নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য অ্যাড. ওমর ফারুক সুমন বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। স্বপ্নের পদ্মা সেতু তৈরি, বঙ্গবন্ধু টানেল নির্মাণ, রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র ও মাতার বাড়ী বিদ্যুৎকেন্দ্র নির্মাণ, শিক্ষার্থীদের মাঝে বছরের প্রথম দিন বিনামূল্যে কোটি কোটি বই বিতরণ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন, মেট্রোরেল নির্মাণ, কমিউনিটি
পিরোজপুরের কাউখালীতে দুইদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৫ তম জাতীয় বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করা হয়। বুধবার (২৪ জানুয়ারি) দুপুর বারোটায় উপজেলা প্রশাসন মাঠে ১৫ টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের স্টল নিয়ে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা উদ্বোধন করা হয়েছে। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান
দিনাজপুরের ঘোড়াঘাটে ফরহাদ হোসেন (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার রাণীগঞ্জ-ডুগডুগিহাট সড়কের মহিলা কলেজ এলাকা থেকে প্রায় ১ কিলোমিটার অদূরে আবাদি জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ফরহাদ হোসেন পাঁচবিবি উপজেলার গণেশপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক। গত রবিবার বিকেলে নিজ বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়ে ভ্যানসহ নিখোঁজ হন
পিরোজপুর জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের নিয়ে গঠন করা হয়েছে ‘পিরোজপুর সাংবাদিক ইউনিয়ন’। নতুন এ কমিটির সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি জুবায়ের আল মামুন এবং সাধারণ সম্পাদক হয়েছেন এখন টিভি ও দৈনিক খবরের কাগজ পত্রিকার রিপোর্টার ইমন চৌধুরী। মোট ১১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন- (সহ-সভাপতি) এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি অমিত হাওলাদার,(সহ-সভাপতি) বিজয় টিভির প্রতিনিধি মোঃ
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে এবং বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২ টা হতে ১.৩০ পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের বিকাল বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভূইঁয়া। এ সময় সঙ্গে ছিলেন, উপজেলা খাদ্য-নিয়ন্ত্রক কর্মকর্তা মো. নুর আলীসহ সরাইল থানা পুলিশ। অভিযান কালে
উত্তর জনপদের জেলা নওগাঁ। খাদ্যশস্য ভান্ডার হিসেবে খ্যাত এ জেলা। গত কয়েক দিনের তীব্র শীত ও হিমেল হাওয়া উপেক্ষা করে নওগাঁর আত্রাই উপজেলার প্রতিটি মাঠে মাঠে চলছে এখন ইরি-বোরো ধান রোপনের মহোৎসব। উত্তরের হিমেল হাওয়া, হাড়কাঁপানো প্রচন্ড শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করেই বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছেন উপজেলার কৃষকরা। উপজেলার ৮টি ইউনিয়নের প্রতিটি মাঠে মাঠে চলছে বোরো
বরিশালে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা চেয়ারম্যানসহ ৫ জন আহত হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় চেয়ারম্যানে জিপ গাড়িটি দুমড়েমুচড়ে যায়। আহতরা হলেন, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, তার স্ত্রী সুরাইয়া নাসরিন, বোন শাহনাজ সুলতানা, জিপের চালক আবুল কালাম ও বাসযাত্রী বরিশাল
সংশোধিত শ্রম আইন আগামী অধিবেশনে পাস হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। বুধবার (২৪ জানুয়ারি) সচিবালয় শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান। সব প্রক্রিয়া শেষ করে গত সরকারের শেষ সময়ে সংশোধিত শ্রম আইন জাতীয় সংসদে পাস হয়ে রাষ্ট্রপতির কাছে গেলেও রাষ্ট্রপতি তা অনুমোদন দেননি। শেষ মুহূর্তে আইনের মধ্যে কিছু ত্রুটি ধরা পড়ায়
দ্বাদশ সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই স্থানীয় সরকারের সিটি করপোরেশন, জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের সাধারণ ও বিভিন্ন শূন্যপদে উপ-নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব নির্বাচনে দলীয় প্রতীক না থাকলে আরও বেশি অংশগ্রহণমূলক হবে বলে মনে করছে নির্বাচন কমিশন (ইসি)।বুধবার (২৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম এ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এখন আলোচনা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচন ঘিরে। সংসদের সংরক্ষিত আসনে ক্ষমতাসীন দলের মনোনয়ন পেতে জোর লবিং করছেন মনোনয়নপ্রত্যাশীরা। দলের সাধারণ সম্পাদকসহ কেন্দ্রের সিনিয়র নেতাদের অফিস থেকে শুরু করে বাসায়ও হানা দিচ্ছেন তারা। দৌড়ঝাঁপ শুরু করেছেন গণভবন থেকে দলীয় কার্যালয়ে। এককথায় সকাল-সন্ধ্যা সিনিয়র নেতাদের কাছে সুপারিশে ব্যস্ত সময় পার করছেন মনোনয়নপ্রত্যাশীরা। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে
ময়মনসিংহ সিটি করপোরেশন, কুমিল্লা সিটি করপোরেশনের উপনির্বাচন এবং পাঁচটি পৌরসভার নির্বাচনসহ ২৩৩টি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব জাহাঙ্গীর আলম এ তারিখ ঘোষণা করেন। তিনি জানান, সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ সময় ১৩ ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ১৫ ফেব্রুয়ারি, মনোনয়ন প্রত্যাহার ২২ ফেব্রুয়ারি এবং পরদিন ২৩ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ হবে। ভোট
বেনাপোলের ধান্যখোলা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বিজিবি সদস্য রইস উদ্দিনের লাশ আজ বুধবার সকাল ১১টায় শার্শার শিকারপুর সীমান্ত দিয়ে বিজিবির কাছে হস্থান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিজিবির শিকারপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ২৮ এস- এর কাছে লাশ গ্রহণ করা হয়। ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জামিল ও বিজিবির সহকারী পরিচালক মাসুদ রানা আনুষ্ঠানিকভাবে নিহত সদস্য রইস উদ্দিনের লাশ গ্রহণ করেন।সোমবার
খাগড়াছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তের গুলিতে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক ইউপিডিএফ কর্মী আহত হয়েছেন। বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে খাগাড়ছড়ির মহালছড়ির দূর্গম দূরছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- রবি কুমার চাকমা (৬৪) ও বিমল চাকমা (৫৫)।পুলিশ মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে রওনা দিয়েছে বলে জানিয়েছেন মহালছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা
ঝালকাঠির নলছিটিতে নিবন্ধিত ২০ জন জেলেকে ৪০টি ছাগল, একটি করে ছাগল থাকার ঘর ও এক মাসের খাবার বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলা চত্বরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ উন্নয়ন প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকরণ হিসেবে এসব বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর
নির্বাচন বর্জন করে বিএনপি আত্মহত্যা করেছে’ বলে মনে করছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, বিএনপির মধ্যে চরম হতাশা বিরাজ করছে। তারা এখন উপলব্ধি করছে যে নির্বাচন বর্জন করা তাদের জন্য আত্মহত্যার শামিল হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) পুরান ঢাকার বকশিবাজারের নবকুমার ইনস্টিটিউটে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ মতিউর রহমানের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এসব কথা
কানাডায় একটি বিমান বিধ্বস্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে দেশটির ফোর্ট স্মিথে দুর্ঘটনাটি ঘটে। সুদূর উত্তরে একটি খনিতে শ্রমিক নিয়ে যাওয়ার উদ্দেশে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয় ছোট বিমানটি। বুধবার (২৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। একটি সূত্রের বরাতে এ প্রতিবেদনে বলা হয়েছে যে, দুর্ঘটনায় একজন ব্যক্তি বেঁচে গেছেন। তবে
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে ফখরুল ইসলাম নামে এক সেনাসদস্য নিহত হয়েছেন। এ ছাড়াও সদর উপজেলার ঘারিন্দা এলাকায় ট্রেনে কাটা পড়ে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে।বুধবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার হাতিয়া ও ঘারিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কালিহাতীতে নিহত সেনাসদস্যের বাড়ি লক্ষ্মীপুরে। ছুটি শেষে কর্মস্থল বগুড়া সেনানিবাসে যাচ্ছিলেন তিনি। ফখরুল ইসলাম ওই সেনানিবাসে সৈনিক পদে কর্মরত রয়েছেন। তবে তিনি কোন রুটের
শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রোগী। আর সেখানে বিড়িতে সুখটান দিতে গিয়েই বিপত্তি! বিড়ির সেই আগুনে নিজেরই মুখ পুড়ল চিকিৎসাধীন অরুণা অধিকারীর। রবিবার রাতে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। পরে অবশ্য চিকিৎসাধীন রোগীকে বারাসত সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তবে এই ঘটনায় হাসপাতাল প্রশাসনের ভূমিকায় সমালোচনা শুরু হয়েছে। কীভাবে রোগী হাসপাতালের ভিতরে বিড়ি পেলেন,
শরীরে নেই একটিও সুতো, পাতা দিয়ে স্তন ঢেকে নেটদুনিয়ায় হাসির খোরাক হয়েছিলেন বলিউড অভিনেত্রী কিয়ারা আডবানি। তার সেই সাহসী ফটোশ্যুট করেছিলেন সেলিব্রিটি ফটোগ্রাফার ডাব্বু রতনানি। ছবিটি ২০২০ সালে তোলা ছবিটি নিয়ে তখন কম জল ঘোলা হয়নি। তবে তখন সেই আলোচনা থেকে অনেকটা দূরে ছিলেন এই ছবির ফটোগ্রাফার ডাব্বু রত্নানি। সম্প্রতি সেই বিষয় মুখ খুলেছেন সেলিব্রিটি ফটোগ্রাফার ডাব্বু রত্নানি। সিদ্ধার্থ কাননের সঙ্গে
বিয়ের অনুষ্ঠানে ডান্স ফ্লোরে আনন্দ-উল্লাস করছিলেন বিয়েতে আসা অতিথি ও বর-কনে। হঠাৎ করে সেই মঞ্চের একটি অংশ ভেঙে পড়ে। এরপর বর ও কনেসহ ওই অতিথিরা ২৫ ফুট নিচে পড়ে যান। গত ১৩ জানুয়ারি এমন ঘটনা ঘটেছে ইতালিতে। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ইতালির পিস্টোইয়াতে বর পাওলো মুগনানি ও কনে ভ্যালেরি ইয়াবরার বিয়ের অনুষ্ঠানে
ঝালকাঠির কাঁঠালিয়ায় দলবদ্ধ স্কুল ছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামী মো.রাকিব জমাদ্দারকে চট্রগ্রাম থেকে আটক করেছে চট্রগ্রাম র্যাব-৭। মঙ্গলবার (২৩ জানুয়ারী) সকালে আটককৃত রাকিব জমাদ্দারকে কাঁঠালিয়া থানায় সোপর্দ করা হয়। গত সোমবার (২২জানুয়ারী) চট্রগ্রাম র্যাব-৭ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চট্রগ্রামের হালিশহর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত মো.রাকিব জমাদ্দার (২৪) উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের পশ্চিম তারাবুনিয়া গ্রামের মো.আঃ হাকিম জমাদ্দারের
শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও বরিশাল মহানগর আওয়ামী লীগের অন্যতম সদস্য এস এম জাকির হোসেন বলেছেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারাই দেশের কল্যাণের জন্য কাজ করবে, মানুষের জন্য কাজ করবে। মঙ্গলবার সকালে বরিশাল সদর উপজেলার শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। কলেজের অধ্যক্ষ মসিউর রহমানের সভাপতিত্বে
বিশ্ববিদ্যালয় শুধুমাত্র সিজিপিএ অর্জনের জায়গা নয়। এখানে যে যে বিষয়ে পড়াশোনা করবে তাকে সে বিষয়ে ভালোভাবে দক্ষতা অর্জন করতে হবে। আর দক্ষতা অর্জনের জন্য শিক্ষার্থীদের গবেষণাভিত্তিক পড়াশোনা করতে হবে, যাতে করে তাদের গবেষণা দেশের জন্য খোরাক হিসেবে কাজ করে । মঙ্গলবার সকাল ১১টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের আয়োজনে অনুষ্ঠিত Unleashing the Career Insights for Economics Graduates শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কোনোভাবেই বন্ধ হচ্ছে না কৃষিজমি থেকে মাটি কাটা। কৃষি পণ্য উৎপাদনে এ উপজেলায় সুনাম থাকলেও প্রতিবছরই শুষ্ক মৌসুম এলেই ফসলি জমি থেকে মাটি কাটার হিড়িক পড়ে যায়। তিন ফসলি জমির উর্বর মাটি কেটে বিক্রি করার ফলে এক দিকে কমছে ফসলি জমি, অন্যদিকে ব্যাহত ফসল উৎপাদন। সেই সাথে মাটি বহনের ট্রাকের কারণে ধ্বংস করা হচ্ছে কাঁচা পাকা রাস্তা ঘাট।