গাজীপুরে কালিয়াকৈর একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের আইল্যান্ডের সাথে ধাক্কা খেয়ে দুই যাত্রীর নিহত হয়েছে। রবিবার(১০ ডিসেম্বর) ভোর সাড়ে ৪ টার দিকে ঢাকা -টাঙ্গাইল মহাসড়কের জেলার কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আবু তাহের (৪৫) ইব্রাহিম (৩৬)। পুলিশ ও স্থানীয় সূত্র জানায় সাবেক নৌবাহী ক্যাপ্টেন আবু তাহের ও ইব্রাহিম সহ চারজন গাইবান্ধা থেকে ঢাকার উদ্দ্যে, রবিবার ভোর রাতে প্রাভেটকার
কুড়িগ্রামে ভূরুঙ্গামারীতে ঘন কুয়াশা শীতের আগমনী বার্তা দিচ্ছে। রোববার সকালে ভূরুঙ্গামারীর চারদিক ঘন কুয়াশায় ঢাকা ছিল। ঘন কুয়াশার কারণে যানবাহনগুলোকে সকাল নয়টা পর্যন্ত হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে হয়েছে। সকালে তাপমাত্রা ছিল ২০ ডিগ্রির সেলসিয়াসের মতো। দুপুর পর্যন্ত সূর্য্যের দেখা মেলেনি। হঠাৎ ঘন কুয়াশা পড়ায় বিপাকে পড়েছেন এই উপজেলার ছিন্নমূল, চরাঞ্চল ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহওয়া পর্যবেক্ষনাগার
ডুবোচরে আটকে যাওয়া টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী একটি জাহাজ থেকে ৪৪ জন যাত্রীকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রোববার (১০ ডিসেম্বর) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চত করেন। তিনি জানান, রোববার সকাল সাড়ে ৯টার দিকে পর্যটকবাহী জাহাজ ‘এম ভি গ্রিন লাইন-১’ টেকনাফের বিআইডব্লিউটিএ ঘাট থেকে ৪৪ জন পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা করে।
বরিশালে পুলিশি বাধায় পন্ড হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মানববন্ধন কর্মসূচি। আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালনে নগরীর সদর রোড দলীয় কার্যালয়ের সামনে এবং আদালত চত্বরে কর্মসূচি পালনের চেষ্টা করলে উভয় ক্ষেত্রেই বাধার মুখে পড়েন নেতাকর্মীরা। বিএনপি নেতাকর্মীরা জানান, তারা মানববন্ধনের জন্য পুলিশকে অবহিত করেছেন। কিন্তু তাদের অনুমতি দেওয়া হয়নি। এদিকে পুলিশ বলছে, অনুমতি না থাকায় কর্মসূচি পালন না করার জন্য তাদেরকে
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন অনলাইনে ছড়িয়ে পড়া এসএসসি-২০২৪ পরীক্ষার সময়সূচি নিয়ে সতর্কতা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। আজ রবিবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে শুরু হবে। তবে পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি এখনো চূড়ান্ত করা হয়নি। ইতিমধ্যে ফেসবুক
বিএনপির নানা অপকর্মের কথা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মানবাধিকার লঙ্ঘনের সব রেকর্ড ভেঙে ফেলেছে বিএনপি। তাদের মুখে মানবাধিকারের বুলি আর শোভা পায় না। রোববার (১০ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, এদেশে বিএনপি মানবাধিকার লঙ্ঘনের ঘৃণ্য উদাহরণ সৃষ্টি করেছে। বিশ্বে নজির সৃষ্টি করেছে। জিয়াউর রহমানের
বরিশাল ও সিলেট মহানগরের পুলিশ কমিশনার, একজন জেলা প্রশাসক (ডিসি) ও পাঁচ পুলিশ সুপারকে (এসপি) প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। রোববার (১০ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য দুই পুলিশ কমিশনারের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) এবং হবিগঞ্জ, পিরোজপুর, নোয়াখালী, সাতক্ষীরা ও মেহেরপুরের পুলিশ সুপারকে প্রত্যাহার করার সিদ্ধান্ত জানানো হয়। একইসঙ্গে
আসন ভাগাভাগি নিয়ে আজ বৈঠকে বসবেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতারা। রোববার (১০ নভেম্বর) রাত ৮টায় সংসদ ভবন এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলীয় জোটের মুখপাত্র এবং সমন্বয়ক আমির হোসেন আমু। জোটের শরিক জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার গণমাধ্যমকে বলেন, আসন ভাগাভাগি নিয়ে আমরা রাতে বৈঠকে বসব। সেখানে আমরা আমাদের
আলোচিত ব্যবসায়ী আদম তমিজীকে মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য রিহ্যাব সেন্টারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। রোববার (১০ ডিসেম্বর) দুপুরে মিন্টুরোডে নিজ কার্যালয়ে তিনি এ কথা জানান। হারুন অর রশীদ বলেন, আদম তমিজী হক যে দেশে মানুষ হয়েছেন, যে দেশে তার ইন্ডাস্ট্রি রয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে এসে সে দেশের পাসপোর্ট পুড়িয়েছেন। তিনি একবার ইসরায়েলকে আহ্বান করেছেন
দেশের উদ্যোক্তাদের সংগঠন অন্ট্রাপ্রেনিওরস ক্লাব ইয়ুথ ফোরাম এর যাত্রা শুরু হয়েছে। ৯ ডিসেম্বর (শনিবার) রাজধানীর বাংলামটর এলাকায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে গেলো অন্ট্রোপ্রেনার ক্লাব অব বাংলাদেশ আয়োজিত 'ইয়ুথ ফোরাম ২০২৩-২৪' উদ্বোধনী অনুষ্ঠান৷ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১৫০ এর অধিক তরুণ-তরুনীসহ বিভিন্ন বয়সী উদ্যোক্তাদের আগমনে মুখরিত হয়ে ওঠে এই অনুষ্ঠান । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. সীমা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে করা আপিলের শুনানি চলছে। রোববার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় আবেদনের ওপর শুনানি শুরু হয়। শুনানির প্রথম দিনের দুপুর পর্যন্ত মোট ৫৭ জন প্রার্থীর শুনানি হয়েছে। এরমধ্যে প্রার্থীতা ফেরত পেয়েছেন ৩৫ জন, বাতিল হয়েছে ১৮ জন এবং চারজনের বিষয়ে সিদ্ধান্ত পরে হবে। আপিলে মনোনয়ন ফিরে পেয়েছেন ফরিদপুর-১ আসনের মোহাম্মদ আরিফুর রহমান (স্বতন্ত্র), টাঙ্গাইল-২ আসনের
সরকার পতনের এক দফা দাবিতে অবরোধসহ নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রোববার (১০ ডিসেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আগামী মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করা হবে। এ ছাড়া আগামী ১৪ নভেম্বর সকালে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এদিন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব কার্যালয়ে
সিলেটের গ্যাসক্ষেত্রের ১০ নম্বর কূপের প্রথম স্তরে জ্বালানি তেলের সন্ধান পাওয়া গেছে। রোববার (১০ ডিসেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, সবার জন্য এই বিজয়ের মাসে বিরাট সুখবর। সিলেটের গ্যাসক্ষেত্রের ১০ নম্বর কূপে ২ হাজার ৫৭৬ মিটার গভীরতায় খনন সম্পন্ন হয়েছে। এই কূপে চারটি স্তরে গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে। স্তরগুলো প্রায় সাড়ে
বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে শনিবার দুপুরে (৯ ডিসেম্বর) মহিলা পরিষদের নিজস্ব কার্যালয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তৃণমূলের নারী পুরুষের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক সভাপতি জাহানারা বেগম,
বয়স নিয়ে কথা বলতে একেবারেই পছন্দ করেন না বেশির ভাগ নারী। প্রকৃত বয়স আড়ালেই রাখতে চান অনেকে। কিন্তু প্রেমিকের কাছ থেকে নিজের বয়স লুকোতে গিয়েই পুলিশের হাতে ধরা পড়লেন এক তরুণী। চীনের বাসিন্দা ওই তরুণী এখন জেলে। সূত্রের খবর, প্রেমিকের থেকে ওই তরুণী ১৭ বছরের বড়। কিন্তু সে কথা প্রেমিকের থেকে লুকিয়ে রেখেছিলেন তিনি। কিছু দিন আগেই জাপানে বেড়াতে যাওয়ার পরিকল্পনা
ঝালকাঠিতে আর্ন্তজাতিক নারী নির্যাতন পরিরোধ পক্ষ বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে জয়িতা’দের সংবর্ধনা দেয়া হয়েছে। “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যত্রুমের আওতায় সমাজ উন্নয়নে অসামান্য অসামান্য অবদান রেখেছে যে নারী ক্যাটাগরীতে ঝালকাঠি জেলা পর্যায়ে শেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন নাজনীন হোসাইন পাখি। পাখি রাজাপুর উপজেলা সদরের মৃত হোসেন আলী মৃধার মেয়ে এবং মিজানুল হক মিজানের স্ত্রী। শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এ সভা
মৌলভীবাজারের কমলগঞ্জে 'আনবোই আলোর প্রভাত, পড়বো মোরা সীরাত' স্লোগানকে ধারণ করে মাহে রবিউল আউয়াল ১৪৪৫ উপলক্ষে সীরাত বিষয়ক রচনা প্রতিযোগিতার আয়োজন করে সৃজনে মননে কমলগঞ্জ। প্রতিযোগিতায় কমলগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কমলগঞ্জের স্থায়ী বাসিন্দাসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ণরত ছাত্র ছাত্রীদের নিয়ে দুই মাসব্যাপী এক সীরাত বিষয়ক রচনা প্রতিযোগিতায় ৬ষষ্ঠ থেকে ১০ম শ্রেণি ছোটদের বিশ্বনবী হজরত মুহাম্মাদ সা., একাদশ থেকে
আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দার (ডিবি)। শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় তার গুলশানের বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, আদম তমিজীকে রাজধানীর গুলশানের বাসা থেকে আটকের পর ডিবি কার্যালয়ে আনা হয়েছে। এর আগে, গত ১৬ ও ১৭ নভেম্বর রাতে আদম তমিজী
মৌলভীবাজারেরর শ্রীমঙ্গলে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে। এ দিবস উপলক্ষে পতাকা উত্তোলন, মানববন্ধন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) উপজেলা পরিষদ প্রাঙ্গনে দুর্নীতি দমন কমিশন দুদকের সহযোগিতায় উপজেলা প্রশাসন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গল ও সচেতনা নাগরিক কমিটি সনাক (টিআইবি) আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজী মাহমুদ মিঠুন এর সভাপতিতে ও উপজেলা
নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ এই প্রতিবাদ্যকে সামনে রেখে, পিরোজপুরর কাউখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা ও ৫ নারী জয়ীতাকে সম্মনা স্মারক প্রদান করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আয়োজনে শনিবার(৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা
'শেখ হাসিনার বারতা নারী পুরুষের সমতা নারীর জন্য বিনিয়োগ সহিংসতা প্রতিরোধ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর এর হাকিমপুর হিলিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা এবং "জায়িতা অন্বেষণে বাংলাদেশ" শীর্ষক কার্যক্রমের জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৯ ডিসেম্বর) সকাল এগারোটায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বেগম রোকেয়া
নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট পশ্চিম বাজারে নৈশপ্রহরীকে হত্যা করে দুটি স্বর্ণের দোকান লুট করেছে সংঘবদ্ধ ডাকাত দল। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। গতকাল শুক্রবার (৮ ডিসেম্বর) রাতে ভুক্তভোগী ব্যবসায়ী মিন্টু নাথ বাদী হয়ে এ ঘটনায় খুনসহ ডাকাতি আইনে মামলা দায়ের করেন। এর আগে, একই দিন ভোর রাতের দিকে এ ঘটনা ঘটে। লুট হওয়া স্বর্ণালঙ্কারের বাজারমূল্য প্রায়
নওগাঁর ধামইরহাটে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। ৯ ডিসেম্বর বেলা ১১ টায় দূর্নীতি বিরোধী দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন শেষে ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আকতার, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা দূর্নীতি
মাদারীপুরের ডাসারে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দিবসটি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা চত্ত্বর থেকে একটি র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডাসার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাবু সহদেব চন্দ্র