বন্ধ কারখানা চালু ও শ্রমিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে আন্দোলনের মুখে মিরপুর-১৩ নম্বরের আটটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানা এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। কারখানা শ্রমিক ও কর্মকর্তারা জানান, রিস্যাল এপারেলস (সারস গার্মেন্ট ভবন) কারখানায় শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যারের দাবিতে শনিবার শ্রমিকরা কর্মবিরতি পালন করে। সোমবার কারখানাটি ১৩/১ ধারা মোতাবেক বন্ধ ঘোষণা করে। বিক্ষুব্ধ শ্রমিকরা আশেপাশের
বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার যশোরের যুবদল নেতাকে হাসপাতালে চিকিৎসার সময় ডান্ডাবেড়ি পরানো কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রোজারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে আগামী ১০ দিনের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তার চিকিৎসার ব্যবস্থা করতেও বলেছেন আদালত।চিকিৎসার সময় ডান্ডাবেড়ি পরানোর বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি নিয়ে সোমবার (৪ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি মোস্তফা
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে ভারতের উপকূলের দিকে এগোচ্ছে। এটি মঙ্গলবার দুপুর নাগাদ প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ভারতের দক্ষিণ অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।ঘূর্ণিঝড়ের প্রভাবে সোমবার থেকে বাংলাদেশের উপকূলীয় তিন বিভাগে বৃষ্টি শুরু হতে পারে। একই সঙ্গে দেশের চারটি সমুদ্রবন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত বহাল রাখা হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) সকালে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়,
সামরিক-বেসামরিক সরকারি কর্মকর্তাদের অবসরের তিন বছর পার না হলে সংসদ নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।সোমবার (৪ ডিসেম্বর) বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জিনাত হকের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে রায় দেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এসএম আজিম। এর আগে এ বিষয়ে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম কামাল হাইকোর্টে একটি রিট দায়ের করেন। এ নিয়ে বছরের শুরুতে ১৯ জানুয়ারি
তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, নির্বাচন পরিস্থিতি নিয়ে কথা বলার সময় হয়নি। আশঙ্কাজনক কোনো অবস্থা সৃষ্টি হলে আমি অবশ্যই কথা বলবো। আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আমি জনগণের পক্ষে কথা বলতে ও রূপগঞ্জ থেকে জগদ্দল পাথর সরাতে এসেছি। সোমবার (৪ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানির জন্য বৃহস্পতিবার দিন ঠিক করেছেন হাইকোর্ট।সোমবার (৪ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এদিন ঠিক করেন।আদালতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও এ যে মোহাম্মদ আলী। এর আগে রোববার (৩ ডিসেম্বর) হাইকোর্টে জামিন
বিএনপিসহ সমমনা দলের ডাকা ৪৮ঘন্টা অবরোধের প্রথম দিনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে আগুন দেয়া হয়েছে। রবিবার রাত পৌনে দশটার দিকে পাবনা-বগুড়া মহাসড়কের উল্লাপাড়ার নবগ্রাম এলাকায় অবরোধ সমর্থকদের মশাল মিছিল থেকে করতোয়া কুরিয়ার সার্ভিসের এ গাড়ীতে আগুন দেয়া হয়েছে। আগুনে কাভার্ডভ্যানের কেবিনসহ কিছু মুল্যবান মালপত্র পুড়ে গেছে। তবে চালক ও সহযোগীর কোন ক্ষতি হয়নি। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে
তানজানিয়ায় ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছেন। এ ছাড়া বহু মানুষ আহত হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় জাতীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।সোমবার (৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, তানজানিয়ার উত্তরাঞ্চলের হানাং পর্বতের ঢালের কাছে ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। এ ছাড়া ৮০ জন আহত হয়েছেন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন আজ সোমবার। আজই আসন ভাগাভাগিসহ শরিকদের সঙ্গে নির্বাচন বিষয়ে বৈঠক করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ১৪ দলীয় জোট নেতাদের এ বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। বৈঠকে আসন ভাগাভাগি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে ধারণা করছেন নেতাকর্মীরা।সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় এ বৈঠকটি হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি
আদালতের আদেশ অমান্য করার ব্যাখ্যা দিতে আপিল বিভাগে হাজির হয়েছেন আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী।সোমবার (৪ ডিসেম্বর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। এর আগে, গত ২০ নভেম্বর প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ তাদের সশরীরে হাজির হয়ে
ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। ভিন্ন ধর্মের ব্যাপারে উদার ও সহানুভূতিশীল হওয়ার শিক্ষা দেয়। মুসলিম-অমুসলিম নির্বিশেষে সব ধর্মের ও অনুসারীদের নিরাপত্তা ও অধিকার সংরক্ষণ করতে উদ্বুদ্ধ করে। ইসলাম মানে শান্তি, ইমান মানে নিরাপত্তা। ইসলামের উদ্দেশ্য ইহকালীন শান্তি ও পরকালীন নিরাপত্তা। ইসলামের জীবনাদর্শ বিশ্বের সব মানুষের শান্তি ও নিরাপত্তার জন্য। পৃথিবীর সব মানুষের ব্যক্তি জীবন, পরিবার, সমাজ ও রাষ্ট্রে শান্তি শৃঙ্খলা,
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ফরিদপুর-১ (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী) আসনে আওয়ামী লীগের প্রার্থী আবদুর রহমান বলেছেন, ‘ডামি প্রার্থী এবং স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী এক নয়। প্রধানমন্ত্রী যে ডামি প্রার্থী রাখতে বলেছেন, সেটা সব জায়গায় নয়। যেসব আসনে আওয়ামী লীগের প্রার্থী ছাড়া অন্য কেউ মনোনয়নপত্র জমা না–ও দিতে পারেন, এমনটি অনুমেয় হলে সংশ্লিষ্ট আসনের নৌকার প্রার্থী নিজ দলের কাউকে প্রার্থী মনোনীত করবেন, এমনটাই
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা একেএম গালিভ খাঁন। রবিবার (৩ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাইয়ে ভোটার তালিকায় মৃত ব্যক্তির স্বাক্ষর থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। জানা গেছে, মনোনয়নপত্রের সঙ্গে যুক্ত ভোটার তালিকায় একজন মৃত ভোটারের স্বাক্ষর থাকায় তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়।
টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও মুর্শিদা খাতুনের দারুণ ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ার পাশাপাশি তাদের মাটিতে তাদেরকেই হারিয়ে দিল বাংলাদেশ। জ্যোতি-মুর্শিদার ঝোড়ো ব্যাটিংয়ে টাইগ্রেসরা প্রথমে ব্যাট করে ১৪৯ রানের বড় স্কোর গড়ে। বাকি দায়িত্ব ছিল বোলারদের ওপর। স্বর্ণা আক্তারের ৫ শিকারে প্রোটিয়াদের ইনিংস থেমেছে ১৩৬ রানে। ফলে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো টাইগ্রেসদের কাছে হেরে
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগাম প্রচার সামগ্রী সরানোর ব্যবস্থা নিতে পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক-৬ শাখা। রোববার (৩ ডিসেম্বর) চিঠির অনুলিপি নির্বাচন কমিশনে (ইসি) এসেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হাবিবুল হাসান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন ও বিধি অনুযায়ী সারাদেশ থেকে পোস্টার, ব্যানার, গেট, তোরণ ইত্যাদি প্রচার সামগ্রী
পাঁচ মাস আগে যে নির্বাচন হচ্ছে, সেটা আল্লাহর হুকুমেই হচ্ছে। কারণ সবকিছু তার হুকুমেই হয় বলে মন্তব্য করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ। রোববার (৩ ডিসেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ মন্তব্য করেন। আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে আইনজীবী ইউনুস আলী আকন্দ এ রিট করেন। শুনানিতে রিটকারী আইনজীবী
গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭: ৪৫ মিনিটের দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা বাস টার্মিণাল এলাকার জেলা ট্রাফিক পুলিশ বক্সের পাশে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যে ৭:৪৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী বাস যাত্রী উঠানোর জন্য চন্দ্র টার্মিনাল এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ে কয়েকজন দুর্বৃত্ত এসে যাত্রীবাহী বাসটিতে পেট্রোল
বরিশাল-৪ আসনে (মেহেন্দীগঞ্জ-হিজলা) আওয়ামী লীগের প্রার্থী ও দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহম্মেদ এবং বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী পংকজ নাথের মনোনয়নপত্রের বৈধতার বিষয়টি ঝুলে গেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি আসনে আজ রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়। রিটার্নিং কর্মকর্তা ও বরিশালের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম এই দুজনসহ সাতজনের বিষয়ে আগামীকাল সোমবার সিদ্ধান্ত জানাবেন। আজ সকালে দ্বাদশ জাতীয়
অবরোধ সফলে মৌলভীবাজারে ছাত্রদলের ঝটিকা মিছিল করেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের এক দফা দাবিতে নবম দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধ সফলে এ বিক্ষোভ মিছিল করে জেলা ছাত্রদল। রোববার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টায় ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের যুগিডর এলাকায় মিছিল করে সংগঠনটির নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর
দেশের বিভিন্ন জায়গায় বর্তমানে নানা দামে গরুর মাংস বিক্রি হলেও এর প্রকৃত দাম আগামী বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (৩ ডিসেম্বর) এক সেমিনারে এ কথা জানান অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। তিনি বলেন, সেমিনার হবে শুনে অনেকেই ভেবেছেন আজকেই গরুর মাংসের দাম নির্ধারণ করে দেওয়া হবে। ভোক্তা অধিকার মাংসের দাম নির্ধারণ করবে না, এটি
পিরোজপুরের ৩টি সংসদীয় আসনের ৩৩ প্রার্থীর মধ্যে ১০ জনের মনোনয়ন বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। বরিবার (০৩ ডিসেম্বর) তাদের মনোনয়ন পত্র বাতিল করা হয়। এর আগে গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ও বুধবার (২৯ নভেম্বর) ওই সব প্রার্থীরা তাদের মনোয়ন পত্র জমা দেন। এতে পিরোজপুর-১ আসনের ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিলেও ৪ জনের মনোনয়ন বাতিল করা হয়। এরা হলেন- তৃনমূল
ঝালকাঠিতে এমপি বজলুল হক হারুনসহ সাতজনের মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম। অন্যদিকে নৌকার প্রার্থী আমির হোসেন আমু, বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত নেতা ব্যারিস্টার শাহজাহান ওমরসহ আটজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় ঝালকাঠির দুটি আসনে মনোনয়নপত্র বাছাই শেষে প্রার্থিতা যাচাই-বাছাই বোর্ড প্রধান রিটার্নিং অফিসার এ সিদ্ধান্ত জানিয়েছেন। বাতিলকৃত অন্য প্রার্থীরা হলেন ঝালকাঠি-১
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ দেবীদ্বার সংসদীয় আসনে ১৪ প্রার্থীর মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠান রবিবার (৩ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ১৪ প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়নপত্র বৈধ, ৬ জনের স্থগিত ও ১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা খন্দকার মু: মুশফিকুর রহমান। মনোনয়ন বৈধতা পেয়েছে, বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত (নৌকা প্রতীক) প্রার্থী কুমিল্লা (উঃ) জেলা আওয়ামীলীগের
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রোপা আমন ধান কাটা এবং মাড়াই উৎসবে মেতেছেন চাষিরা। রবিবার (৩ ডিসেম্বর) সকাল-থেকে বিকেল পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায় পুরোদমে চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। আবার কিছু এলাকায় বিস্তৃর্ণ মাঠজুড়ে এখনও দোল খেতে দেখা যাচ্ছে সোনালী ধান। ধান কাটা-মাড়াইয়ে কৃষকের পাশাপাশি দিনমজুরদের মাঝেও বেড়েছে চরম ব্যস্ততা। উপজেলার আশিদ্রোন ইউনিয়নের টিকরিয়া, আশিদ্রোন, কপালী পাড়া, রামনগর এলাকা