দুবাই থেকে এক হাজার টন পেঁয়াজ আমদানি করছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। যার প্রথম চালানে ৫৮ টন পেঁয়াজ মঙ্গলবার চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে বলে জানা গেছে। টিসিবি সুত্রে জানা গেছে, দুবাইয়ের প্রতিষ্ঠান গোল্ডেন উইংস জেনারেল লিমিটেড থেকে দেশি প্রতিষ্ঠান সাহাঞ্জীব লিমিটেডের মাধ্যমে এ পেঁয়াজ আমদানি করা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে এ পেঁয়াজগুলো দেশে পৌঁছাবে। যার প্রথম চালান আসছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এবং তার স্ত্রীর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও সম্পদের তথ্য দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সহায়তা নিতে বলেছে সংস্থাটি। সোমবার (১১ ডিসেম্বর) এ সংক্রান্ত নির্দেশনাটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে পাঠানো হয়েছে। নির্দেশনাটি ইসির আইন শাখার দায়িত্বশীল কর্মকর্তারা পাঠান। নির্দেশনায় বলা হয়েছে, বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয়েছে।চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেনের বরাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। শায়রুল বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। কখনো তিনি কেবিনে চিকিৎসা নিচ্ছেন, কখনো সিসিইউতে। এর ধারাবাহিকতায় আজও তাকে সিসিইউতে নেওয়া হয়েছে।লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়াকে গত ৯ আগস্ট
পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আনতে মাঠ পর্যায়ে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হঠাৎ দাম বৃদ্ধির পেছনে দায়ী ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন তিনি।সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে আলোচ্য সূচির বাইরে আলাদা করে সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন সরকার প্রধান। বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন। সচিব বলেন, পেঁয়াজ নিয়ে উনি (প্রধানমন্ত্রী) ক্যাবিনেটে না, আলাদাভাবে নির্দেশনা দিয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামী ২৯ ডিসেম্বর থেকে মাঠে থাকবে সেনাবাহিনী। সোমবার (১১ ডিসেম্বর) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। নির্বাচনে সেনা মোতায়েন হবে কি না, এ বিষয়ে সোমবার সন্ধ্যা ৭টায় আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকে অংশ নেন
চীনের সঙ্গে যৌথ মালিকানায় জামালপুরের মাদারগঞ্জে ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনে একটি সোলার পাওয়ার কোম্পানি প্রতিষ্ঠা করা হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (১১ ডিসেম্বর) মন্ত্রিসভায় এমন সিদ্ধান্তের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সচিবালয়ে সাংবাদিকদের বলেন, জামালপুর জেলার মাদারগঞ্জে সোলার পাওয়ার কোম্পানি লিমিটেড নামের একটি জয়েন্ট ভেনচার কোম্পানি প্রতিষ্ঠা
দ্বাদশ সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে দুই দিনের শুনানিতে ১০৭ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। সোমবার দ্বিতীয় দিনের শুনানি শেষে এমন তথ্য পাওয়া গেছে। ইসির আইন শাখার কর্মকর্তারা জানিয়েছেন, দ্বিতীয় দিনে ১০০ জনের আপিল শুনানিতে ৫১ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। আপিল আবেদন নামঞ্জুর হয়েছে ৪১টি। আর আটটি আবেদনের সিদ্ধান্ত হয়নি। গতকাল রবিবার (১০ ডিসেম্বর) প্রথম দিনে ১০০টি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরের জন্য প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছিল গত ২৪ সেপ্টেম্বর। এবার চূড়ান্ত হয়েছে আসরের সময় সূচিও। আগামী ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বিপিএলের দশম আসর।সোমবার (১১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হবে একটি ম্যাচ। যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে দুরন্ত ঢাকা। ৭ দলের এই আসরে
নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে মাছ ধরার একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ সময় ছয় জেলে জীবিত উদ্ধার করা হয়। তবে এখনো এক জেলে নিখোঁজ রয়েছে। নিখোঁজ জেলের নাম মৃদুল (২০)। সে উপজেলার নলচিরা ইউনিয়নের ফজল মাঝি গ্রামের হরিবন্ধু দাসের ছেলে। সোমবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) অমিত কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেন। এর আগে,গতকাল রোববার দিবাগত
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কেএম জাকির হোসেনের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পৌর সভার কাউন্সিলর গণ। সোমবার দুপুরে পৌরসভা মিলানায়তনে সকল ওয়ার্ড কাউন্সিলরের ব্যানারে ওই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। প্যানেল মেয়র কাউন্সিলর শরিফুন্নেছা শিরিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর মোস্তাফিজুর রহমন মাসুদ, আলম হোসেন, আছিয়া বেগম, রাজিয়া বেগমসহ ১১জন
পটুয়াখালীর মহিপুর থানার ধূলাস্বার ইউনিয়নের ধোলাই মার্কেট সংলগ্ন সাগর মোহনায় রবিবার রাতে একটি মাছ ধরার ট্রলারে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ট্রলারটির সামনের অংশ বিধ্বস্ত হয়ে দুই জেলে দগ্ধ হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, রবিবার রাতে ট্রলারটি ছয় জেলে নিয়ে সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলো। এ সময় জেলেদের রাতের খাবারের জন্য রান্নার প্রস্তুতি নিচ্ছিলো হারুন পাহলান নামের এক জেলে। ট্রলারের ছাদে নামাজ
মেহেরপুর জেনারেল হাসপাতালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সেবিকা ও ওয়ার্ড বয়দের উপর হামলা চালানোর অভিযোগ সদর উপজেলার শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমানের স্বজনদের বিরুদ্ধে। এসময় বেশ কিছু আসবাবপত্রও ভাংচুর করা হয়। সোমবার (১১ ডিসেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, সদর উপজেলার শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমানের এক স্বজন গোপালপুর গ্রামের আলী হোসেন (৭২) হাসপাতালে পুরুষ ওয়ার্ডের বি-৩২
আজ ১১ ডিসেম্বর নানা কর্মসূচির মধ্যে দিয়ে সীমান্ত ঘেঁষা দিনাজপুরের হিলি হানাদার মুক্ত দিবস উপলক্ষে আনন্দ র্যালি, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও পৌর সভার যৌথ উদ্যোগে উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন এর নেতৃত্বে হিলি চেকপোষ্ট জিরোপয়েন্ট থেকে আনন্দ র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুহাড়াপাড়া সন্মুখ সমরে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সিঁধ কেটে একরাতে পাঁচ বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে এসব চুরি সংঘটিত হয়। সিঁধেল চোর এসময় ৬টি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এতে ওই এলাকায় বসবাস করা মানুষের মাঝে সিঁধেল চুরির আতঙ্ক বিরাজ করছে। জানা গেছে, সিঁধেল চোর রোববার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের কামাত আঙ্গারীয়া গ্রামের আব্দুল আজিজ, নূর ইসলাম ও কফিল
আপিলের পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন ফিরে পেলেন নায়িকা মাহিয়া মাহি।সোমবার (১১ ডিসেম্বর) দুপুর ২টা ৪৩ মিনিটে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি শেষে প্রার্থিতা ফিরে পেতে তার আবেদন মঞ্জুর করে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এ রায় ঘোষণা করেন। মনোনয়ন
নাশকতার মামলায় ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. আনোয়ারুজ্জামান ওরফে আনোয়ারসহ বিএনপির ১৮ নেতাকর্মীকে আড়াই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।সোমবার (১১ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এই কারাদণ্ড প্রদান করেন। মামলাটিতে কারাগারে থাকা আনোয়ারের উপস্থিতিতে এই সাজা দেন বিচারক। এ ছাড়া যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব ও ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফর রহমান ওরফে এল রহমানসহ ১৭
যত্রতত্র পোস্টার লাগানো বন্ধে প্রজ্ঞাপন চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি অনুরোধ জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।তিনি বলেছেন, নির্বাচন এলেই ঢাকা শহর পোস্টারে ঢেকে যায়। স্মার্ট বাংলাদেশে আমরা কেন ডিজিটাল ক্যাম্পেইন করতে পারছি না? আমি ইসিকে অনুরোধ করতে চাই, নির্দিষ্ট স্থান ছাড়া পোস্টার লাগানো যাবে না, এমন প্রজ্ঞাপন জারি করুন। আজ সোমবার রাজধানীর মহাখালী ফ্লাইওভারে দৃষ্টিনন্দন স্ট্রিট আর্ট
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারদের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)।সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বে ইসিতে এ বৈঠক অনুষ্ঠিত হবে। ইসি সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হবে কি না, সে বিষয়ে ওই বৈঠকে আলোচনা হতে পারে। ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিষয়ে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে বৈধ ঘোষণা দিয়ে রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।সোমবার (১১ ডিসেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আর নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ। একটি সংসদ বহাল থাকা অবস্থায়
দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়ন ফিরে পেতে দ্বিতীয় দিনের মতো প্রার্থীদের আপিল শুনানি চলছে। দিনের শুরুতেই ১৮ জনের শুনানিতে ৬ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে শুনানি শুরু হয়; যা চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত। এদিন সকালে ১৮ জন প্রার্থীর আপিল আবেদনের শুনানি হলে ছয়জনের আবেদন মঞ্জুর করে কমিশন। বাকি ১২ জনের মধ্যে কারও কারও প্রার্থিতা
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পাখিমারা বাজারে খাল জলাশয় অবমুক্ত ও ন্যায্য মাপে ধান ক্রয়ের দাবিতে কৃষকরা বিক্ষোভ ও সমাবেশ করেছেন। বাংলাদেশ কৃষক সমিতি নীলগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে সোমবার বেলা ১১টায় ৫ শতাধিক কৃষক এই কর্মসূচীতে অংশগ্রহণ করেন। এসময় ৪৯ কেজির বদলে ৪০ কেজিতে মণ হিসেবে ন্যায্যমূল্যে ধান ক্রয় এবং খাল বিল-জলাশয় দখলমুক্ত করাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন কৃষক নেতৃবৃন্দ। সমিতির নীলগঞ্জ ইউনিয়ন
মেহেরপুরে র্যাবের এক মাদক বিরোধী অভিযানে ১৬৭৬পিস ইয়াবাসহ দুজনকে আটক করা হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) সকালে মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল বাজারে গাংনী র্যাব ক্যাম্পের একটি অভিযানকারী দল তাদের আটক করে। আটককৃতরা হচ্ছে- চট্রগ্রামের রাউজান উপজেলার কদলপুর আমিরপাড়ার নুর মিয়ার ছেলে সোলেমান হায়দার (৪৫) ও তার সহযোগী মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রামের মৃত আব্দুল গণির ছেলে জাহাঙ্গীর আলম (৩৭)।র্যাব-১২ সিপিসি-৩ কোম্পানী কমান্ডার
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যাংকে জমার পরিমাণ দাঁড়িয়েছে দু্ই হাজার ২৩২ কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকা। এর মধ্যে শহুরে শিশু শিক্ষার্থীদের জমা এক হাজার ৬০৩ কোটি ৬৩ লাখ ১০ হাজার টাকা।আর পল্লী অঞ্চলের শিক্ষার্থীদের জমার পরিমাণ ৬২৮ কোটি ৮৫ লাখ ৫০ হাজার টাকা।ব্যাংকে শিক্ষার্থীদের মোট সঞ্চয়ের প্রায় ৭২ ভাগ শহরের শিশুদের। আর পল্লী অঞ্চরের শিশুদের সঞ্চয় রয়েছে ২৮ শতাংশ।বাংলাদেশ ব্যাংক এ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনভিত্তিক ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ করছে নির্বাচন কমিশন (ইসি)।বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে ধারাবাহিকভাবে গেজেট ছাপানো হচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, এবার চার হাজার ১০৩টি ভোটকেন্দ্রে চূড়ান্ত করা হয়েছে।এদিকে আইন অনুযায়ী নির্বাচনের ২৫ দিন আগে ভোটকেন্দ্রের গেজেট প্রকাশের করার বিধান রয়েছে। আগামী ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। কর্মকর্তারা জানিয়েছেন, গত ৪ ডিসেম্বর থেকে