ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪ জন সাধারণ অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। নির্বাচনে অন্য কোন প্রার্থী না থাকায় তাঁরা নির্বাচিত হন। ১৬ মে প্রিজাইডিং অফিসারও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান এই ঘোষনা করেন।বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত অভিভাবক প্রতিনিধিরা হলেন, অহিদুজ্জামান লস্কর, কামরুজ্জামান সজল,দূলাল চন্দ্র সুত্রধর, মো. মোশাররফ অভিবাভক সদস্য নির্বাচিত হয়। সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য দিপূ
প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোটার উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান। তিনি বলেন, এই সময়ে ৩৬ শতাংশ ভোট কম না। নির্বাচনে এক শতাংশ ভোটার এলেও তা গ্রহণযোগ্য। আজ বৃহস্পতিবার দুপুরে যশোর শিল্পকলা একাডেমিতে যশোর, নড়াইল ও মাগুরার উপজেলার নির্বাচনের প্রার্থী, নির্বাচনি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে
মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচনী কার্যক্রম ৭ দিনের জন্য স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে এই সময়ের মধ্যে সদর উপজেলার চেয়ারম্যান পদে প্রার্থী মো. তাজুল ইসলাম তাজের মনোনয়নপত্রের বৈধতা নিয়ে জারি করা রুল নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার (১৬ মে) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৮ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে তাজের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী
দেশের ৬৪ জেলায় সাশ্রয়ী মূল্যে ভোগ্য পণ্য বিক্রি করছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। এ কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৬ মে) থেকে বরিশালেও শুরু হয়েছে ট্রাক সেল’র মাধ্যমে সাশ্রয়ী মূল্যে বসুন্ধরার পণ্য ভোক্তাদের হাতে তুলে দেয়ার কার্যক্রম। সকালে বরিশাল নগরের বান্দরোডস্থ প্লানেট পার্কের সামনে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মাসব্যাপী এ পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়
ঠাকুরগাঁও ১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য ও হুমকি প্রদানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে রুহিয়া থানার সর্বস্থরের জনগণ। উল্লেখ যে, ষষ্ঠ উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে গত ১৩ তারিখে আনারস প্রতিকের অফিসে ঠাকুরগাঁও পৌরসভার প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম তার এক বক্তব্য রমেশ চন্দ্র সেন এমপি সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য হুমকি প্রদান করেন। তার এই বক্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে রুহিয়া চৌরাস্তায়
আমতলী উপজেলা চাওড়া ইউনিয়নের মধ্য চন্দ্রা খালের সেতুটি বুধবার সন্ধ্যায় আকস্মিক ধসে পরে। সেতু ধসের ফলে ওই এলাকার ৪টি গ্রামের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ফলে ভোগান্তিতে পড়েছে প্রায় ১০ হাজার মাসুষসহ ২টি বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীরা। জানা গেছে, আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের মধ্যচন্দ্রা খালের উপর ২০০১ সালে ৩০ লক্ষ টাকা ব্যায়ে ১টি লোহার সেতু নির্মান করা হয়। সেতুটি দীর্ঘদিন ধরে কোন
পদ্মা ও তিস্তাসহ অভিন্ন ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে উদ্যোগ গ্রহণের দাবিতে ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৬ মে) বেলা ১১টার দিকে বরিশালে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। বিপ্লবী কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা কমিটির আয়োজনে নগরের অশ্বিনী কুমার হল চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক নৃপেন্দ
সৌদী আরবে আকামা নিয়ে বিরোধের জের ধরে কুমিল্লার দেবীদ্বারে পূর্বপরিকল্পিতভাবে আনোয়ারা বেগম নামে এক গৃহবধূকে মারপিটসহ বালিশ দ্বারা চাঁপা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যার দায়ে আল-আমিন নামের এক যুবককে মৃত্যুদন্ড দিয়েছেন কুমিল্লার আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আল-আমিন কোর্টের জামিন নিয়ে পলাতক রয়েছে। তাছাড়া হত্যাকান্ডের সাথে জড়িত প্রধান আসামি মোঃ মোস্তাফিজুর রহমানকে বিজ্ঞ আদালত বেকসুর খালাস প্রদান করায় রায়ে অসন্তোষ প্রকাশ করেছে মামলার
পটুয়াখালীর পায়রা বন্দরের প্রথম টার্মিনালের জেটিতে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে পন্য খালাস কার্যক্রম। মাদার ভ্যাসেল "জেন" নামক একটি বিদেশি জাহাজের পন্য খালাসের মধ্যদিয়ে শুভসূচনা করা হয়। পানামার পতাকাবাহী ‘এই জহাজটি ২৪ হাজার মেট্রিকটন লাইমস্টোন নিয়ে বুধবার দুপুরে বন্দরের নব নির্মিত জেটিতে এসে পন্য খালাস শুরু করেছে। এরই মাধ্যমে এই প্রথম বারের মত কোন বিদেশি জাহাজ বন্দরের নিজস্ব জেটিতে এসে নোঙর করলো। এটিকে মাইলফলক
দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় নির্বাচনী মাঠ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে সাংবাদিকদের সহযোগিতা ও চেয়েছেন মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সেলিম আজাদ। বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে কালিয়াকৈরের মৌচাকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সেলিম আজাদ বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ইতিমধ্যে প্রতিপক্ষ প্রার্থী আনারস প্রতীকের প্রার্থী ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন শিকদারের সমর্থকরা বিভিন্ন
দেশে চলমান অর্থনৈতিক চাপের কারণে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার বাড়াচ্ছে না সরকার। আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের এডিপিতে মোট বরাদ্দ থাকছে দুই লাখ ৬৫ হাজার কোটি টাকা, যা গত অর্থবছরের তুলনায় মাত্র দুই হাজার কোটি টাকা বেশি।বৃহস্পতিবার (১৬ মে) পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সভায় এই উন্নয়ন বাজেট অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে
চলতি মাসের শুরুতে টানা বৃষ্টির পর দেশের তাপমাত্রা বেড়েই চলেছে। চলমান মৃদু তাপপ্রবাহ ৫৮ জেলায় বিস্তার লাভ করেছে, যা আরও বিস্তৃত হতে পারে। এরই মধ্যে দুই দিনের তাপপ্রবাহের সতর্কবার্তা বা ‘হিট অ্যালার্ট’ জারি করা হয়েছে। অন্যদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২০ মের পর সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা আছে। সেটি সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ ও গভীর নিম্নচাপের ধাপ পেরোতে পারে। যা শক্তিশালী
দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে ডলারের মূল্যস্ফীতির পাশাপাশি বিদ্যুৎ ও গ্যাসের দামের প্রভাবকে দায়ী করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান।তিনি বলেছেন, গ্যাস ও বিদ্যুতের দামের প্রভাবে পণ্য উৎপাদন খরচ বেড়েছে। এর প্রভাবে বৃদ্ধি পাচ্ছে দ্রব্যমূল্য। এটি বাস্তবতা। তবে অযৌক্তিকভাবে যেন দ্রব্যমূল্য না বাড়ে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। বৃহস্পতিবার (১৬ মে) রাজধানীর বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেড কোয়ার্টারে পবিত্র ঈদুল
হজ ফ্লাইট শুরু হওয়ার পর থেকে গতকাল বুধবার পর্যন্ত ২১ হাজার ৬৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। অন্যদিকে, এখনও ৬ হাজার ৯০৬ জন হজযাত্রীর ভিসা হয়নি।বৃহস্পতিবার (১৬ মে) হজ পোর্টালে আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত সর্বমোট যে ২১ হাজার ৬৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন, তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন ৩
বিলাসবহুল জীবনযাপনের শহর দুবাইয়ে বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার মানুষের বিপুল পরিমাণ গোপন সম্পদের পাহাড় গড়ে উঠেছে। এসব সম্পদের তথ্য ফাঁস করেছে ‘দুবাই আনলকড’ নামে বৈশ্বিক অনুসন্ধানী সাংবাদিকতার একটি প্রকল্প। এতে দেখা গেছে, দুবাইয়ে সম্পদ গড়া ব্যক্তিদের তালিকায় রয়েছেন ৩৯৪ বাংলাদেশি। অনুসন্ধানী সাংবাদিকদের বৈশ্বিক নেটওয়ার্ক অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট (ওসিসিআরপি) ও নরওয়ের সংবাদমাধ্যম ই-টোয়েন্টিফোরের নেতৃত্বে অনুসন্ধান কার্যক্রম পরিচালিত হয়েছে।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু দুই দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন।বৃহস্পতিবার (১৬ মে) ভোর পৌনে ৪টায় তাকে বহনকারী বিমানটি শাহজালাল বিমানবন্দর ত্যাগ করে।এই সফরে তিনি সরকারি ও বেসরকারি বিভিন্ন পর্যায়ের কয়েকটি বৈঠক এবং মতবিনিময় সভায় অংশ নেন। ডোনাল্ড লু ঢাকা সফরকালে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের দেওয়া এক নৈশভোজে যোগ দেন। তিনি পররাষ্ট্রমন্ত্রী
কয়েকদিনের বিরতির পর আবার দেশের ৫৮ জেলায় ছড়িয়েছে তাপপ্রবাহ। এমন পরিস্থিতিতে সতর্ক থাকতে ৪৮ ঘণ্টার সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করতে পারে বলে ওই বার্তায় জানানো হয়েছে। আবহাওয়াবিদ মল্লিক বলেন, সারাদেশে তাপমাত্রা আরও বাড়তে পারে। তবে ৪০ ডিগ্রিতেই ওঠানামা করবে। বুধবার সন্ধ্যার বুলেটিনে বলা হয়, পাবনা, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম এবং রাঙ্গামাটি জেলার ওপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ
রাতের নামাজ তাহাজ্জুদ। এ নামাজের সেজদায় গিয়ে নিজের মনের ইচ্ছাগুলো প্রকাশ করুন। এ সময় আল্লাহ তাআলার কাছে নিজের মনের ইচ্ছেগুলো প্রকাশ করলে সবচেয়ে বেশি কবুল হয়। নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের এ সম্পর্কে সুস্পষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়েছে। কী এই দিকনির্দেশনা? আল্লাহ তাআলা তাঁর প্রিয় বন্ধু নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি এ মর্মে আয়াত নাজিল করেন- كَانُوا قَلِيلاً مِنْ اللَّيْلِ مَا
ফিটনেসহীন বাস ও ব্যাটারিচালিত অটোরিকশা দেদারসে চলাচল করতে দেখা যায়। বিভিন্ন অলি-গলি ও সড়কে তো ব্যাটারিচালিত অটোরিকশার ছড়াছড়ি। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে রাজধানীসহ বিভিন্ন স্থানে। ফলে আগামী ৩০ জুনের মধ্যে ফিটনেসহীন সব বাস চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একইসঙ্গে রাজধানীতে যেনো ব্যাটারিচালিত অটোরিকশা চলতে না পারে সে বিষয়েও ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন তিনি। বুধবার (১৫ মে) বনানীতে
স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। পাশাপাশি অভিযুক্ত হামলাকারীকে পুলিশ আটক করেছে। আজ বুধবার দেশটির হ্যান্ডলোভা শহরে একটি সাংস্কৃতিক কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। সেখানে সরকারি এক বৈঠকে যোগ দিয়েছিলেন তিনি। শহরটি রাজধানী থেকে ১৮০ কিলোমিটার উত্তর-পূর্বে। ঘটনাস্থলে উপস্থিত বেশ কয়েকজন সাংবাদিক বলেন, রবার্ট ফিকোকে বেশ কয়েকটি গুলি করা হয়েছে। একটি ভিডিও ফুটেজে দেখা যায়, সেন্টারের বাইরে বেশ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হতে পারলে দেবীদ্বার উপজেলাকে সারাদেশের মধ্যে উন্নয়নের রোল মডেলে পরিণত করবেন বলেছেন দেবীদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মামুনুর রশিদ মামুন। বুধবার (১৫ মে) বিকালে উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের উজানিজোড়া কিন্ডারগার্টেন মাঠে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বীর মুক্তিযোদ্ধা আবদুল মবিন খন্দকারের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মতিন
চলতি মাসের শুরুতে টানা বৃষ্টির পর দেশের তাপমাত্রা বেড়েই চলেছে। চলমান মৃদু তাপপ্রবাহ ৪২ জেলায় বিস্তার লাভ করেছে, যা আরও বিস্তৃত হতে পারে। এ কারণে দুই দিনের তাপপ্রবাহের সতর্কবার্তা বা ‘হিট অ্যালার্ট’ জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৫ মে) বিকেলে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল
ইকো- সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় সামাজিক উন্নয়ন কেন্দ্রের (কিশোরী ক্লাবের) সদস্যদের স্কুল ভিত্তিক প্রতিযোগিতামুলক কুইজ , রচনা, চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে মথরাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেনীর ১২২ জন ছাত্র ছাত্রী অংশ গ্রহন করেন। এসময় স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম অংশ গ্রহন কারীর মধ্যে থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় নির্বাচিত করেন। এবং তাদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময়
দেবীদ্বার পৌরসভার মূল সড়কগুলো আটকে রেখে চলছে উন্নয়ন কাজ। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন মানুষ। এতে পৌর শহরের বাণিজ্যিক এলাকায় প্রবেশে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। পূর্ব নোটিশ কিংবা মাইকিং ছাড়াই সড়ক বন্ধ রেখে কাজ করায় ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারী, সাধারণ মানুষ, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রুগি, স্কুলগামী শিক্ষার্থী ও অফিসগামী লোকদের। স্থানীয়রা জানায়, দেবীদ্বার পৌর সদরের একটি গুরুত্বপূর্ণ সড়ক হচ্ছে নিউমার্কেট থেকে