
প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৯

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠনের সম্ভাবনা স্পষ্টভাবে নাকচ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সরকার গঠন করলে সংসদে বিরোধী দলের ভূমিকা প্রশ্নের মুখে পড়বে। একই সঙ্গে তিনি এককভাবে সরকার গঠনের বিষয়ে বিএনপির আত্মবিশ্বাসের কথাও জানিয়েছেন।
