বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬২৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়বাংলাদেশ

বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি কমল, প্রজ্ঞাপন জারি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ৩:১০

শেয়ার করুনঃ
বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি কমল, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষাসহ সব ধরনের সরকারি চাকরির পরীক্ষায় আবেদন ফি কমিয়ে সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ এবং বিসিএস মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করার প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে পরামর্শ করে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’ সংশোধনের মাধ্যমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস পরীক্ষার আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিশেষত অনগ্রসর নাগরিক প্রার্থীদের জন্য ফি ১০০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করা হয়েছে।

এছাড়া, বিসিএস মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে। ফলে এখন থেকে বিসিএস পরীক্ষার মোট নম্বর হবে ১০০০, যা আগে ছিল ১১০০।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স ৩২ বছর নির্ধারণ করা হয়েছে। মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান, প্রতিবন্ধী এবং উপজাতীয় প্রার্থীদের বয়সসীমা শিথিলের বিধান বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর সচিবালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় সরকারি চাকরির পরীক্ষার আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা এবং বিসিএস মৌখিক পরীক্ষার নম্বর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন নিয়মের মাধ্যমে চাকরিপ্রার্থীদের আর্থিক এবং প্রক্রিয়াগত সুবিধা দেওয়ার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

চাকরির আবেদন ফি
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

রাতেই খার্গ দ্বীপ দখলের হুমকি, ইরানকে নতুন বার্তা ট্রাম্পের

রাতেই খার্গ দ্বীপ দখলের হুমকি, ইরানকে নতুন বার্তা ট্রাম্পের

শুল্ক পরিবর্তনে যে সকল পণ্যের দাম বাড়বে-কমবে

শুল্ক পরিবর্তনে যে সকল পণ্যের দাম বাড়বে-কমবে

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট ছাড়ের প্রস্তাব

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট ছাড়ের প্রস্তাব

বাজেটের ইতিহাস ও বাংলাদেশের জাতীয় বাজেটের বিবর্তন

বাজেটের ইতিহাস ও বাংলাদেশের জাতীয় বাজেটের বিবর্তন

জনপ্রিয় সংবাদ

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব দিল বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব দিল বাংলাদেশ

ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ আগুনে শতাধিক দোকান পুড়ে ছাই

ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ আগুনে শতাধিক দোকান পুড়ে ছাই

সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

গোপালপুরে সংঘর্ষে নিহত ১, দুই গ্রামে ১৪৪ ধারা জারি

গোপালপুরে সংঘর্ষে নিহত ১, দুই গ্রামে ১৪৪ ধারা জারি

এ সম্পর্কিত আরও পড়ুন

শুল্ক পরিবর্তনে যে সকল পণ্যের দাম বাড়বে-কমবে

শুল্ক পরিবর্তনে যে সকল পণ্যের দাম বাড়বে-কমবে

২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন বাজেটে আমদানি শুল্ক, কাস্টমস শুল্ক ও নিয়ন্ত্রক শুল্কে বিভিন্ন পরিবর্তনের প্রস্তাব আনা হয়েছে, যার প্রভাব পড়তে পারে বাজারে নিত্যপ্রয়োজনীয় ও ভোগ্যপণ্যের দামের ওপর। বাজেট প্রস্তাব অনুযায়ী, কিছু পণ্যের ওপর শুল্ক ও কর বাড়ানো হয়েছে, ফলে সেগুলোর দাম বৃদ্ধি পাওয়ার আশঙ্কা

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট ছাড়ের প্রস্তাব

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট ছাড়ের প্রস্তাব

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার এবং স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য একাধিক কর ও ভ্যাট সুবিধার ঘোষণা এসেছে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে। নতুন অর্থবছরের বাজেটে এসব খাতের ওপর আরোপিত বিদ্যমান ভ্যাট প্রত্যাহার ও অব্যাহতির প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট হিসেবে এটি বিশেষ গুরুত্ব বহন

মন্ত্রিসভায় বাজেট অনুমোদনের বৈঠক, সংসদে পেশের প্রস্তুতি চূড়ান্ত

মন্ত্রিসভায় বাজেট অনুমোদনের বৈঠক, সংসদে পেশের প্রস্তুতি চূড়ান্ত

২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট অনুমোদন দিতে মন্ত্রিসভা বৈঠকে বসেছে। এতে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে সংসদ ভবনে মন্ত্রিসভার বিশেষ এই বৈঠক শুরু হয়। বৈঠকে প্রস্তাবিত বাজেটের খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে বলে জানা গেছে। মন্ত্রিসভার অনুমোদনের পর বাজেট সংক্রান্ত বিলে স্বাক্ষর করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর আনুষ্ঠানিকভাবে বাজেট উপস্থাপনের পথ উন্মুক্ত হবে। একই

আলাদা বরাদ্দ ছাড়াই পে-স্কেল বাস্তবায়নের পরিকল্পনা

আলাদা বরাদ্দ ছাড়াই পে-স্কেল বাস্তবায়নের পরিকল্পনা

নতুন বেতন কাঠামো (পে-স্কেল) আংশিকভাবে বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ খাতে আলাদা কোনো অতিরিক্ত বরাদ্দ রাখা হচ্ছে না। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় অর্থের সংস্থান করা হবে অন্যান্য খাতের থোক বরাদ্দ এবং অপ্রত্যাশিত ব্যয় বাবদ সংরক্ষিত অর্থ থেকে। প্রস্তাবিত বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ মোট ৮৯ হাজার ৩৮০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ক্যাডার কর্মকর্তাদের

নাগরিক কল্যাণকে অগ্রাধিকার দিয়ে বাজেট প্রণয়ন: অর্থমন্ত্রী

নাগরিক কল্যাণকে অগ্রাধিকার দিয়ে বাজেট প্রণয়ন: অর্থমন্ত্রী

বাংলাদেশের প্রতিটি নাগরিকের সার্বিক মঙ্গল এবং জাতীয় আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যকে সামনে রেখে নতুন অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) সকালে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে যোগ দিতে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। অর্থমন্ত্রী বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক সমৃদ্ধি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবারের বাজেটের