বুধবার, ৪ মার্চ, ২০২৬১৯ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

ঐক্যফ্রন্ট আরও শক্তিশালী করার নির্দেশনা খালেদা জিয়ার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১১

শেয়ার করুনঃ
ঐক্যফ্রন্ট আরও শক্তিশালী করার নির্দেশনা খালেদা জিয়ার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর জাতীয় ঐক্যফ্রন্ট নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির কোনো কোনো নেতা। কেউ আবার ঐক্যফ্রন্টে যাওয়ার কঠোর বিরোধিতাও করেন। তবে সম্প্রতি দলের চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়া ঐক্যফ্রন্টকে আরও শক্তিশালী করার নির্দেশনা দেন। আইনজীবীদের মাধ্যমে নেতাকর্মীদের কাছে এমন নির্দেশনা আসে। নির্বাচনের পর বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ জাতীয় ঐক্যফ্রন্ট নিয়ে প্রশ্ন তোলেন। তিনি গণমাধ্যমে বলেন, ‘বিএনপির মতো জনপ্রিয় দলের ২০ দলীয় জোট থাকার পর অন্য কোনো জোটে যাওয়ার প্রয়োজন ছিল না। স্থায়ী কমিটির শীর্ষ নেতারা বিএনপির মতো দলকে চালিয়ে নেয়ার জন্য যথেষ্ট। আমাদের বাইরের অচেনা-অজানা লোকের দ্বারস্থ হওয়ার কোনো প্রয়োজন ছিল না।’

এছাড়া দলের বিভিন্ন ফোরামে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যাপারে বেশ কয়েকজন নেতা সন্দেহ প্রকাশ করেন। কিন্তু মামলার হাজিরার সময় আইনজীবীদের সঙ্গে এ নিয়ে খালেদা জিয়া সুস্পষ্ট বার্তা দেন। দলীয় প্রধানের এ নির্দেশনার পর জাতীয় ঐক্যফ্রন্ট আগামী ৬ ফেব্রুয়ারি এবং ২৪ ফেব্রুয়ারি কর্মসূচি ঘোষণা করে। সূত্র জানায়, জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পর এটি আওয়ামীবিরোধী রাজনীতির বৃহত্তর প্ল্যাটফর্মে রূপ নিয়েছে। এ জোট গঠনের আগে বিএনপিকে স্বাধীনতাবিরোধী মৌলবাদ দলের সঙ্গে গুলিয়ে ফেলার যে অপপ্রচার চলছিল সেটা ফিকে হয়ে গেছে। বরং বিএনপি যে মুক্তিযুদ্ধের চেতনায় উদার, একটি গণতান্ত্রিক রাজনৈতি দল সেটি প্রতিষ্ঠিত হয়েছে।

জাতীয় ঐক্যফ্রন্টের প্রয়োজনীয়তা সম্পর্কে বিএনপির দায়িত্বশীল এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টের গঠন সাধারণ মানুষের মধ্যে আশার সঞ্চার ঘটিয়েছে। এ জোট গঠনের আগে বিএনপি দেশে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে একপ্রকার কোণঠাসা ছিল। কিন্তু এ জোটের যেসব রাজনৈতিক দল রয়েছে তাদের সাংগঠনিকভাবে জনবিচ্ছিন্ন থাকলেও নেতৃত্বে যারা রয়েছেন তাদের প্রায় প্রত্যেকেরই জাতীয় রাজনীতি এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে গুরুত্ব রয়েছে। জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের ফলে বিএনপি নির্বাচনে অংশ নেয়ার মতো পরিবেশ পায়।’

আরও

রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

তিনি বলেন, ‘যে উদ্দেশ্য সামনে রেখে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করা হয়েছে তার প্রয়োজনীয়তা এখনও শেষ হয়ে যায়নি। আন্দোলনের অংশ হিসেবে জাতীয় ঐক্যফ্রন্ট বা বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে। নির্বাচনে পরাজয় হয়েছে তার মানে এই নয় যে, জোটের প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে।’ ‘ঐক্যফ্রন্ট গঠন করে খুব বেশি লাভবান না হলেও ক্ষতি হয়নি। এছাড়া ড. কামাল হোসেনসহ ফ্রন্টের নেতারা তাদের অবস্থান পরিবর্তন করেননি। সরকারের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে তাদের অবস্থান অনড় রয়েছে। ঐক্যফ্রন্টকে আরও শক্তিশালী করতে জোটের বাইরে থাকা অন্য দলগুলোর সঙ্গেও আলোচনা চলছে।’

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

জাতীয় ঐক্যফ্রন্ট নিয়ে খালেদা জিয়ার নির্দেশনা প্রসঙ্গে তার আইনজীবী দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার বলেন, ‘ড. কামাল হোসেন তো আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন যে, আমরা একসঙ্গে নির্বাচন করেছিলাম, একসঙ্গে আছি এবং ভবিষ্যতে রাজনীতি একসঙ্গে করব। জাতীয় ঐক্যফ্রন্ট আরও শক্তিশালী করার কথা ড. কামাল হোসেন বলেছেন। তার দলের আরও গুরুত্বপূর্ণ নেতারাও বলছেন। এমনকি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও বলছেন। পর্যায়ক্রমে দলের গুরুত্বপূর্ণ নেতাদের মুখ দিয়েও এ কথাগুলো আসবে।’

বিষয়টি নিয়ে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘আমরা তো ঐক্যফ্রন্ট করেছি আমাদের চেয়ারপারসনের নির্দেশে। সুতরাং চেয়ারপারসন ঐক্যফ্রন্টের ব্যাপারে ডেফিনেটলি পজেটিভ থাকবেন, সেটাই স্বাভাবিক। ঐক্যফ্রন্ট আরও শক্তিশালী হবে এবং সময়ের সঙ্গে সঙ্গে ঐক্যফ্রন্ট আরও কীভাবে বড় করা যায় সেই ব্যাপারেও চিন্তাভাবনা চলছে।’ এদিকে চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরে গত ৩১ জানুয়ারি গণফোরামের এক সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্ট শতভাগ ঐক্যবদ্ধ আছে। আমরা জাতীয় ঐক্যফ্রন্টকে প্রাতিষ্ঠানিক রূপ দেব।’ তিনি বলেন, ‘ঐক্যফ্রন্ট হলো ১৬ কোটি মানুষকে নিয়ে। সেই ঐক্য অবশ্যই আছে। এ ঐক্য আমি বিভিন্ন জায়গায় দেখেছি। এ ঐক্য অনেকের মধ্যেই আছে। এটা আরও সুদৃঢ় হবে। এ দেশের জনগণ ক্ষমতার মালিক, জনগণ জাতীয় সম্পদেরও মালিক, জনগণ আইনের শাসন চায়। তাদের মধ্যেও এ ঐক্য রয়েছে।’

ইনিউজ ৭১/এম.আর

আরও

শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিশেষ দোয়া আয়োজন বিএনপির

শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিশেষ দোয়া আয়োজন বিএনপির

সর্বশেষ সংবাদ

ইইউকে সতর্কবার্তা ইরানের, হতাহতের সংখ্যা ৭৮৭

ইইউকে সতর্কবার্তা ইরানের, হতাহতের সংখ্যা ৭৮৭

চাপে নয়, দায়িত্ববোধে সরে দাঁড়ালেন দুদক চেয়ারম্যান

চাপে নয়, দায়িত্ববোধে সরে দাঁড়ালেন দুদক চেয়ারম্যান

কমলগঞ্জে একতা সমাজকলাণ পরিষদের ইফতার সামগ্রী বিতরণ

কমলগঞ্জে একতা সমাজকলাণ পরিষদের ইফতার সামগ্রী বিতরণ

সংরক্ষিত নারী আসনে আলোচনায় ছাত্রদলের ডা.উম্মে হানি

সংরক্ষিত নারী আসনে আলোচনায় ছাত্রদলের ডা.উম্মে হানি

রমজানে মানবিক উদ্যোগ: খাগড়াছড়ি প্রেসক্লাবের ইফতার সামগ্রী বিতরণ

রমজানে মানবিক উদ্যোগ: খাগড়াছড়ি প্রেসক্লাবের ইফতার সামগ্রী বিতরণ

জনপ্রিয় সংবাদ

গোয়ালন্দে আশ্রয় কেন্দ্রের মূল্যবান গাছ অবৈধভাবে বেচাকেনার অভিযোগ

গোয়ালন্দে আশ্রয় কেন্দ্রের মূল্যবান গাছ অবৈধভাবে বেচাকেনার অভিযোগ

মৌলভীবাজারে ক্রিকেট খেলায় জোরে বল করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

মৌলভীবাজারে ক্রিকেট খেলায় জোরে বল করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

ভোট কারচুপির দাবি, সংসদে গেলেও লড়াই চলবে: জামায়াত আমির

ভোট কারচুপির দাবি, সংসদে গেলেও লড়াই চলবে: জামায়াত আমির

শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিশেষ দোয়া আয়োজন বিএনপির

শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিশেষ দোয়া আয়োজন বিএনপির

এ সম্পর্কিত আরও পড়ুন

প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছে সরকার: মির্জা ফখরুল

প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছে সরকার: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, “আমরা ৫২, ৭১ ও ২৪-কে ধারণ করে সামনে এগোতে চাই। আল্লাহ আমাদের জনকল্যাণমুখী একটি রাষ্ট্র গঠনের শক্তি দিক।” শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁওয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা Eco-Social Development Organization (ইএসডিও) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন,

জাতীয় নির্বাচনে অধিকার ক্ষুণ্নের অভিযোগ জামায়াতের

জাতীয় নির্বাচনে অধিকার ক্ষুণ্নের অভিযোগ জামায়াতের

জাতীয় নির্বাচনে দলীয় অধিকার ক্ষুণ্ন হয়েছে বলে মন্তব্য করেছেন শফিকুর রহমান। পাশাপাশি আসন্ন স্থানীয় নির্বাচনে নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলার উদ্যোগে আয়োজিত উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্যদের শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দলটির আমির। সিলেট নগরীর মালঞ্চ কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এ শিবির অনুষ্ঠিত হয়। ডা. শফিকুর রহমান বলেন, সর্বশেষ জাতীয়

এনসিপির ইফতারে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী

এনসিপির ইফতারে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন মন্ত্রীর বাসভবনে গিয়ে তার হাতে আমন্ত্রণপত্র তুলে দেন। দলীয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, ‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর

শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিশেষ দোয়া আয়োজন বিএনপির

শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিশেষ দোয়া আয়োজন বিএনপির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জনগণ বিএনপিকে নিরঙ্কুশ ও বিপুল সংখ্যাগরিষ্ঠতা প্রদান করার পর দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই খবর প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাদ জুমা দেশব্যাপী বিশেষ দোয়া ও প্রার্থনার কর্মসূচি পালন করা হবে।

ভোট কারচুপির দাবি, সংসদে গেলেও লড়াই চলবে: জামায়াত আমির

ভোট কারচুপির দাবি, সংসদে গেলেও লড়াই চলবে: জামায়াত আমির

নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনে ডা. শফিকুর রহমান বলেছেন, বর্তমান ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটে ক্ষমতায় আসেনি; বরং নানা কৌশল ও ‘ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে ফলাফল নিজেদের পক্ষে নিয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরে দেশ নানা রাজনৈতিক পরিবর্তন দেখলেও