রবিবার, ৭ জুন, ২০২৬২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

বৈষম্যহীন মানবিক রাষ্ট্রের স্বপ্ন দেখছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ২২:১৯

শেয়ার করুনঃ
বৈষম্যহীন মানবিক রাষ্ট্রের স্বপ্ন দেখছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজ মাঠে এক পথসভায় সোমবার জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে যেখানে ঘুষ, চাঁদাবাজি, এবং দখলদারিত্ব থাকবে না। জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব হবে।  

তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না। প্রতিটি মানুষ পরস্পরকে শ্রদ্ধা করবে। পথশিশু থাকবে না, সরকার তাদের দায়িত্ব নেবে। আমরা চাই নৈতিক শিক্ষার মাধ্যমে প্রকৃত মানুষ গড়ে তুলতে।”  

আরও

বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল আহমেদ না ফেরার দেশে

বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল আহমেদ না ফেরার দেশে

শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। ডাকাত তৈরি নয়, মানুষ তৈরির শিক্ষা ব্যবস্থা চাই। সঠিক শিক্ষা গ্রহণের মাধ্যমে সুনাগরিক তৈরি করতে হবে।”  

জামায়াত আমির আরও বলেন, “দেশের প্রতি ভালোবাসা যাদের আছে তারা দেশ ছেড়ে পালায় না। আমাদের ১১ জন শীর্ষ নেতা আওয়ামী লীগ সরকারের হাতে জীবন দিয়েছেন। কেউ পালায়নি। আমরা জাতীয় ঐক্য চাই। বিভেদ সৃষ্টি করে কোনো জাতি উন্নতির শিখরে উঠতে পারেনি।”  

আরও

একক প্রস্তুতিতে নির্বাচনী মাঠে নামছে জাতীয় নাগরিক পার্টি, প্রার্থী ঘোষণা

একক প্রস্তুতিতে নির্বাচনী মাঠে নামছে জাতীয় নাগরিক পার্টি, প্রার্থী ঘোষণা

ডা. শফিকুর রহমান
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

পথসভায় সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, “বাংলাদেশে যুগ যুগ ধরে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করছে। কিন্তু কেউ কেউ সাম্প্রদায়িক উস্কানি দিয়ে এই সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। আমাদের বিভক্তি দূর করতে হবে। জাতীয় ঐক্য প্রতিষ্ঠা জরুরি।”  

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে হবে। সংবাদ মাধ্যম জাতির বিবেক। মিথ্যা বা ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়াবেন না।”  

সভায় তিনি আরও বলেন, “কুরআনের শিক্ষা অনুযায়ী সমাজ গড়ে তোলা হবে। মা-বোনেরা শালীন ও মার্জিত পোশাকে গর্ব অনুভব করবেন। জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে না।”  

বীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির ক্বারী আজিজুর রহমানের সভাপতিত্বে এ পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও মাওলানা আবদুল হালিম, দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি ড. এনামুল হকসহ অন্যান্য নেতারা।  

ডা. শফিকুর রহমান পথসভায় উপস্থিত জনগণকে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই যা বৈষম্যহীন, মানবিক এবং সম্ভাবনাময়। এ লক্ষ্য অর্জনে সবার সহযোগিতা প্রয়োজন।”  

সভা শেষে তিনি জনগণের নানা প্রশ্নের উত্তর দেন এবং তাদের সমর্থন ও ত্যাগের আহ্বান জানান।

সর্বশেষ সংবাদ

দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন বাংলাদেশি হাজি

দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন বাংলাদেশি হাজি

সীমান্ত হত্যা: সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুললেন নাহিদ ইসলাম

সীমান্ত হত্যা: সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুললেন নাহিদ ইসলাম

তিন দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী

তিন দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ শুরু

ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ শুরু

ঐতিহাসিক ছয় দফা দিবস আজ, বাঙালির মুক্তির সনদের স্মরণ

ঐতিহাসিক ছয় দফা দিবস আজ, বাঙালির মুক্তির সনদের স্মরণ

জনপ্রিয় সংবাদ

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব দিল বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব দিল বাংলাদেশ

ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ আগুনে শতাধিক দোকান পুড়ে ছাই

ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ আগুনে শতাধিক দোকান পুড়ে ছাই

সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

হাকিমপুরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নার্গিস পারভীন

হাকিমপুরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নার্গিস পারভীন

এ সম্পর্কিত আরও পড়ুন

সীমান্ত হত্যা: সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুললেন নাহিদ ইসলাম

সীমান্ত হত্যা: সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুললেন নাহিদ ইসলাম

সীমান্তে ভারতীয় বাহিনীর নির্বিচার হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দীন আহমদের দেওয়া বক্তব্যকে অত্যন্ত আপত্তিকর ও অপমানজনক বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (৬ জুন) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, সরকারের একজন দায়িত্বশীল মন্ত্রীর কাছ থেকে এমন বক্তব্য পাওয়া জাতির জন্য লজ্জাজনক। তিনি অভিযোগ করেন, তিন দিন পার হলেও স্বরাষ্ট্রমন্ত্রী তার

যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি অনুমোদন

যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি অনুমোদন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়েছে। নতুন কমিটিতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (০৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়। ঘোষণার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে। নতুন কমিটিতে সভাপতিসহ

দল পুনর্গঠনে নতুন কৌশলে এগোচ্ছেন শেখ হাসিনা

দল পুনর্গঠনে নতুন কৌশলে এগোচ্ছেন শেখ হাসিনা

গণআন্দোলনের মুখে ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগকে পুনর্গঠনের উদ্যোগ নিয়েছেন দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় একাধিক সূত্রের বরাতে জানা গেছে, এই পুনর্গঠন প্রক্রিয়ায় তিনি দীর্ঘদিন ধরে ছোট বোন শেখ রেহানার সঙ্গে সম্পৃক্ত বলে পরিচিত প্রভাবশালী রাজনৈতিক বলয়ের ভূমিকা সীমিত করার বিষয়ে গুরুত্ব দিচ্ছেন। সূত্রগুলোর দাবি, ২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের ভেতরে আত্মসমালোচনা ও সাংগঠনিক মূল্যায়নের

বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল আহমেদ না ফেরার দেশে

বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল আহমেদ না ফেরার দেশে

উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১ জুন) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাসপাতাল কর্তৃপক্ষ ও পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন ধরে পক্ষাঘাতসহ

ফ্যাসিবাদের কারণে ১৭ বছর স্মরণ সীমিত ছিল: মির্জা ফখরুল

ফ্যাসিবাদের কারণে ১৭ বছর স্মরণ সীমিত ছিল: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদের চাপের কারণে গত ১৭ বছর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী স্বাভাবিকভাবে পালন করা সম্ভব হয়নি। শনিবার (৩০ মে) বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার সমাধি জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, বর্তমানে তুলনামূলকভাবে