সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬১ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

নোয়াখালী আদালতে সাবেক টিএসআই লিটন জনতার হাতে আটক

Gias Roni
রনি আহমেদ , স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ২১:৪২

শেয়ার করুনঃ
নোয়াখালী আদালতে সাবেক টিএসআই লিটন জনতার হাতে আটক

নোয়াখালী জেলার সুধারাম থানার সাবেক টিএসআই লিটন চন্দ্র দত্ত রবিবার (২৩ মার্চ) দুপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে সাক্ষ্য দিতে এসে বিক্ষুদ্ধ জনতার হাতে আটক হয়েছেন। এই ঘটনা আদালত প্রাঙ্গণে তীব্র উত্তেজনার সৃষ্টি করে এবং পরে একাধিক সেনাবাহিনী ও সুধারাম থানার পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

জানা যায়, লিটন চন্দ্র দত্ত গত দশ বছর মাইজদী শহরে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর আস্থাভাজন হয়ে ওঠেন। এই সময়েই তিনি স্থানীয় বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে নানা ধরনের হয়রানি করেন। এছাড়া, ওয়াজ মাহফিল বন্ধে নগ্ন হস্তক্ষেপ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, লিটন তার অত্যাচারে তাদের রাতের ঘুম পর্যন্ত কেড়ে নিয়েছিলেন এবং বিভিন্ন অজুহাতে মামলা দিয়ে লক্ষ লক্ষ টাকা এবং স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়েছিলেন।

রোববার দুপুরে আদালতে তার সাক্ষ্য দেওয়ার খবরে ভুক্তভোগী স্থানীয়রা আদালত প্রাঙ্গণে জড়ো হন এবং তাদের ক্ষোভ প্রকাশ করতে থাকেন। একপর্যায়ে তারা সাবেক টিএসআই লিটনকে আটক করে এবং তাকে হেনস্তা করেন। এসময় তিনি ক্ষমা প্রার্থনা করে বলেন, "ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে যে সমস্ত কর্মকাণ্ড করেছি, তার জন্য আমি দুঃখিত।" উত্তেজিত জনতার হাতে আটক হওয়ার পর পুলিশ এবং সেনাবাহিনীর উপস্থিতিতে তাকে উদ্ধার করা হয়।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
সূধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, “স্থানীয়দের হাতে লিটন আটক হওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তবে তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।”

এ ঘটনায় এলাকার জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দাবি করেছেন, এই ধরনের অপরাধীদের উপযুক্ত শাস্তি দেওয়া উচিত, যাতে ভবিষ্যতে আর কোনো পুলিশ কর্মকর্তা জনগণের প্রতি এই ধরনের নির্যাতন চালাতে না পারে।

টিএসআই লিটন জনতার হাতে আটক
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

সর্বশেষ সংবাদ

মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিলে একযোগে সকল সদস্যর পদত্যাগ

মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিলে একযোগে সকল সদস্যর পদত্যাগ

গোয়ালন্দে কৃষক কার্ড বিতরণে সকল প্রস্তুতি সম্পন্ন

গোয়ালন্দে কৃষক কার্ড বিতরণে সকল প্রস্তুতি সম্পন্ন

নববর্ষে গণতন্ত্র, সংস্কৃতি ও উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর

নববর্ষে গণতন্ত্র, সংস্কৃতি ও উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর

বিএনপির সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ এনসিপি এমপি হাসনাতের

বিএনপির সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ এনসিপি এমপি হাসনাতের

হিলিতে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

হিলিতে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

জনপ্রিয় সংবাদ

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

গোয়ালন্দে কৃষক কার্ড বিতরণে সকল প্রস্তুতি সম্পন্ন

গোয়ালন্দে কৃষক কার্ড বিতরণে সকল প্রস্তুতি সম্পন্ন

বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় কৃষকদের জন্য “কৃষক কার্ড থাকলে হাতে সেবা পাবেন সাথে সাথে” স্লোগানে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আধুনিক প্রযুক্তিনির্ভর, জলবায়ুসহিষ্ণু ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা এবং কৃষকদের আর্থ-সামাজিক মর্যাদা উন্নয়নের লক্ষ্যে সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়াম থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান

হিলিতে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

হিলিতে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

দিনাজপুরের হাকিমপুর হিলিতে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্বিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে বাংলাদেশ ব্যাংক রংপুর তত্ত্বাবধানে হাকিমপুর শাখা সোনালি ব্যাংকের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  আলোচনা সভায় দিনাজপুর ডেপুটি জেনারেল ম্যানেজার মহঃ তহসীনূর রহমান রেজার সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক রংপুরের পরিচালক দেওয়ান সিরাজ। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অশোক

উলিপুরে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

উলিপুরে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

কুড়িগ্রামের উলিপুরে গলায় ফাঁস দিয়ে এক বৃদ্ধের আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।  ঘটনাটি, উপজেলা পান্ডুল ইউনিয়নের ঢেঁকিয়ারাম গ্রামের।  আখের আলী (৫৫) নামে এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে।  পারিবারিক সূত্রে জানা যায়, ১৩ এপ্রিল সোমবার ওই গ্রামের আখের আলী (৫৫) নামের এক বৃদ্ধকে তার পুত্রবধূ সকালে ঘুম থেকে উঠে  ঘরের পাশে একটি বাঁশের খুঁটির সঙ্গে দোলনার দড়ি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন।

নিখোঁজের ১১ দিনেও খোঁজ মেলেনি হিফজ ছাত্র তন্ময়ের, দিশেহারা পরিবার

নিখোঁজের ১১ দিনেও খোঁজ মেলেনি হিফজ ছাত্র তন্ময়ের, দিশেহারা পরিবার

নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজের ১১ দিন পেরিয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি মাদরাসার হিফজ বিভাগের ছাত্র সামিয়াত আরাফাত তন্ময়ের (১৩)। সন্তানের কোনো খোঁজ না পেয়ে পরিবারে নেমে এসেছে চরম উৎকণ্ঠা ও হতাশা। নিখোঁজ তন্ময় উপজেলার গনিপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের ছলিম উদ্দিন ভূঁইয়া বাড়ির মনোয়ার হোসেন মনুর ছেলে। তিনি গনিপুর জামিয়া ইসলামীয়া মাহমুদিয়া মাদরাসার হিফজ বিভাগের ছাত্র ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, গত ১ এপ্রিল

নলছিটিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নলছিটিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ঝালকাঠির নলছিটি উপজেলার পূর্ব মালিপুর ভিআইপি এলাকায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী লাবনী আক্তার। সোমবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় নলছিটি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। লাবনী আক্তার জানান, প্রায় ২২ বছর আগে তার শ্বশুর আফরোজা নিলু নামের এক ব্যক্তির কাছ থেকে ২.৫০ শতাংশ জমি এবং পরবর্তীতে তার ভাইদের কাছ থেকে আরও