
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১৯:১০

দেশের সড়ক ব্যবস্থাপনায় চরম অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) এক বিবৃতিতে কুমিল্লার দাউদকান্দি এলাকায় সংঘটিত ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।
