রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬২৩ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজ করবে বিমান বাংলাদেশই

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৭

শেয়ার করুনঃ
গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজ করবে বিমান বাংলাদেশই

বাংলাদেশকে এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যে স্বপ্ন দেখা হয়েছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের। সেই স্বপ্ন পুরোপুরি বাস্তবায়নের দ্বারপ্রান্তে দেশ। শিগগিরই শতভাগ কাজ শেষ হচ্ছে এ টার্মিনালের। এরপরই টার্মিনালটি বুঝে নেবে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচক জানায়, চুক্তি অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠান আগামী ৫ এপ্রিল থার্ড টার্মিনালের সব কাজ শেষ করবে। ৬ এপ্রিল বেবিচক বুঝে নেবে। এরপর থেকে নানা ট্রায়াল শেষে অপারেশন শুরু করবে এই টার্মিনাল।

বেবিচকের দায়িত্বশীল সূত্র জানায়, অপারেশন প্রথমদিন থেকেই নতুন টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের প্রয়োজন হবে। সরকারের পক্ষ থেকে জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির কথা বলা হলেও ফেব্রুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত চুক্তি সম্পন্ন হয়নি। তাই শুরুতে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজ দেওয়ার কথা ভাবছে বেবিচক। এমন ইঙ্গিত পেয়ে ইতোমধ্যে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের প্রস্তুতি নিচ্ছে বিমান।

তবে বিমান বলছে, স্থায়ীভাবে তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং করতে প্রস্তুত তারা। চূড়ান্তভাবে কোনো প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার আগে তারা নিজেদের সক্ষমতা প্রমাণ করে দেখাবে।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান সাংবাদিকদের বলেন, বাংলাদেশের সঙ্গে জাপানি প্রতিষ্ঠানের চুক্তি হতে হতে জুলাই-আগস্ট হতে পারে। এই চুক্তি হয়ে গেলে তারা টেকওভার করবে। তবে আগস্টে টেকওভার করে অক্টোবর মাসে পুরোপুরি অপারেশনে আনা অসম্ভব। তাই সিভিল এভিইয়েশন বুঝে নিয়ে কাজ শুরু করে দেবে। বিমানকে আপাতত গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজ দিয়ে আমরা শুরু করব।

তিনি বলেন, পুরোনো টার্মিনাল থেকে নতুন টার্মিনালে যেতে একটা প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়াটা আমরা চালু করেছি। যন্ত্রপাতিগুলোর টেস্ট অ্যান্ড ট্রায়াল ও ক্যালিব্রেশনের কাজ চলছে। ছোটখাটো কিছু ইন্টেরিয়রের কাজ বাকি আছে সেগুলো চলছে। আশা করছি চুক্তি অনুযায়ী ৬ এপ্রিল কাজ বুঝে নেব।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগে থেকেই গ্রাউন্ড হ্যান্ডিলিংয়ের কাজ পাওয়ার আগ্রহ দেখাচ্ছিল। তবে নানা অব্যবস্থাপনা ও অভিযোগের কারণে সরকারের সংশ্লিষ্ট দপ্তর জাপানি প্রতিষ্ঠানকে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজ দিতে চাচ্ছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও শফিউল আজিম বলেন, গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের পারফর্মেন্স নির্ভর করে এয়ারপোর্ট ফ্যাসিলিটিসের ওপর। যথেষ্ট বোর্ডিং ব্রিজ, বে, পার্কিং এরিয়া, লাগেজ বেল্ট থাকলে গ্রাউন্ড হ্যান্ডেলিং ভালো হবে। তৃতীয় টার্মিনালে এসব ফ্যাসিলিটি রয়েছে। পাশাপাশি তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের জন্য বিমানের অত্যাধুনিক যন্ত্রপাতি ও জনবল রয়েছে, জনবলের ট্রেনিংও করানো হয়েছে।

তিনি বলেন, গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজ স্থায়ীভাবে কে করবে তা এখনো নির্ধারিত নয়। তবে বিমান বাংলাদেশ যেহেতু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দুই টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং করছে সেই অর্থে তারাই শুরু থেকে তৃতীয় টার্মিনালের কাজ করবে। বিমানের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের পর্যাপ্ত অভিজ্ঞতা রয়েছে। আমরা আশা করছি, বিমানের পার্ফরমেন্স বিবেচনায় পিপিপি কর্তৃপক্ষ যদি মনে করে বিমানও চূড়ান্তভাবে এই দায়িত্ব পেতে পারে।

এদিকে ২০২৩ সালের শেষ থেকে ইতোমধ্যেই তৃতীয় টার্মিনালের সুবিধা নিতে শুরু করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। অবতরণের পর দুটি হাই স্পিড এক্সিট ট্যাক্সিওয়ে ব্যবহার করে উড়োজাহাজ গুলো দ্রুতই রানওয়ে থেকে বের হয়ে যেতে পারছে।

এর আগে চলতি বছরের ৭ অক্টোবর আংশিকভাবে উদ্বোধন করা হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল (থার্ড টার্মিনাল)। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর কাজ শুরু হওয়া টার্মিনালটি ছিল সরকারের অন্যতম চ্যালেঞ্জিং প্রকল্প। এটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অত্যাধুনিক এ টার্মিনালের উদ্বোধনের ফলে পৃথিবীতে ঢাকা বিমানবন্দরের গ্রহণযোগ্যতা অনেকাংশে বেড়েছে। এটি নির্মাণে ব্যয় হচ্ছে ২১ হাজার ৩৯৯ কোটি টাকা।

তৃতীয় টার্মিনাল গ্রাউন্ড
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

কৃষকদের ১ হাজার ৩৫২ কোটি টাকার ঋণ মওকুফ

কৃষকদের ১ হাজার ৩৫২ কোটি টাকার ঋণ মওকুফ

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

রোহিঙ্গা সংকট এখন মানবিক নয়, আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকট এখন মানবিক নয়, আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

এনবিআর আন্দোলনের ২০ কর্মকর্তার দণ্ড মওকুফ করল আইআরডি

এনবিআর আন্দোলনের ২০ কর্মকর্তার দণ্ড মওকুফ করল আইআরডি

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

দুই লাখ বাংলাদেশি নিয়োগের খবর নাকচ মালয়েশিয়ার

দুই লাখ বাংলাদেশি নিয়োগের খবর নাকচ মালয়েশিয়ার

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

সায়েদাবাদে থাকবে শুধু সিটি বাস, আন্তঃজেলা যাবে কাঁচপুরে

সায়েদাবাদে থাকবে শুধু সিটি বাস, আন্তঃজেলা যাবে কাঁচপুরে

এ সম্পর্কিত আরও পড়ুন

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত তিনজন

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত তিনজন

গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার (৬ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার গেড়াখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রীবাহী বাসটি গেড়াখোলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসের যাত্রীদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার

উত্তর বাড্ডায় ফার্নিচারের গুদামে ভয়াবহ আগুন

উত্তর বাড্ডায় ফার্নিচারের গুদামে ভয়াবহ আগুন

রাজধানীর উত্তর বাড্ডার সাতারকুল এলাকায় একটি আসবাবপত্রের (ফার্নিচার) গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকালের দিকে গুদামটিতে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর পেয়ে তা নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে গুদামে বিপুল পরিমাণ আসবাবপত্র থাকায় আগুন ভয়াবহ আকার ধারণ করেছে বলে জানা

পার্কিং নিয়ে বিরোধ, পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ

পার্কিং নিয়ে বিরোধ, পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ

সাভারের আমিনবাজারে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আলতাফ হোসেন (৫৮) এসবির ঢাকার মালিবাগ জোনে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় তার ছোট ছেলে আরিফুল ইসলাম (২৬) গুরুতর আহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সাভারের আমিনবাজারের বড়দেশী এলাকার মদিনা হাউজিংয়ে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, একটি গেঞ্জি

কোচিংয়ে বিঘ্নের অভিযোগে বরিশালে দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

কোচিংয়ে বিঘ্নের অভিযোগে বরিশালে দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

বরিশাল জিলা স্কুলে কোচিং ক্লাসে বিঘ্ন ঘটানোর অভিযোগে দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ রফিকুজ্জামান সরদারের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের ২০৮ নম্বর কক্ষের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষার্থীদের স্বজনদের পক্ষ থেকে প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে শিক্ষক মোহাম্মদ রফিকুজ্জামান সরদার ও মো. হোছাইন বিদ্যালয়ের ২০৯ নম্বর কক্ষে প্রভাতি শাখার শিক্ষার্থীদের

রাজনগরে প্রকৃতির অপরূপ মেলবন্ধন 'ভুরভুরি বিল'

রাজনগরে প্রকৃতির অপরূপ মেলবন্ধন 'ভুরভুরি বিল'

বিকেলের ঢলে হেলে পড়া সূর্য, আর দু’পাশজুড়ে থৈ থৈ জলরাশির সাথে সবুজের দিগন্তজোড়া সমারোহ। ঠিক এমন এক চোখজুড়ানো রূপের পসরা সাজিয়ে বসেছে মৌলভীবাজারের রাজনগরের কাউয়াদীঘি হাওরের ভুরভুরি বিল। আর এই হাওরের বুকে প্রকৃতির চমৎকার মেলবন্ধনে পর্যটনে নতুন মাত্রা যোগ করেছে রঙে-রূপে রঙিন ‘জোড়া সেতু’। স্থানীয়দের কাছে পরিচিত ‘জোড়া ব্রিজ’ এখন শুধু যাতায়াতের সেতু নয়; এটি এক নৈসর্গিক দৃশ্যের ঠিকানা।  রাজনগর উপজেলার