লালমনিরহাটে মাদক সেবনরত অবস্থায় আদিতমারি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সহ আরও তিনজনকে গ্রেফতার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ। সোমবার (২৫ মার্চ) রাতে লালমনিরহাট শহরের কোর্ট বিল্ডিংয়ের দক্ষিন পার্শ্বে মডেল মসজিদ সংলগ্ন রেলের পরিত্যাক্ত ভবন থেকে মাদক সেবনরত অবস্থা তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, আদিতমারি উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের খাতাপাড়া এলাকার মৃত আব্দুর রশিদ এর ছেলে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী
মাদারীপুরের ডাসারে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার(২৬ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপরে উপজেলা স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, র্যালী শেষে উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ প্রদর্শন করা হয়। পরে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার কানিজ আফরোজ এর সভাপতিত্বে যুদ্ধাহত বীর
রাজশাহী শিক্ষা বোর্ডে যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪’ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ২৬ মার্চ (মঙ্গলবার) সূর্যোদয়ের সাথে সাথে স্বাধীনতার বীর শহিদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করে রাজশাহী শিক্ষা বোর্ড চত্বরে জাতীয় পতাকা উত্তোলন,সকাল ৯ টায় বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলম রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে রাজশাহী নিউ
ধামইরহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার এমপি বলেন, "শেখ হাসিনা যতদিন প্রধানমন্ত্রী আছেন ততদিন মুক্তিযোদ্ধাদের সম্মান বৃদ্ধি পেতেই থাকবে।” তিনি আরো বলেন ”হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ১৯৭১ সালে যারা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনাজপুরে হিলি সীমান্তে ওপারে ভারতীয় সীমান্তরক্ষি বাহিনী (বিএসএফ) কে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার (২৬ মার্চ) বেলা ১১ টায় হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব-পিলার সংলগ্ন হিলি চেকপোস্ট গেটের শুন্য রেখায় ভারতের বিএসএফের ৬১ ব্যাটালিয়নের হিলি ক্যাম্পের কোম্পানি কমান্ডার যশবীর শিং এর হাতে চার প্যাকেট মিষ্টি
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করেন। কর্মসূচির মধ্যে ছিল, শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে পুষ্পমাল্য অর্পণ, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে দুপুর বারোটায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে
নওগাঁর আত্রাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন কিছু কর্মসূচির গ্রহণ করেন। কর্মসূচির অংশ হিসাবে দিবসের শুরুতে ২৬ মার্চ মঙ্গলবার সূর্য উদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ মাঠে ৩১ বার তোপধ্বনি শেষে উপজেলা প্রশাসন ও পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। এরপর মুক্তিযোদ্ধা কমান্ড,আত্রাই থানা, ফায়ার সার্ভিস, হাসপাতাল, পল্লী বিদ্যুৎ, আ’লীগ পরিবার, বনিক সমিতি,
মেহেরপুরের গাংনীতে জমির দলিল জালিয়াতির অভিযোগে মুহুরি সহ দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উপজেলার ধানখোলা ইউনিয়নের সানঘাট গ্রামের মোনতাজ মন্ডলের ছেলে মো: আব্দুর রহমান বাদী হয়ে গাংনী থানায় মামলাটি দায়ের করেন। গত সোমবার মামলার ১ নং আসামী সানঘাট গ্রামের মক্কেল মন্ডলের ছেলে মজিরুল ইসলাম (৫৫) ও গাংনী উত্তরপাড়ার আজিমুদ্দীনের ছেলে দলিল লেখক হাসানুজ্জামান পিলু (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। এঘটনায়
ভারতের দোলযাত্রা পূজা ও বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই দিন থেকে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার রয়েছে স্বাভাবিক। মঙ্গলবার (২৬ মার্চ) বিষয়টি নিশ্চিত করছেন বাংলাহিলি সিআ্যন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত। তিনি বলেন, ভারতের দোলযাত্রা পূজা ও বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৫
যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্যদিয়ে পটুয়াখালীর কলপাড়ায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে বিজয় দিবসের সুচনা করা হয়। পরে শুরু হয় জাতির সুর্য সন্তান, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন একে একে শ্রদ্ধা নিবেদন জানায়। মঙ্গলবার আওয়ামী দলীয় কার্যালয়
দিনাজপুরের হাকিমপুর হিলিতে যথাযথ মর্যাদায় ৫৩ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ৬ টা ২ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার ত্বোপধ্বনীর মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। এরপর উপজেলা প্রশাসন, হিলি স্থল শুল্ক স্টেশন, উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠন, বিএনপি, জাতীয় পার্টি, হাকিমপুর থানা, পল্লী বিদ্যুৎ হিলি জোনাল অফিস, হিলি পানামা পোর্ট লিংক লি.
দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে গাজা উপত্যকায় জরুরিভিত্তিতে যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাস হয়েছে। তবে জাতিসংঘের সেই প্রস্তাবকে পাত্তাই দিচ্ছে না ইসরায়েল। দেশটি গাজায় হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা দেন। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও তেল আবিব গাজা উপত্যকায় যুদ্ধবিরতি করবে না বলে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ সোমবার জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে কাটজ
আগামী বছর থেকে সপ্তাহের শনিবারও স্কুল খোলা রাখার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী।মঙ্গলবার (২৬ মার্চ) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ ইঙ্গিত দিয়েছেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, আগামীতে সব মতের মানুষের বিশ্বাস ও চিন্তা-চেতনার প্রতি সম্মান রেখে পাঠ্যপুস্তক প্রণয়নসহ সব বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকবে মন্ত্রণালয়। রমজানের ছুটি সমন্বয় করতে আগামী বছর
গাজীপুরের কালিয়াকৈরে মাঝরাতের ভয়াবহ আগুনে একটি ঝুটের গোডাউনসহ পাশে থাকা আবাসিক কলোনির ৪২ টি কক্ষ পুড়ে ছাই হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে জেলার কালিয়াকৈর পৌরসভার পল্লীবিদ্যুৎ দক্ষিন পাড়া এলাকায় স্থানীয় ঝুট ব্যবসায়ী ধনী মিয়ার গুদামে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন পাশের ধনি মিয়া ও
স্বাধীনতা ঘোষণার পাঠক ঘোষক হতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।মঙ্গলবার (২৬ মার্চ) সাভারে জাতীয় স্মৃতিসৌধের শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, এতদিন পরেও স্বাধীনতার ঘোষক নিয়ে বিতর্ক করা হয়। স্বাধীনতা ঘোষণার পাঠক কখনও ঘোষক হতে পারে না। কে ঘোষক এ বিতর্কের অবসান তখনই হবে, যখন
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। মঙ্গলবার (২৬ মার্চ) ভোর ৫টা ৫৬ মিনিটে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। এরপর দাঁড়িয়ে কিছু সময় নীরবতা পালন করেন তারা।
দেশের ৫৪তম বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও একটি বিশেষ সিলমোহর অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (২৬ মার্চ) সকালে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে এই স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন। এই ডাকটিকিট, উদ্বোধনী খাম ঢাকা জিপিও’র ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রি করা হবে এবং পরবর্তীতে সারাদেশের অন্যান্য জিপিও এবং প্রধান পোস্ট অফিসগুলোতেও পাওয়া যাবে।এর আগে সকাল ৭টার দিকে রাজধানীর ধানমন্ডির ৩২
নওগাঁর পোরশা সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আল আমিন (৩২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে পোরশা উপজেলার নিতপুর সীমান্ত চৌকির (বিওপি) অদূরে মিলমারি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৬ ব্যাটালিয়নের (নওগাঁ) অধিনায়ক লে. কর্নেল মুহম্মদ সাদিকুর রহমান ।নিহত আল আমিন উপজেলার নিতপুর ইউনিয়নের নিতপুর কলোনীপাড়া
মৌলভীবাজারে বিদ্যুতের তার ছিঁড়ে তাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে জেলার জুড়ি উপজেলার পূর্ব গোয়ালবাড়ি গ্রামে মখলিছ মিয়ার বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম জানা যায়নি। তাৎক্ষণিক নিহতদের নাম জানা যায়নি। জুড়ি থানার ওসি এস এম মাইনুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশগুলো জুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার প্রস্তুতি চলছে।
রাজবাড়ীতে তরমুজ খেয়ে একই পরিবারের চারজন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৫ মার্চ) দুপুর দেড়টার দিকে তাদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। রোগীরা হলেন- সদর উপজেলার বরাট ইউনিয়নের হাউলী জয়পুর গ্রামের আমজাদ হোসেন (৫২), ছেলে রুহুল আমিন (২৩), পুত্রবধূ রূপসি বেগম (২০), নাতনী রাজিয়া আক্তার (১৩)। হাসপাতালে চিকিৎসাধীন রুহুল আমিন জানান, শনিবার (২৩ মার্চ) রাজবাড়ী সদর উপজেলার দাদশী বাজার থেকে
যশোরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মা ও মেয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (২৫ মার্চ) বিকেল ৩টার দিকে সদর উপজেলার চুড়ামনকাটির পোলতাডাঙ্গা শ্মশানঘাট এলাকার রেললাইনে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, যশোর সদর উপজেলার বড় হৈবতপুর গ্রামের মৃত মকসেদ আলীর মেয়ে লাকি বেগম (৩৫) ও তার মেয়ে সুমাইয়া খাতুন মিম (১২)। তবে তাৎক্ষণিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, যশোর সদর উপজেলার
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সেই সঙ্গে হামাসের হাতে বন্দি ইসরাইলি জিম্মিদের অবিলম্বে ও শর্তহীন মুক্তির আহ্বান জানানো হয়েছে। খবর আল জাজিরার। প্রতিবেদন মতে, সোমবার (২৫ মার্চ) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক ভোটাভুটিতে প্রথমবারের মতো এ সম্পর্কিত একটি প্রস্তাব পাস হয়েছে। যুক্তরাষ্ট্র ভোটদানে বিরত ছিল। বাকি ১৪টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। প্রস্তাবকে স্বাগত জানিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন,
সিলেট টেস্টে লঙ্কানদের বিপক্ষে রীতিমতো বিধ্বস্ত হয়েছে টাইগাররা। ৩২৮ রানের ব্যবধানে হরেছে শান্ত-মিরাজরা। এরপর আরও এক দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে নিজেদের জায়গা হারিয়েছে তারা। তালিকার চার থেকে সাতে অবনমন হয়েছে টাইগারদের। অন্যদিকে, বিশাল জয়ে তলানি থেকে ছয়ে ওঠে এসেছে শ্রীলঙ্কা। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে লঙ্কানদের দেয়া ৫১১ রানের বিশাল লক্ষ্য তাড়ায় নেমে মাত্র ১৮২ রানেই
পিরোজপুরে জেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবস পালিত হয়েছে। আজ সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধুবী রায় এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম (পিপিএম)। এছাড়াও বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, সরকারি সোহরাওয়ার্দী কলেজের