন এখন নিয়মে পরিনত হয়েছে। বাংলাদেশ সড়ক ও মহাসড়ক আইন অনুযায়ী, কোনো সড়ক বা
ঝালকাঠির পেট্রোল পাম্প এলাকায় সুগন্ধা পরিবহনের চাপায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে। শনিবার (১৪অক্টেবর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যকে স্থানীয়রা উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত পুলিশ সদস্য সরোয়ার হোসেন মৃধা ঝালকাঠি শহরের কলাবাগান এলাকার মৃত মতি হোসেন
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ বিলডগা গ্রামের মৃত ইদ্রিস খানের পুত্র হায়দার আলী খানের প্রথম স্ত্রী কর্তৃক স্বামীর গোপনাঙ্গ কেটে গোপনাঙ্গসহ পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে ইদ্রিস খানের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। হায়দার আলী খানের চাচা হাতেম আলী খান জানান, প্রতিবন্ধী হায়দার আলী খান রেলওয়ে চাকরি নিয়ে জয়দেবপুরে কর্মরত ছিলেন। এর আগে তিনি বেলুয়ার একটি মাদরাসায়
পটুয়াখালীর কুয়াকাটার কেরানী পাড়ায় ডিবি পুলিশ ১ কেজি গাঁজাসহ সোর্স কে আটক করে নিয়ে যায়। শুক্রবার রাতে গাঁজা উদ্ধার করতে গিয়ে ডিবি পুলিশের সাথে রাখাইনদের বাকবিতন্ডা ও উত্তেজনার সৃষ্টি হয়। এসময় পুরো পাড়া জুড়ে আতংক ছড়িয়ে পরে। রাখাইনদের কিল ঘুষি, লাথিসহ মারধরের অভিযোগ এনে ২০-২৫ জন রাখাইন নারী পুরুষ জরো হয়ে ডিবি পুলিশকে প্রশ্নের মুখোমুখি করেন। এক পর্যায়ে ডিবি পুলিশ
ভারত-পাকিস্তানের লড়াইটা টানটান উত্তেজনায় ঠাসা থাকবে, এমনটাই ধারণা করেছিল দুই দলের সমর্থকরা। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াইটা হলো স্রেফ একপেশে। ভারতীয় বোলারদের সামনে প্রথমে ব্যাট হাতে বড় সংগ্রহ দাঁড় করাতে ব্যর্থ হওয়া পাকিস্তান এদিন পাত্তা পায়নি ভারতীয় ব্যাটারদের কাছে। আফ্রিদি-রউফদের তুলোধুনো করে ব্যাট হাতে ঝড় তুলেন ভারতের রোহিত শর্মা। এরপর শ্রেয়াস আইয়ারের ব্যাটে হেসেখেলে জিতল দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথমে ব্যাট করতে নেমে
ঝালকাঠি নলছিটি শহরের সোনালী ব্যাংকের নিজ তলায় প্রাইম ব্যাংকের মোবাইল এজেন্ট ব্যাংকিং চালু করে অধিক মুনাফার লাভ দেওয়ার কথা বলে গ্রাহকের কাছ থেকে প্রায় এক কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়েছে বলে অভিযোগ উঠেছে সুফিয়ান নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবক মো. সুফিয়ান ওরফে মিলন (২৯) উপজেলার বারই করন গ্রামের আহসান তালুকদার মন্টুর ছেলে। ভুক্তভোগী মো. জাকির মোল্লা বলেন, প্রাইম ব্যাংকের মোবাইল
দেবীদ্বার আব্দুল্লাহপুর হাজী আমীর উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা নিয়ে এলাকায় পক্ষে- বিপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সংঘাত এড়াতে আজ রোববার (১৫ অক্টোবর) দু’পক্ষকে নিয়ে উপজেলা প্রশাসনের জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। রোববার (১৫ অক্টোবর) হাজী আমির উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. হারুন-অর-রশিদ এর শেষ কর্মদিবসে বিদায় সংবর্ধনার আয়োজন করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইঞ্জিনিয়ার মো. জাকির হোসেন মোল্লা,
মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আসন্ন নির্বাচনে নৌকায় ভোট দিতে হবে। করোনাকালীন দুটি বছর দেশের উন্নয়ন কাজে বিঘ্ন সৃষ্টি হয়েছিল, তা কাটিয়ে ওঠার জন্য সময়ের প্রয়োজন। সরকারের ধারাবাহিকতা না থাকলে উন্নয়ন ব্যধাগ্রস্ত হবে। যা বিগত দিনে হয়েছিল। বিএনপি