ভূল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর ঘটনায় মেহেরপুরের গাংনীতে সুজন মাহমুদ নামের এক ভূয়া চিকিৎসকের দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। চিকিৎসক না হয়েও চিকিৎসা দেওয়ার অপরাধে তাকে কারাদণ্ড দিয়ে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়।দণ্ডিত সুজন মাহমুদ মহাম্মদপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। বৃৃহস্পতিবার সন্ধ্যায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, বাওট গ্রামের মনিরুল ইসলামের দুই দিন বয়সী
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম আজাদকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করায় সাংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে দেবীদ্বারে ছাত্রলীগের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা ছাত্রলীগের আয়োজনে আনন্দ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন, দেবীদ্বার উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি লুৎফুর
মিয়ানমার-বাংলাদেশের সীমান্ত এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। তবে রাত হওয়ায় মরদেহ উদ্ধার করতে যায়নি পুলিশ।বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) কক্সবাজারের উখিয়া থাইংখালীর রহমতেরবিল এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, আমাকে বিজিবি থেকে জানানো হয়েছে। তবে রাত হওয়ায় সীমান্ত এলাকায় বিজিবি পরামর্শ দিয়েছে যাতে রাতে না গিয়ে সকালে গিয়ে মরদেহ উদ্ধার করা
ভোট গ্রহণ শেষ হওয়ার ১২ ঘণ্টা পর শুক্রবার (৯ ফেব্রুয়ারি) পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হয়েছে। এ পর্যন্ত ১৩টি আসনের ফল ঘোষণা করা হয়েছে, যার মধ্যে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্ররা ছয়টি, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) চারটি ও নওয়াজ শরীফের মুসলিম লিগ (পিএমএল-এন) তিনটিতে জয় পেয়েছে। তবে স্থানীয় গণমাধ্যমের তথ্য বলছে, প্রাথমিক গণনায় ১২৫ আসনে এগিয়ে রয়েছে পিটিআই সমর্থিতরা। অন্যদিকে
গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এর আগে গত ৪ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্ব শেষ হয়।শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বাদ ফজর মাওলানা ইলিয়াস বিন সাদ আম বয়ান করেন। তাৎক্ষণিকভাবে তা বাংলা তরজমা করে মাওলানা মনির বিন ইউসুফ। সকাল ১০টায় ভারতের মাওলানা ইলিয়াস তালিমের মৌজু, জুমার আগে জুমার ফাজায়েলের ওপর ১০ মিনিট
পাকিস্তানের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী প্রার্থী নওয়াজ শরিফ খাইবার পাখতুনখাওয়ার এনএ- ১৫ মানসেহরা আসনে স্বতন্ত্র প্রার্থী শাহজাদা গাস্তাসাপের কাছে উল্লেখযোগ্য সংখ্যক ভোটে পরাজতি হয়েছেন। এবারের নির্বাচনী প্রেক্ষাপটে এটি বিরাট আশ্চর্যজনক ঘটনা। ন্যাশনাল অ্যাসেম্বলির নির্বাচনী এলাকা এনএ-১৫ মানসেহরা থেকে পাওয়া অনানুষ্ঠানিক ফলাফলে দেখা যাচ্ছে, নওয়াজ শরিফ এই আসনে ৬৩ হাজার ৫৪টি ভোট পেয়েছেন। অন্যদিকে, শাহজাদা গাস্তাসাপ পেয়েছেন ৭৪ হাজার ৭১৩ ভোট। অর্থাৎ ১১
ইসরা ও মেরাজ বিশ্বনবি মুহাম্মাদের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা ও মুজিজা। নবিজির (সা.) মক্কায় অবস্থানকালীন সময়ের শেষ দিকে এক রাতে আল্লাহর পক্ষ থেকে তাকে প্রথম মসজিদুল আকসায় নিয়ে যাওয়া হয়, মসজিদুল আকসা থেকে উর্ধ্বজগত ভ্রমণে নিয়ে যাওয়া হয়। মক্কা থেকে মসজিদুল আকসা পর্যন্ত নবিজির (সা.) রাতের ভ্রমণ ইসরা নামে এবং মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস থেকে উর্ধ্বাজগত
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৪ সালে ফাইনাল ম্যাচ ইতিহাসে পাতায় হয়তো স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কারণ শ্বাসরুদ্ধকর ফাইনালে যা ঘটেছে তা ফুটবল ইতিহাসে এর আগে কখনও ঘটেনি। এই ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে যৌগ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। তবে সব কিছু ছাড়িয়ে আলোচনায় ম্যাচের ঘটনাগুলো। শিরোপা ধরে রাখার মিশন নিয়ে ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের অংশ নিয়েছিল বাংলাদেশ। গ্রুপ পর্বে অপরাজিত থেকে ফাইনালে
ঝালকাঠির নলছিটি উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর দখল করে সেখানে অবৈধভাবে অটোবাইক ও ম্যাজিক গাড়ির স্ট্যান্ড করা হয়েছে। এতে শহীদ মিনারের ভাবমূর্তি ক্ষুন্ন করা হচ্ছে। তাই শহীদদের মর্যাদা রক্ষার জন্য এই চত্তর দখলমুক্ত করে সীমানাপ্রচীর দিয়ে শহীদ মিনারের পাশে একটি মুক্তমঞ্চ নির্মানের দাবি জানান স্থানীয় জনসাধারণ ও সুধী সমাজ। দীর্ঘ আট বছর ধরে এই স্ট্যান্ড দিয়ে প্রতিদিন হর্ণ বাজিয়ে যাতায়াত
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের গ্রুপ পর্বে অপরাজিত থেকে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। তবে ফাইনালে লড়াই করেও শিরোপা ধরে রাখতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। ১১ জনের টাইবেকার শটের পরও ম্যাচের ফলাফল না আশায়, ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় কয়েন টসের ম্যাধ্যমে। যেখানে কপাল পুড়েছে বাংলাদেশে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হলে ম্যাচ গড়ায় টাইবেকারে
আওয়ামী লীগের সাধারণ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিই প্রথম রোহিঙ্গাদের বাংলাদেশে পালিয়ে আসার সুযোগ করে দেয়। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, তারা (বিএনপি) এখন বিরোধিতা করছে কেন? আমরা তো মানবিক কারণে ক-বছর আগে রোহিঙ্গাদের ঢুকতে দিয়েছি। কিন্তু এবার আমরা কোনোভাবেই আর উদারতা
ঝালকাঠিতে ইয়াবাসহ ই-পোষ্ট অফিসের অস্থায়ী ডাক পিয়ন তপন কুমার দাস ওরফে তপু (৫২) কে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ঝালকাঠি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে শহরের কলেজ মোড় এলাকায় ভাই ভাই হোটেলের সামনে থেকে ডিবি পুলিশের এসআই মজিবর রহমান ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান। আটককৃত
জীবিকার তাগিদে দুই বছরের শিশু কন্যাকে বাড়িতে মায়ের কাছে রেখে ঢাকায় রওয়ানা হয়েছিলেন ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নীলকমল ৬নং ওয়ার্ড নীলকমল গ্রামের শাহজল হকের মেয়ে নুপুর বেগম ও আবদুল্যাহ দম্পতি। মঙ্গলবার দুপুরে চরফ্যাশন থেকে ঘোষেরহাটের লঞ্চযোগে রওনা দিয়ে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে লালমোহনের দেবীরচর ঘাটে পৌঁছান তারা। এরইমধ্যে বাড়ি থেকে শিশু কন্যার কান্নাকাটির সংবাদ আসলে দেবীরচরে ঘাটে নেমে যান এ
নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর এলাকায় ক্রনি অ্যাপারেলসে গ্যাস ওয়েল্ডিং করার সময় পাইপলাইনে বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন ১৪ জন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। দগ্ধরা হলেন- মেহেদী হাসান(৩০), জাকির (২৬), কামরুল (৪০), মাহবুব (৩০), শফিক(২৮), সিকিউরিটি মনির(২৮), সামচু(৩২), রিপন (৩৪), রুবেল মিয়া(১৯), জিতু (৪০), পলাশকান্তি
পাকিস্তানে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শেষ হলো নির্বাচন। এখন চলছে গণনা। তবে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও নির্বাচনের দিন পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে বোমা হামলা ও গুলিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পাকিস্তানের অধিকাংশ ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয়েছে। তবে যারা সময় শেষ হওয়ার আগেই লাইনে দাঁড়িয়েছিলেন তারা এখনও
বরগুনার আমতলীতে আলোচিত তানজিলা হত্যা রহস্য পুলিশ উদঘাটন করেছে। অপহরণকারী হৃদয় খাঁনের মুক্তিপণ দাবি করা মোবাইলের সূত্র ধরেই এ রহস্য উদঘাটন করা হয়। অপহরণকারী হৃদয় খাঁন ও জাহিদুল খাঁন মাদরাসাছাত্রী তানজিলাকে অপহরণ শেষে ধর্ষণ করে। পরে তানজিলার বাবার কাছে ১৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। ওই দাবিকৃত টাকা না পেয়েই অপহরণকারীরা তাকে হত্যা করেছে। আসামি হৃদয় খাঁন ও জাহিদুল খাঁন পুলিশের
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম আজাদ। বুধবার (৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনের চার কর্মদিবসের মধ্যে ৫০টি সংসদীয় স্থায়ী কমিটি ঘোষণা করা হয়। সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি নিয়ে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী চার কর্মদিবসে ৫০টি সংসদীয় স্থায়ী কমিটির প্রস্তাব
দেশি প্রজাতির মৎস্য অঞ্চল হিসেবে পরিচিত বরিশালের আগৈলঝাড়ার রাজাপুর-রামশীল শুঁটকিপল্লীতে চলছে ভরা মৌসুম। এ পল্লীতে প্রাকৃতিক পরিবেশে ও স্বাস্থ্যসম্মত পরিবেশে প্রক্রিয়াজাত শুঁটকির চাহিদা রয়েছে বিদেশেও। তবে দেশি প্রজাতির মাছের স্বল্পতাসহ নানা কারণে হতাশায় ভুগছে পল্লীতে জীবিকা নির্বাহ করা পরিবারগুলো। পল্লীর পরিবারগুলো বলছে, আগের তুলনায় পুঁটি, দেশি সরপুটি, পাবদা, কই, শোল, রয়না, খলসেসহ দেশি প্রজাতির অনেক মাছের সংখ্যা এখন অনেক কমে গেছে।
দেবীদ্বারে ১৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫৩ টি বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। তাছাড়া ৫৬ জন সহকারি শিক্ষকের পদসহ ১০৯ শিক্ষকের পদ শূণ্য থাকায় বিদ্যালয়ের পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রধান শিক্ষক শূন্যতায় এসব বিদ্যালয়গুলো অনেকটাই অভিভাবকশূন্য এবং সহকারি শিক্ষকের ঘাটতি থাকায় শ্রেণী শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানেও ব্যহত হচ্ছে। দ্রুত এ সমস্যা নিরসন প্রয়োজন বলে মনে করছেন শিক্ষক- অভিভাবকসহ শিক্ষার্থীরা। উপজেলা প্রাথমিক শিক্ষা
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি মো. আল-আমিন শেখ ওরফে মুন্নাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (৭ ফেব্রুয়ারি) রাতে বরিশাল র্যাব-৮ এর মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে রাত পৌনে ৮টার দিকে বরিশাল নগরের কোতোয়ালি মডেল থানাধীন চরকাউয়া এলাকা থেকে আল-আমিন শেখ ওরফে মুন্নাকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ সূত্রে জানা গেছে, পিরোজপুরের নেছারাবাদে
নওগাঁর মহাদেবপুরে পারিবারিক দ্বন্দ্বে স্বামী-স্ত্রী গ্যাস ট্যাবলেট সেবনে আত্মহত্যা করেছে। বুধবার রাত সাড়ে ১২টার দিকে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এর আগে রাত ৯ টার দিকে তারা গ্যাস ট্যাবলেট সেবন করেন । নিহতরা হলেন- উপজেলার চেরাগপুর ইউনিয়নের বরাইল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সুমন হোসেন (৪০) ও তার স্ত্রী গোলাপি খাতুন (৩০)। নিহতের পরিবার ও থানা পুলিশ
বরিশালে কৃষকের জন্য ইরি-বোরো ব্লকে পানির প্রবাহ নিশ্চিত করতে আগৈলঝাড়ার পশ্চিম সীমান্ত ত্রিমুখী এলাকার সন্ধ্যা নদী থেকে বাকাল ইউনিয়নের কোদালধোয়া বাজার হয়ে বাকালহাট পর্যন্ত সাড়ে ছয় কিলোমিটার খালের কচুরিপানা পরিষ্কারকাজ শুরু হয়েছে। নিজস্ব অর্থায়নে স্থানীয় সংসদ সদস্যের ছেলে ও কৃষক লীগের প্রতিষ্ঠাতা শহীদ আব্দুর রব সেরনিয়াতের নাতি বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ এ উদ্যোগ নিয়েছেন। স্থানীয়রা জানান, গত ৬
পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের নির্দেশনা বাস্তবায়নে অনাবাদি জমিতে কৃষির সম্প্রসারণের জন্য কাউখালী উপজেলার পাঁচটি ইউনিয়নে ৩০ বিঘা জমিতে উপজেলা প্রশাসন এবং উপজেলা কৃষি অধিদপ্তরের সহোযোগিতায় মুগ ডাল এবং তিলের চাষ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে (৮ ফেব্রুয়ারি) কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের বেকুটিয়া ব্রিজের পাশে শংকরপুর মৌজার কৃষকদের ৬ বিঘা জমি অল্প খরচে চাষ করার ব্যবস্থা গ্রহণ
নোয়াখালীর সুবর্ণচরে মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। প্রধান আসামি আবুল খায়ের ওরফে মুন্সী মেম্বার (৫০) উপজেলার চরওয়াপদা ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য বহিষ্কৃত সভাপতি ও সাবেক ইউপি সদস্য। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ৮নং আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া ইসলাম ওই আসামি রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, গতকাল বুধবার আদালতে