রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬২৬ মাঘ, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ভারতীয় গরুর চালানসহ পাঁচ চোরাকারবারি আটক

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৩৯

শেয়ার করুনঃ
ভারতীয় গরুর চালানসহ পাঁচ চোরাকারবারি আটক

সুনামগঞ্জের ধর্মপাশায় ভারতীয় গরুর একটি বড় চালানসহ পাঁচ চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। রবিবার ভোররাতে পাইকুরাটি পাঁকা সড়কে অভিযান চালিয়ে চারটি পিকআপ ভর্তি ১৯টি গরু জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন মধ্যনগরের আলীয়ারপুর গ্রামের রাকিব, বলরামপুর গ্রামের ফাহিম ও রফিকুল ইসলাম, নেত্রকোনার রাতুল মিয়া ও মাসুদ খান। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক জানান, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, চোরাকারবারিরা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় গরু নিয়ে আসছিল। মধ্যনগর ও ধর্মপাশা সীমান্তে নিয়মিত এ ধরনের চোরাচালান চলছে বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার ৪০টি ভারতীয় গরুসহ চার চোরাকারবারিকে আটক করে থানায় সোপর্দ করেন। এরপরও চোরাচালান থেমে নেই।  

জব্দ করা ১৯টি গরুর আনুমানিক মূল্য ৩৬ লাখ ৭৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। গরুর পাশাপাশি সীমান্ত পথে মাদক, চিনি, কাপড়, কসমেটিকস, ফলমূল, সুপারি, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের পণ্য চোরাচালানের মাধ্যমে দেশে আনা-নেওয়া হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।  

সীমান্ত এলাকায় চোরাচালান ঠেকাতে প্রশাসনের কড়া নজরদারির দাবি জানিয়েছে এলাকাবাসী। তারা অভিযোগ করেন, কিছু অসাধু পুলিশ সদস্য চোরাকারবারিদের সহায়তা করছে, যার ফলে এই অবৈধ কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে পুলিশ বলছে, তারা নিয়মিত অভিযান চালিয়ে এসব অপরাধী চক্রকে ধরার চেষ্টা করছে।  

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

ধর্মপাশা ও মধ্যনগরের সীমান্ত এলাকায় গরু ছাড়াও ভারতীয় মদ, গাঁজা, ইয়াবা, শাড়ি, থ্রি-পিস, কম্বল, ওষুধসহ বিভিন্ন পণ্য পাচার করা হচ্ছে। অপরদিকে বাংলাদেশ থেকে সুপারি, মাছ, মোবাইল ফোন সেটসহ নানা সামগ্রী ভারতে পাচার হচ্ছে। এই চোরাচালানের ফলে বৈধ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।  

সুনামগঞ্জ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এলাকাবাসীর মতে, নিয়মিত অভিযানের পাশাপাশি চোরাচালান বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি। আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে আরও কঠোর হলে চোরাকারবারিদের দৌরাত্ম্য কমবে বলে তারা মনে করেন। পুলিশের দাবি, সীমান্তবর্তী এলাকায় অবৈধ কার্যক্রম বন্ধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।  

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, ‘ধৃত পাঁচজন ছাড়াও অজ্ঞাতনামা আরও ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। চোরাকারবারি বন্ধে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’  

চোরাচালানের কারণে সীমান্ত এলাকার নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, কেবল গরু নয়, অন্য অবৈধ সামগ্রীর চোরাচালান রোধেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

জনপ্রিয় সংবাদ

গোয়ালন্দে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্নহত্যা

গোয়ালন্দে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্নহত্যা

বেহেশতের টিকিটের নামে ভণ্ডামি করছে জামায়াত : রফিকুল ইসলাম জামাল

বেহেশতের টিকিটের নামে ভণ্ডামি করছে জামায়াত : রফিকুল ইসলাম জামাল

টি-২০ বিশ্বকাপ: বাংলাদেশের সমর্থনে ভারতের ম্যাচ বয়কট করল পাকিস্তান

টি-২০ বিশ্বকাপ: বাংলাদেশের সমর্থনে ভারতের ম্যাচ বয়কট করল পাকিস্তান

সংখ্যালঘু ভোটারদের নিরাপদে ভোটাধিকার নিশ্চিতের আশ্বাস সেনা ক্যাম্প কমান্ডার'র

সংখ্যালঘু ভোটারদের নিরাপদে ভোটাধিকার নিশ্চিতের আশ্বাস সেনা ক্যাম্প কমান্ডার'র

সরাইলে আওয়ামীলীগের অর্ধশতাধিক নেতাকর্মীকে বরণ করে নিলো বিএনপি

সরাইলে আওয়ামীলীগের অর্ধশতাধিক নেতাকর্মীকে বরণ করে নিলো বিএনপি

সর্বশেষ সংবাদ

কুড়িগ্রাম-১ আসনে জামায়াতকে সমর্থন গণঅধিকার পরিষদের

কুড়িগ্রাম-১ আসনে জামায়াতকে সমর্থন গণঅধিকার পরিষদের

নির্বাচন ঘিরে মোবাইল ব্যাংকিং লেনদেনে ৯৬ ঘন্টার কঠোর বিধিনিষেধ

নির্বাচন ঘিরে মোবাইল ব্যাংকিং লেনদেনে ৯৬ ঘন্টার কঠোর বিধিনিষেধ

পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে একজন নিহত, আহত- ১০

পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে একজন নিহত, আহত- ১০

জামায়াতের সঙ্গে জোটের অভিযোগে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৫ নেতা

জামায়াতের সঙ্গে জোটের অভিযোগে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৫ নেতা

১২ ফেব্রুয়ারি হবে দেশ পুনর্গঠনের নির্বাচন: তারেক রহমান

১২ ফেব্রুয়ারি হবে দেশ পুনর্গঠনের নির্বাচন: তারেক রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন

কুড়িগ্রাম-১ আসনে জামায়াতকে সমর্থন গণঅধিকার পরিষদের

কুড়িগ্রাম-১ আসনে জামায়াতকে সমর্থন গণঅধিকার পরিষদের

কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী) আসনের জামায়াত ইসলামীর সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলামকে সমর্থন দিয়েছে গণঅধিকার পরিষদ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিন ইয়ামীন মোল্লা। রোববার বিকালে নাগেশ্বরী উপজেলার ডিএম একাডেমি মাঠে জামায়াত ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তৃতা কালে তিনি এ সমর্থন ব্যক্ত করেন।   বিন ইয়ামীন মোল্লা এসময় বলেন, আমি কুড়িগ্রাম এক আসনের গণঅধিকার পরিষদ

পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে একজন নিহত, আহত- ১০

পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে একজন নিহত, আহত- ১০

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের নির্মাণাধীন ফোরলেন সেতুতে ভয়াবহ দুর্ঘটনায় এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন শ্রমিক। নিহত শ্রমিকের নাম রাসেল হাওলাদার (৩২)। তিনি টিয়াখালী ইউনিয়নের অঞ্জুপাড়া গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে। রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে কলাপাড়া উপজেলার লালুয়া অংশে রাবনাবাদ নদীর ওপর নির্মাণাধীন সেতুতে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় রঞ্জু

জামায়াতের সঙ্গে জোটের অভিযোগে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৫ নেতা

জামায়াতের সঙ্গে জোটের অভিযোগে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৫ নেতা

জামায়াতের সঙ্গে রাজনৈতিক জোটকে কেন্দ্র করে ঝালকাঠিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন পাঁচজন নেতাকর্মী। রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঝালকাঠি-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সভায় তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। নবযোগদানকারীদের নেতৃত্ব দেন আজাদ রহমান, যিনি সদর উপজেলা এনসিপির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিএনপিতে যোগদানের সময় নবাগত নেতারা বলেন, ৫

আনন্দঘন পরিবেশে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের শিক্ষা সফর

আনন্দঘন পরিবেশে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের শিক্ষা সফর

মৌলভীবাজারের শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের বার্ষিক শিক্ষা সফর ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ ফব্রুয়ারি ) সকাল ৯টায় শহরের কালিঘাট রোডস্থ স্কুল ক্যাম্পাস থেকে বাসযোগে স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকণ্ডলী, শিক্ষার্থী, অভিভাবকদের নিয়ে বাস মৌলভীবাজারের উদ্দেশে যাত্রা করে।  মোকামবাজারস্থ বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজ ঘুরে দুপুরের পার্ক প্রাঙ্গণে খাবার খাওয়া হয়। পার্কে বিভিন্ন প্রজাতির বিরল পাখি, লেক, প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করে আয়োজন করা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপা প্রার্থী

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপা প্রার্থী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ ও আংশিক বিজয়নগর) আসনের জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। রোববার (৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক লিখিত বিবৃতিতে তিনি বিষয়টি নিশ্চিত করেন। লিখিত বিবৃতিতে এডভোকেট জিয়াউল হক মৃধা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে রাজনৈতিক প্রতিহিংসা ও স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে তাকে তিনটি