
প্রকাশ: ৪ অক্টোবর ২০১৯, ২১:২৮

‘আমি কখনোই বিএনপির সমর্থক ছিলাম না’— কথাটি বলেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপিকে নিয়ে গঠিত নির্বাচনি জোট ‘জাতীয় ঐক্যফ্রন্টের’ প্রধান উদ্যোক্তা গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় সরকার গঠনের অপরিহার্যতা’ শীর্ষক এ আলোচনা সভা আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।


ইনিউজ ৭১/টি.টি. রাকিব