পরবর্তী আন্দোলনের কথা না ভেবে বিএনপিকে এখন থেকেই পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের যৌথসভায় তিনি এ পরামর্শ দেন।‘বিজয় না হওয়া পর্যন্ত বিএনপি আন্দোলন করবে’- বৃহস্পতিবার বিকেলে কারামুক্তির পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক জানিয়েছেন, ড. মুহাম্মদ ইউনুসের নামে করা মামলায় সরকারের কোনো হাত নেই।শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে ড. ইউনূসকে নিয়ে জাতিসংঘের উদ্বেগ প্রকাশের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। আইনমন্ত্রী বলেন, জাতীয় রাজস্ব বোর্ড এবং স্বাধীন দুনীর্তি দমন কমিশন ড. ইউনূসের নামে মামলা করেছে। এতে সরকারের কোনো হাত নেই। দেশে
ময়মনসিংহে বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত সদর থানার এসআই হারুনুর রশিদ জানান, ঢাকা থেকে শেরপুরগামী আদিল পরিবহনের একটি বাস আলালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চালকসহ সাতজন নিহত হন। এখনো নিহতের নাম পরিচয় জানা যায়নি। এ বিষয়ে
জার্মানিতে অনুষ্ঠেয় ৬০তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে দেশটিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টা ৩৪ মিনিটে জার্মানির মিউনিখের মুনচেন ফ্রাঞ্জ জোসেফ স্ট্রস বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বিমানবন্দরে শেখ হাসিনাকে স্বাগত জানান।এর আগে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। আগামী ১৬
২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ রেলওয়ের ১ হাজার ৫২৪ কোটি টাকা লোকসান হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে মুহাম্মদ সাইফুল ইসলামের অপর এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, ২০২২-২৩ অর্থবছরে রেলের আয় ছিল ১ হাজার ৭৮৩ কোটি টাকা আর ব্যয় ছিল ৩ হাজার ৩০৭ কোটি টাকা। এ অর্থ বছরে রেলের মোট লোকসান হয় ১ হাজার
পনেরো বছর আগে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আজগুবি এক নিয়মে বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও মৌখিক পরীক্ষা দেওয়া হয়নি দেবদাস বিশ্বাসের। ২০০৯ সালের ২৯তম বিসিএসের মৌখিক পরীক্ষায় সময় সঙ্গে টাকা পরিশোধের রসিদ না আনায় তাকে ‘অযোগ্য’ ঘোষণা করা হয়। ফলে তিনি বিসিএসের মৌখিক পরীক্ষা দিতে পারেননি। এরপর উচ্চ আদালতে রিট আবেদন করে দীর্ঘ ১৫ বছরের আইনি লড়াই শেষে নিজের পক্ষে রায়
মোট দেশজ উৎপাদন (জিডিপি), মাথাপিছু আয় এবং জনগণের ক্রয়ক্ষমতা হিসেবে হিসেবে বিশ্বের শীর্ষ ১০টি ধনী দেশের তালিকা প্রকাশ করেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঋণদাতা সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এ তালিকায় শীর্ষে রয়েছে ইউরোপের ছোটো দেশ লুক্সেমবার্গ। মাত্র ২ হাজার ৫৮৬ বর্গকিলোমিটার আয়তনের দেশটির জনগণের মাথাপিছু আয় ১ লাখ ৪০ হাজার ৩১২ ডলার। আইমএফের তালিকায় লুক্সেমবার্গের পরে রয়েছে যথাক্রমে আয়ারল্যান্ড—মাথাপিছু আয় ১ লাখ ১৭
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে তার সুর নরম করেছেন। তিনি কেন্দ্র সরকার গঠনের জন্য পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সঙ্গে আলোচনা করতে রাজি হয়েছেন। দলের সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জিও নিউজ। বৃহস্পতিবার সূত্রের বরাতে জিও নিউজ জানিয়েছে, কারাবন্দী ইমরান খান পিপিপির সঙ্গে কথা বলতে ‘প্রস্তুত’। দুই রাজনৈতিক দলের মধ্যে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে। পাশাপাশি সরকার গঠনের
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের অন্যতম নেত্রী সোনিয়া গান্ধী আসন্ন লোকসভা নির্বাচনে অংশ নেবেন না বলে ঘোষণা দিয়েছেন। তার বয়স ও অবনতিশীল স্বাস্থ্যের কারণে দেশটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে রাজনীতি থেকে এখনই অবসরে যাচ্ছেন না এই নেত্রী। খবর রয়টার্স। নির্বাচনে না আসলেও তিনি ভারতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। কারণ তিনি সংসদের পরোক্ষভাবে নির্বাচিত উচ্চকক্ষে থাকবেন। এর
সরাইল উপজেলা কালিকচ্ছ ধরন্তী বিলে ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলাধীন কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী বিল এলাকায় অভিযান পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর আওতায় অভিযুক্ত ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেন, সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরিন সুলতানা। এ সময় সঙ্গে ছিলেন সরাইল
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় নিষিদ্ধ ড্রাম চিমনি ব্যবহার করে ইট প্রস্তুতের অপরাধে এ এসবি বিক্স এর মালিক মোঃ শহীদুল ইসলামের তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ। পাশাপাশি ভাটার অবৈধ চিমনি গুঁড়িয়ে দেওয়াসহ কাঁচা ইট নষ্ট করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার দুপুরে পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. ইকবাল হোসেনের নির্দেশে ঢাকা সদর দপ্তরের নির্বাহী হাকিম সুলতানা সালেহা সুমী
দিনাজপুরের হিলিতে ইউনাইটেড রাইস মিলের ম্যানেজারসহ তিন জনের হাত পাঁ বেঁধে রেখে লকার ভেঙ্গে চার লাখ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাতের একটি দল। বুধবার দিবাগত গভীর রাতে পৌর শহরের হিলি চুরিপট্টি-বাজার সড়কের মধ্যবাসুদেবপুর এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে। দিনাজপুর জেলার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) একটি দল ও হাকিমপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই ইউনাইটেড রাইস মিলের সিসিটিভির ফুটেজে দেখা
প্লাস্টিক বর্জ ফেলবো না, পরিবেশ দূষণ করবোনা" এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। উপকূলীয় অঞ্চলের নাগরিকদের দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সমুদ্র সৈকতে মানববন্ধন কর্মসূচী পালন করে বেসরকারি সংস্থা নজরুল স্মৃতি সংসদ- (এমএসএস)। মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, সংস্থাটির নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন
বর্তমান প্রজন্মকে গ্রামবাংলার মানুষের চিরায়ত ঐতিহ্য নানা স্বাদের পিঠার পরিচয় করিয়ে দিতে ঝিনাইদহে হয়ে গেল জমজমাট পিঠা উৎসব। বসন্ত বরণ উপলক্ষে বৃহস্পতিবার সকালে শহরের মনিংবেল চিলড্রেন একাডেমী চত্বরে এ পিঠা মেলার আয়োজন করা হয়। দিনব্যাপী এ পিঠা উৎসবে বাহারি নামের স্টলে দুধপুলি, জামাইপিঠা, ভাপা, পাকান, সেমাই পিঠা, পাটিসাপটাসহ হরেক রকমের বাহারি ও রসালো পিঠার প্রর্দশণ করে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
ঝালকাঠিতে দু'পায়ে ক্রাচে ভর করে চলা এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহত নারীর বড় ছেলে ও দুই পুত্রবধূকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে ঝালকাঠি পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের রামনগর এলাকায় এ ঘটনা ঘটে। ৭৫ বছর বয়সী হাসিনা বেগমকে এক ছেলে ও দুই পুত্রবধূ মিলে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। স্বামী হারানো তিন সন্তানের জননী হাসিনা
সিরাজগঞ্জের সলঙ্গায় নিখোঁজ হওয়ার ৫ দিন পর ৯ বছরের শিশু সানজিদার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির সৎ বাবা শরিফুল ও প্রতিবেশী মামা হাসমতকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে সলঙ্গা থানার অলিদহ পশ্চিমপাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার পুলিশ। নিহত শিশু সানজিদা খাতুন (৯) আমশড়া গ্রামের শাহিনের মেয়ে। গ্রেপ্তার শরিফুল অলিদহ গ্রামের মো. নুরালের ছেলে ও
ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগর ইউনিয়ের কাঠিপাড়া আহমদিয়া দাখিল মাদ্রাসায় দাখিল পরিক্ষার একদিন আগেও প্রবেশপত্র হাতে না পেয়ে আঝরে কাঁদছিলো ওই মাদ্রাসার ফারজানা নামে এক শিক্ষার্থী। পরিক্ষা দেয়া নিয়ে অনিশ্চয়তা থাকায় পাগল ছিলো ওই শিক্ষার্থীসহ তার পরিবার। কিন্তু অল্প সময়ের মধ্যে ফারজানা ও তার পরিবারের মুখে হাসি ফোটালো রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইয়াসমিন। বৃহস্পতিবার ১৪ ফেব্রুয়ারি ফারজানা সাংবাদিকদের কাছে কেঁদে কেঁদে
পিরোজপুরের নাজিরপুরে আগুনে পুড়ে ছাই হয়েছে উপজেলার মালিখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ওই ইউনিয়ন আওয়ামলীগের সভাপতি সুমন মন্ডল মিঠুর বসত ঘর। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তার দাবী। ঘটনাটি ঘটেছে বুধবার (১৪ ফেব্রুয়ারী) রাতে উপজেলার মালিখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে। ভুক্তভোগী ইউপি চেয়ারম্যান সুমন মন্ডল মিঠু বলেন, ঘরটি তার পিতা ওই ইউনিয়নের ৩ বারের চেয়ারম্যান রমেশ মন্ডলের আমলে
প্রথম বারের মতো দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর উপজেলায় রঙিন ফুলকপি চাষ করে সাড়া ফেলেছেন গোলম মোস্তফা নামের এক কৃষক। কম খরচে অধিক লাভ ও পুষ্টিগুন সম্পন্ন হওয়ায় আগ্রহ দেখাচ্ছে অন্যান্য কৃষকেরাও। উপজেলা কৃষি বিভাগ বলছেন, পুষ্টিগুন সমৃদ্ধ নতুন জাতের এ ফুলকপির আবাদ বাড়াতে সবধরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতে ব্যপক হারে এই বেগুনি রঙিন কপির আবাদ ছড়িয়ে দিতে মাঠ প্রদর্শণীসহ নানা ভাবে
নোয়াখালীর বেগমগঞ্জে বাবার জানাজার ছয় ঘন্টা পর ছেলের মৃত্যু হয়েছে। এতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের খেজুরতলা এলাকার ছানা উল্যাহ চাপরাশি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের ছোট ছেলে মো.সুমন জানান, তার বাবা আনার উল্যাহ (৬৮) দীর্ঘদিন হার্টের সমস্যায় ভুগছিলেন। এরপর লিভার নষ্ট হয়ে গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে নিজ বাড়িতে
বন্ধুর বউয়ের সাথে পরকীয়ার সন্দেহে পিরোজপুরের ইন্দুরকানীতে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার রাত সাড়ে ১০ টার দিকে ইন্দুরকানীর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে এবং এঘটনায় দুইজনক আসামী করে একটি হত্যা চেষ্টা ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বিবারণ ও গ্রামবাসীর সূত্রে জানাযায়, একই গ্রামের দুই যুবক আহত ছগির হাওলাদার ও কামরুল হাওলাদার খুবই
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির অগ্নিসন্ত্রাসের নির্যাতনের যে চিত্র, তারা শাস্তির বাইরে যেতে পারে না। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিনি এ কথা বলেন। কাদের বলেন, বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে অনেকে চিহ্নিত করেছে, তবে তাদের নিষিদ্ধ করার চিন্তা এখনো দলগতভাবে আওয়ামী লীগ করেনি। এখানে আদালতের বিষয় আছে। আইন আদালত
সাড়ে তিন মাস কারাবন্দি থাকার পর মুক্তি পেয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিজয় না আসা পর্যন্ত গণতন্ত্র ফেরানোর চলমান আন্দোলন অব্যাহত থাকবে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪৫ মিনিটে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান মির্জা ফখরুল। এরপর সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের জনগণ গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য, ভাতের অধিকারের
বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) হিসেবে আরও তিনটি পণ্যকে অনুমোদন দিয়েছে শিল্প মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) শিল্প মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পণ্য তিনটি হলো- যশোরের খেজুরের গুড়, রাজশাহীর মিষ্টি পান এবং জামালপুরের নকশি কাঁথা। এ তিনটি পণ্যকে জিআই অনুমোদন দিয়ে জার্নাল প্রকাশ করা হয়েছে। এতে বাংলাদেশের অনুমোদিত জিআই পণ্যের সংখ্যা ৩১টিতে দাঁড়িয়েছে বলে জানিয়েছে শিল্প মন্ত্রণালয়। ২০১৬ সালে জামদানি শাড়িকে