বুধবার, ২২ এপ্রিল, ২০২৬৯ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

ঐক্যের আহ্বান জানালেন জামায়াত আমির

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২ মার্চ ২০২৫, ৪:২০

শেয়ার করুনঃ
ঐক্যের আহ্বান জানালেন জামায়াত আমির

আলেম সমাজকে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষুধা, দারিদ্র্য ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়তে সবাইকে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, বিপ্লবোত্তর বাংলাদেশ নিয়ে নানা কল্পকাহিনি প্রচার করা হলেও বাস্তবে তার কিছুই হয়নি, যা হয়েছে তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।  

রোববার রাজধানীর মিরপুর-১৪-তে ঢাকা মহানগর উত্তর জামায়াতের উদ্যোগে ঢাকা-১৫ আসনের উলামায়ে কেরাম ও এতিমদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।  

আরও

ক্ষমতা কাঠামো পরিবর্তনে বিকল্প রাজনৈতিক শক্তি গঠনের আহ্বান এনসিপির

ক্ষমতা কাঠামো পরিবর্তনে বিকল্প রাজনৈতিক শক্তি গঠনের আহ্বান এনসিপির

জাতি ও ইসলামের কল্যাণে দেশের আলেম সমাজের ঐতিহাসিক ভূমিকা পালনের আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, আলেম ও তালেব উভয়ই সুসংবাদপ্রাপ্ত, কারণ হাদিসে বর্ণিত হয়েছে, ‘তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে নিজে কুরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়।’  

দ্বীনের শিক্ষা সংকোচিত হলে সমাজে অন্ধকার নেমে আসবে মন্তব্য করে তিনি বলেন, দেশে দ্বীনের শিক্ষা যত সম্প্রসারিত হবে, ততই সমাজ আলোকিত হবে। আওয়ামী লীগের প্রায় ১৬ বছরের শাসনামলে আলেম-উলামাদের অন্যায়ভাবে কারারুদ্ধ করে নির্মম নির্যাতন চালানো হয়েছে, যখন অপরাধীরা নির্বিঘ্নে ঘুরে বেড়িয়েছে।  

আরও

সংসদে ‘ফ্যাসিবাদের ছায়া’ ফিরে এসেছে—ডা. শফিকুর রহমান

সংসদে ‘ফ্যাসিবাদের ছায়া’ ফিরে এসেছে—ডা. শফিকুর রহমান
জামায়াত আমির
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

নিজের গ্রেপ্তারের স্মৃতিচারণ করে তিনি বলেন, গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, তবে আয়নাঘরে রাখা না হলেও তিনি তা দেখেছেন। প্রথমে কেরানীগঞ্জ কারাগারে ও পরে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে নেওয়া হয়। তিনি বলেন, গাড়িতে অন্য আলেমদের হাতকড়া ও পায়ে বেড়ি পরানো দেখে তিনি কেঁদেছিলেন, তবে আল্লাহ তাদের জন্য স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করেছেন।  

ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ পাওয়া গেছে উল্লেখ করে তিনি বলেন, এ দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ হলেও এখানে সব ধর্মের মানুষ বাস করে। তারা সবাই বাংলাদেশের নাগরিক এবং সকলের কল্যাণে কাজ করাই মূল লক্ষ্য হওয়া উচিত।  

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।  

এতে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আব্দুর রহমান মূসা, ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাহফুজুর রহমান, নাজিম উদ্দিন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, ইয়াসিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ সংবাদ

দেবীদ্বারে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই প্রশ্নপত্র বিভ্রাট

দেবীদ্বারে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই প্রশ্নপত্র বিভ্রাট

অর্থাভাবে ৬ বছর ধরে থেমে আছে গোয়ালন্দে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ

অর্থাভাবে ৬ বছর ধরে থেমে আছে গোয়ালন্দে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

নতুন যুদ্ধ নয়, শান্তি চায় মার্কিন সাবেক সেনারা, বিক্ষোভ

নতুন যুদ্ধ নয়, শান্তি চায় মার্কিন সাবেক সেনারা, বিক্ষোভ

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

যুদ্ধবিরতি কূটনীতিতে কাতার সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি কূটনীতিতে কাতার সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

মানসিক দুর্বলতাকে পুঁজি করে কিশোরীকে প্রতারণা, ভূয়া তান্ত্রিক গ্রেপ্তার

মানসিক দুর্বলতাকে পুঁজি করে কিশোরীকে প্রতারণা, ভূয়া তান্ত্রিক গ্রেপ্তার

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

স্বাধীনতা পুরস্কার পেলেন দেশের গর্বিত কৃতী ব্যক্তিত্বরা

স্বাধীনতা পুরস্কার পেলেন দেশের গর্বিত কৃতী ব্যক্তিত্বরা

এ সম্পর্কিত আরও পড়ুন

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির পক্ষ থেকে ৩৬ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। সোমবার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে নির্ধারিত সাংগঠনিক নিয়ম মেনে। দলীয় সূত্রে জানা যায়, মনোনয়নের আগে দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ করা হয়। এতে অংশ নেন জাতীয় কমিটির

৫ আগস্টের পর শেখ হাসিনার সঙ্গে যে কথা হয়েছে জিএম কাদেরের

৫ আগস্টের পর শেখ হাসিনার সঙ্গে যে কথা হয়েছে জিএম কাদেরের

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন জিএম কাদের। তবে আলোচনাটি কেবল সৌজন্য বিনিময়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল বলে স্পষ্ট করেছেন তিনি। রোববার (১৯ এপ্রিল) একটি সংবাদমাধ্যমের টকশো অনুষ্ঠানে অংশ নিয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান এ তথ্য জানান। উপস্থাপকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ৫ আগস্টের পর শেখ হাসিনার সঙ্গে তার ফোনে কথা হয়েছে, তবে

শান্তির বার্তা দিলেও আত্মরক্ষায় দৃঢ় ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

শান্তির বার্তা দিলেও আত্মরক্ষায় দৃঢ় ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ কোনোভাবেই যুদ্ধ চায় না, বরং সব সময় শান্তি ও স্থিতিশীলতার পক্ষেই অবস্থান নিয়েছে। রোববার রাজধানীতে ক্রীড়া ও যুব মন্ত্রণালয় পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। তার এই বক্তব্য এমন সময় এলো, যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে বেসামরিক অবকাঠামোতে হামলার অভিযোগ তুলে বলেন, এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের পরিপন্থী। তিনি দাবি করেন, এসব হামলা

ক্ষমতা কাঠামো পরিবর্তনে বিকল্প রাজনৈতিক শক্তি গঠনের আহ্বান এনসিপির

ক্ষমতা কাঠামো পরিবর্তনে বিকল্প রাজনৈতিক শক্তি গঠনের আহ্বান এনসিপির

সারাদেশে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিস্তার ঘটছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, সাম্প্রতিক নির্বাচনের মাধ্যমে জনগণের জনরায় ও গণভোট সরাসরি অস্বীকার করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে তিনি বিএনপি সরকারের কঠোর সমালোচনা করে বলেন, আওয়ামী লীগের জায়গায় কেবল বিএনপি

সংরক্ষিত নারী আসনে জামায়াতের ১০ নাম চূড়ান্ত

সংরক্ষিত নারী আসনে জামায়াতের ১০ নাম চূড়ান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন বণ্টনে উল্লেখযোগ্য অংশ পেতে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটি তাদের প্রাপ্ত ১১টি সংরক্ষিত আসনের মধ্যে ১০ জন নারী প্রার্থীর নাম চূড়ান্ত করেছে বলে জানা গেছে। শুক্রবার দলের এক সহকারী সেক্রেটারি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাকি একজনের নামসহ পূর্ণাঙ্গ তালিকা আগামী সোমবার প্রকাশ করা হবে, যেখানে দলীয় ও অদলীয় উভয় প্রার্থীই অন্তর্ভুক্ত থাকবেন। জানা গেছে,