বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬১৪ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

রাজনৈতিক অচলাবস্থা নিরসনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১:৩০

শেয়ার করুনঃ
রাজনৈতিক অচলাবস্থা নিরসনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে। সোমবার সন্ধ্যা ৬টার পর রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয়। বিএনপির পক্ষে বৈঠকে আরও উপস্থিত রয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। বিএনপি ও প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য এ বৈঠক আহ্বান করা হয়েছে। বিশেষ করে সারাদেশে সংঘাত ও ধানমন্ডি ৩২ নম্বরসহ বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনায় বিএনপির অবস্থান স্পষ্ট করতে চায় দলটি। একইসঙ্গে সরকারের সহযোগিতা ও একটি দ্রুত নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হতে পারে। বিএনপির পক্ষ থেকে নির্বাচনের একটি সুস্পষ্ট রোডম্যাপ জানার চেষ্টা করা হবে বলে জানা গেছে।  

সোমবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে বিএনপির প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান নিশ্চিত করেছেন যে, বৈঠকে মির্জা ফখরুল, সালাহউদ্দিন আহমেদ ও হাফিজ উদ্দিন আহমেদ উপস্থিত রয়েছেন। বৈঠকে প্রধানত দেশের চলমান রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করা হবে বলে তিনি জানান। এর আগে, রাজনৈতিক অস্থিরতার মধ্যেই বিএনপি সরকারের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছিল। বিশেষ করে দলটির দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ ও একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য আলোচনা জরুরি। বিএনপি নেতাদের মতে, একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব পক্ষের সমঝোতা দরকার।  

আরও

ভোট কারচুপির দাবি, সংসদে গেলেও লড়াই চলবে: জামায়াত আমির

ভোট কারচুপির দাবি, সংসদে গেলেও লড়াই চলবে: জামায়াত আমির

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

বৈঠকের বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দেশের সামগ্রিক রাজনৈতিক অচলাবস্থা কাটাতে বিএনপি কিছু প্রস্তাব নিয়ে এসেছে। বিশেষ করে দলটির নেতারা চান, নির্বাচন প্রক্রিয়া নিয়ে একটি সমঝোতা হোক। একইসঙ্গে বিরোধী দলের ওপর দমন-পীড়ন বন্ধে সরকারের কার্যকর ভূমিকা চান তারা। বিশ্লেষকদের মতে, বিএনপির এই বৈঠক রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ চলমান অস্থিরতার প্রেক্ষাপটে যে কোনো আলোচনাই রাজনৈতিক সমঝোতার পথ খুলে দিতে পারে।  

বিএনপি
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এদিকে, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর বিএনপি আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের আলোচনার সারসংক্ষেপ জানাতে পারে বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক মহলে এই বৈঠকের ফলাফল নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বিশেষ করে, সরকার ও বিরোধী দলের মধ্যে সম্পর্কের উন্নয়ন হবে কি না, সেটাই এখন দেখার বিষয়।

আরও

সংরক্ষিত নারী আসনে জামায়াতের সম্ভাব্য তালিকায় শীর্ষ নেতাদের স্ত্রীদের নাম

সংরক্ষিত নারী আসনে জামায়াতের সম্ভাব্য তালিকায় শীর্ষ নেতাদের স্ত্রীদের নাম

জনপ্রিয় সংবাদ

মহিলা এমপি হিসেবে শিল্পী রেজাকে চান নেতাকর্মীরা

মহিলা এমপি হিসেবে শিল্পী রেজাকে চান নেতাকর্মীরা

নৌযাত্রীদের জন্য ছয় বছর ধরে ফ্রি ইফতার

নৌযাত্রীদের জন্য ছয় বছর ধরে ফ্রি ইফতার

কাতার-বাহরাইন থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

কাতার-বাহরাইন থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

ঈদুল ফিতরের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম শুরু

ঈদুল ফিতরের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম শুরু

একনেক পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত

একনেক পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত

সর্বশেষ সংবাদ

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিশেষ দোয়া আয়োজন বিএনপির

শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিশেষ দোয়া আয়োজন বিএনপির

পুলিশের জন্য ১০ হাজার নিয়োগ, স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা

পুলিশের জন্য ১০ হাজার নিয়োগ, স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা

গোয়ালন্দে গোয়ালন্দে আশ্রয় কেন্দ্রের মূল্যবান গাছ অবৈধভাবে বেচাকেনার অভিযোগ

গোয়ালন্দে গোয়ালন্দে আশ্রয় কেন্দ্রের মূল্যবান গাছ অবৈধভাবে বেচাকেনার অভিযোগ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণে আইনি নোটিশ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণে আইনি নোটিশ

এ সম্পর্কিত আরও পড়ুন

শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিশেষ দোয়া আয়োজন বিএনপির

শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিশেষ দোয়া আয়োজন বিএনপির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জনগণ বিএনপিকে নিরঙ্কুশ ও বিপুল সংখ্যাগরিষ্ঠতা প্রদান করার পর দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই খবর প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাদ জুমা দেশব্যাপী বিশেষ দোয়া ও প্রার্থনার কর্মসূচি পালন করা হবে।

ভোট কারচুপির দাবি, সংসদে গেলেও লড়াই চলবে: জামায়াত আমির

ভোট কারচুপির দাবি, সংসদে গেলেও লড়াই চলবে: জামায়াত আমির

নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনে ডা. শফিকুর রহমান বলেছেন, বর্তমান ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটে ক্ষমতায় আসেনি; বরং নানা কৌশল ও ‘ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে ফলাফল নিজেদের পক্ষে নিয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরে দেশ নানা রাজনৈতিক পরিবর্তন দেখলেও

রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন মো. নাহিদ ইসলাম। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ দাবি জানান। জাতীয় নাগরিক পার্টির (জাতীয় নাগরিক পার্টি–এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত গণহত্যা ঠেকাতে রাষ্ট্রপতি কার্যকর পদক্ষেপ নেননি। তাই তিনি এ

পিলখানা হত্যার বিচার করবে সরকার, আশাবাদ শফিকুরের

পিলখানা হত্যার বিচার করবে সরকার, আশাবাদ শফিকুরের

পিলখানা হত্যাকাণ্ডের বিচার বর্তমান বিএনপি সরকার করতে পারবে বলে আশা প্রকাশ করেছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বনানী সামরিক কবরস্থান শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর এই নেতা বলেন, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা জাতির সামনে এখনও পুরোপুরি খোলাসা হয়নি। এ ঘটনায় দুটি তদন্ত কমিটি

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে তীব্র প্রতিযোগিতা

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে তীব্র প্রতিযোগিতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে সরকার গঠনের পর সংরক্ষিত নারী আসন নিয়ে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, প্রাপ্ত সাধারণ আসনের ভিত্তিতে ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৩৭টি আসন পেতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃত্বাধীন জোট। রমজান মাসের মধ্যেই এই নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশন বাংলাদেশ-এর। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, ঈদের আগেই সংরক্ষিত নারী আসনের