রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬১৩ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

দুর্নীতি দমনে বিএনপিই সবচেয়ে বড় ভূমিকা রেখেছে: তারেক রহমান

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ১৮:১৬

শেয়ার করুনঃ
দুর্নীতি দমনে বিএনপিই সবচেয়ে বড় ভূমিকা রেখেছে: তারেক রহমান

দুর্নীতি দমনে বিএনপিই সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘বাংলাদেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, দেশ ও জনগণকে সঙ্গে রাখতে না পারলে ভবিষ্যতে দেশের অস্তিত্ব নিয়েই প্রশ্ন দেখা দিতে পারে। তিনি উল্লেখ করেন, বিভেদনীতির মাধ্যমে দেশ গড়া সম্ভব নয়; বরং জাতীয় ঐক্যই উন্নয়নের পূর্বশর্ত। এসময় তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে কোনো মূল্যে নিয়ন্ত্রণে আনার গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, বিচার কাজ দলীয় দৃষ্টিকোণ থেকে নয়, আইনের ভিত্তিতে পরিচালনা করা হবে। দুর্নীতি দমনে বিএনপি অতীতেও নিয়ামক ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও রাখবে। সরকার গঠনে সক্ষম হলে ‘স্বাবলম্বী মা’ ও ‘স্বাবলম্বী পরিবার’ গড়ার লক্ষ্য বাস্তবায়ন করা হবে।

আরও

সংরক্ষিত নারী আসনে এনসিপি প্রার্থীর আবারো ধাক্কা

সংরক্ষিত নারী আসনে এনসিপি প্রার্থীর আবারো ধাক্কা
শিক্ষা খাতের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, স্কুল পর্যায়ে একাধিক ভাষা শেখার সুযোগ বাধ্যতামূলক করা হবে। শিশুদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে দেওয়া হবে তারা কোন দ্বিতীয় ভাষা শিখবে। ইংরেজির পাশাপাশি আরেকটি ভাষা শেখাকে গুরুত্ব দেওয়া হবে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
তরুণদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দিয়ে বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করার কথাও জানান তিনি। এছাড়া বিএনপি ক্ষমতায় গেলে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান ও সামাজিক সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন।

তিনি বলেন, দেশের প্রায় তিন লাখ মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সামাজিক স্বীকৃতি প্রদান জরুরি। দেশের ভবিষ্যৎ পরিচালনায় বিএনপি যে বিস্তারিত পরিকল্পনা উপস্থাপন করেছে, তা অন্য কোনো দল দেখাতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।

দুর্নীতি দমনে বিএনপিবড় ভূমিকা
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

সর্বশেষ সংবাদ

টেকনাফে কোস্ট গার্ড অভিযানে অস্ত্রসহ ডন রাসেল আটক

টেকনাফে কোস্ট গার্ড অভিযানে অস্ত্রসহ ডন রাসেল আটক

হিলি স্থলবন্দর পরিদর্শনে উন্নয়ন পরিকল্পনা জানালেন মন্ত্রী ডাঃ জাহিদ হোসেন

হিলি স্থলবন্দর পরিদর্শনে উন্নয়ন পরিকল্পনা জানালেন মন্ত্রী ডাঃ জাহিদ হোসেন

রাজনৈতিকভাবে জামায়াত নির্মূলের ডাক দিলেন বিএনপি মহাসচিব

রাজনৈতিকভাবে জামায়াত নির্মূলের ডাক দিলেন বিএনপি মহাসচিব

পদ্মায় জেলের জালে ধরা পড়ল দুই দানবাকৃতির কাতল, ৮৬ হাজারে বিক্রি

পদ্মায় জেলের জালে ধরা পড়ল দুই দানবাকৃতির কাতল, ৮৬ হাজারে বিক্রি

বোতল তেল উধাও, দামে চাপে বাজার

বোতল তেল উধাও, দামে চাপে বাজার

জনপ্রিয় সংবাদ

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

বাম্পার ফলনেও শঙ্কায় মৌলভীবাজারের বোরো চাষিরা, জ্বালানি ও মজুত সংকট

বাম্পার ফলনেও শঙ্কায় মৌলভীবাজারের বোরো চাষিরা, জ্বালানি ও মজুত সংকট

জ্বালানি দাম বাড়ানো অপচয় ও পাচার ঠেকাতেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

জ্বালানি দাম বাড়ানো অপচয় ও পাচার ঠেকাতেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় গোপালপুরের দুজন বাস শ্রমিক নিহত

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় গোপালপুরের দুজন বাস শ্রমিক নিহত

এ সম্পর্কিত আরও পড়ুন

রাজনৈতিকভাবে জামায়াত নির্মূলের ডাক দিলেন বিএনপি মহাসচিব

রাজনৈতিকভাবে জামায়াত নির্মূলের ডাক দিলেন বিএনপি মহাসচিব

জামায়াতে ইসলামীর আমিরের সাম্প্রতিক বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। বিএনপি নেতৃত্ব এই বক্তব্যকে সরাসরি প্রত্যাখ্যান করে তীব্র নিন্দা জানিয়েছে, যা দুই দলের মধ্যে মতবিরোধকে আরও প্রকাশ্য করে তুলেছে। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব বলেন, এ ধরনের মন্তব্য শুধু বিভ্রান্তিকর নয়, বরং দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ক্ষতিকর। তিনি দাবি করেন, জনগণের ভোটে গঠিত সরকারের

জুলাই সনদ বাস্তবায়নে সংসদ রাজপথ এক হওয়ার ঘোষণা নাহিদ ইসলামের

জুলাই সনদ বাস্তবায়নে সংসদ রাজপথ এক হওয়ার ঘোষণা নাহিদ ইসলামের

দেশে জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নে প্রয়োজনে সংসদ ও রাজপথ একাকার হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, আল্লামা মামুনুল হককে ষড়যন্ত্র করে সংসদে যেতে

বর্তমান সরকারকে ফ্যাসিবাদী শাসনের ভূতে ধরেছে: গোলাম পরওয়ার

বর্তমান সরকারকে ফ্যাসিবাদী শাসনের ভূতে ধরেছে: গোলাম পরওয়ার

ঝিনাইদহ শহরের জোহান ড্রিমভ্যালি পার্কে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত ‘ওয়ার্ড সভাপতি সম্মেলন’ রাজনৈতিক বক্তব্য ও পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে আয়োজিত এই সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বর্তমান সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার আবারও ফ্যাসিবাদী শাসনের পথে হাঁটছে এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন

জ্বালানি সংকট ঢাকতেই ছাত্রদলকে ব্যবহার, অভিযোগ সাদিকের

জ্বালানি সংকট ঢাকতেই ছাত্রদলকে ব্যবহার, অভিযোগ সাদিকের

দেশের চলমান জ্বালানি সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং শিক্ষার্থীদের ওপর সহিংসতার অভিযোগ তুলে সরকার ও ছাত্রদলের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি সাদিক কায়েম। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মধ্যরাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দাবি করেন, দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির জন্য ছাত্রদলকে দায়ী করা যায়। তার ভাষ্য অনুযায়ী, সরকার জ্বালানি ব্যবস্থাপনা, কূটনৈতিক তৎপরতা এবং আইনশৃঙ্খলা

সংরক্ষিত নারী আসনে এনসিপি প্রার্থীর আবারো ধাক্কা

সংরক্ষিত নারী আসনে এনসিপি প্রার্থীর আবারো ধাক্কা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ও দলটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন-এর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন বাংলাদেশ (ইসি)। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্মসচিব মঈন উদ্দীন খান এ ঘোষণা দেন। তিনি জানান, সরকারি চাকরি ছাড়ার পর আইন অনুযায়ী তিন বছর পূর্ণ না হওয়ায় মনিরা শারমিনের