
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় নাজিমুদ্দিন রোডের পুরাতন কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর গুঞ্জন শোনা যাচ্ছে। তবে সেখানে তাকে কবে নেয়া হবে তা এখনো ঠিক হয়নি। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশেই মহিলাদের একটি আলাদা কারাগার হচ্ছে। সেখানেই তাকে রাখা হবে বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র। এ বিষয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব আলম বলেন, প্রায় ৩০০ নারী বন্দীর জন্য একটি কারা কম্পাউন্ড তৈরি হচ্ছে। এর কাজ প্রায় শেষ পর্যায়ে। সেটা যেহেতু আলাদা জেল সেখানে আলাদা অ্যাডমিনিস্ট্রেশন থাকবে, আলাদা জেলার থাকবে আলাদা সুপার থাকবে।

ইনিউজ ৭১/এম.আর