সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬২৪ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

স্বাস্থ্য বিষয়ক গবেষণা কম হচ্ছে: প্রধানমন্ত্রী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২২, ২০:১৬

শেয়ার করুনঃ
স্বাস্থ্য বিষয়ক গবেষণা কম হচ্ছে: প্রধানমন্ত্রী

দেশে স্বাস্থ্য বিষয়ক গবেষণা ‘কম হচ্ছে’ জানিয়ে চিকিৎসকসহ সংশ্লিষ্টদের এ বিষয়ে গবেষণা বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে নবনির্মিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তাগিদ দেন।

রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স আয়োজিত এ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী।দেশে স্বাস্থ্য বিষয়ক গবেষণা ‘কম হচ্ছে’ জানিয়ে সরকার প্রধান বলেন, ‘আমরা একটা জায়গায় একটু পিছিয়ে আছি। সেটা হচ্ছে স্বাস্থ্য বিষয়ে। এ বিষয়ে গবেষণাটা আসলে আমাদের দেশে খুব কম হচ্ছে। খুব কম চিকিৎসক আছেন যারা রোগীর সেবা দিতে যতটা আগ্রহী, ততটা আগ্রহী গবেষণার দিকে। হাতেগোনা কয়েকজনই নিয়মিত গবেষণা করেন। তবে এক্ষেত্রে আমরা পদক্ষেপ নিচ্ছি। আমাদের স্বাস্থ্য বিষয়ে গবেষণাটা একান্তভাবে দরকার। ’

আরও

জুলাই সনদে কমিটি বণ্টন, সংসদে বাড়ছে টানাপোড়েন

জুলাই সনদে কমিটি বণ্টন, সংসদে বাড়ছে টানাপোড়েন

শেখ হাসিনা বলেন, ‘বিজ্ঞান ও উন্নত প্রযুক্তির যুগে যেসব দেশ বৈজ্ঞানিক গবেষণায় এগিয়ে যাচ্ছে তারাই অর্থনৈতিকভাবে দ্রুত উন্নতি করতে পারছে। কাজেই আমাদের উন্নতি করতে হলে অবশ্যই গবেষণা একান্তভাবে প্রয়োজন। ’

প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের প্রতিটি ক্ষেত্রে- এটা স্বাস্থ্য বা খাদ্য উৎপাদন বা আমরা যে অবকাঠামো উন্নয়ন করি তার ক্ষেত্রে অর্থাৎ সব ক্ষেত্রেই গবেষণা প্রয়োজন। আসলে গবেষণা ছাড়া উৎকর্ষতা লাভ করা যায় না। আর সাসটেইনবল ডেভেলপমেন্ট গোল অর্জন করতে গেলে আমাদের গবেষণাটা একান্তভাবে দরকার। কাজেই আমি মনে করি, আমাদের গবেষণার দিকে একটু নজর দিতে হবে। ’

আরও

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

বিএনপির নসিহত নেব না, কর্মসূচি নিজেরাই ঠিক করব: সারজিস

বিএনপির নসিহত নেব না, কর্মসূচি নিজেরাই ঠিক করব: সারজিস

প্রায়োগিক গবেষণার ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘গবেষণার সঙ্গে সঙ্গে গবেষণালব্ধ জ্ঞান আমাদের আর্থ সামাজিক উন্নয়নে কীভাবে ব্যবহার করা যায় সেটার ওপরও আমরা জোর দিচ্ছি। মৌলিক গবেষণার পাশপাশি প্রায়োগিক গবেষণার ওপরও জোর দিতে হবে। সেই বিষয়ে যারা গবেষক তারা নিশ্চয়ই কাজ করবেন। ’

শেখ হাসিনা বলেন, ‘আমাদের অনেক অমূল্য দেশীয় সম্পদ আছে, যা আমরা এখনো ব্যবহার করতে পারিনি। সেগুলোও আমাদের খুঁজে বের করতে হবে। তার ওপর গবেষণা করে সেগুলোও যেন দেশের মানুষের কাজে লাগে সেই বিষয়ে আমাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। ’প্রযুক্তি গবেষণার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে শেষ হাসিনা বলেন, ‘সারাবিশ্বে বিজ্ঞানের প্রভাব যখন বেড়েছে, প্রযুক্তি ব্যবহারের প্রভাব বেড়েছে। এই প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। ’

বিজ্ঞানসহ বিভিন্ন সেক্টরে গবেষণা বাড়াতে সরকারের নেওয়া নানা প্রচেষ্টার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৯৬ সালে আমি এসে দেখি গবেষণার জন্য একটি টাকাও বাজেটে বরাদ্দ করা হতো না। তখনই প্রথম আমি একটা থোক বরাদ্দ দিই। এরপর থেকে প্রতি বছর বাজেটে গবেষণার জন্য বিশেষ বরাদ্দ রাখি শুধু গবেষণার জন্য। ‘৯৬ সাল থেকে আমি এটা শুরু করি। ’

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

প্রযুক্তি বিশেষজ্ঞ সজীব ওয়াজেদ জয় দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘গবেষণাকে আমরা সবসময় গুরুত্ব দিই। যেহেতু আমরা পরপর তিনবার সরকার গঠন করতে পেরেছি, দীর্ঘসময় সরকারে থাকতে পেরেছি (প্রায় ১৩ বছর), আমাদের একটু সুযোগ হয়েছে কাজ করার। ই-গর্ভনেন্স প্রতিষ্ঠা এবং আইসিটি শিল্পের বিকাশে এই ১৩ বছর ধরে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন করছি। ’

প্রধানমন্ত্রী তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে কোনও বেতন দেওয়া হয় না জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘প্রযুক্তি বিশেষজ্ঞ আমাদের সজীব ওয়াজেদ জয়, সে আমাদের সব ধরনের পরামর্শ দিচ্ছে। সে কিন্তু অবৈতনিক, এটাও আমি জানিয়ে রাখি। কারণ অনেক সময় অনেকে অনেক উল্টোপাল্টা কথা বলে। নিজের দেশের কল্যাণে, দেশের মানুষের শিক্ষায় সে কাজ করে যাচ্ছে দেশের মানুষের জন্য। ’

রফতানি পণ্যের মান যাচাইয়ে সরকারের নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের টেস্টিং ল্যাবরেটরিগুলোর পরীক্ষণের সামর্থ্য বাড়িয়েছি এবং উন্নতমান নিশ্চিত করেছি। যে সব জিনিস আমরা রফতানি করি, প্রত্যেকটির যেন যথাযথ টেস্টিং এবং সার্টিফিকেট হয়, পণ্যের মানটা যেন থাকে- সে ব্যবস্থা ইতোমধ্যে আমরা নিচ্ছি। ’

শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ সরকার সমুদ্র সম্পদ অনুসন্ধান ও আহরণ এবং এ বিষয়ে গবেষণা, সুনীল অর্থনীতিকে আমাদের জাতীয় উন্নয়নে ব্যবহার করার বিষয়ে গবেষণায় গুরুত্ব দিয়েছে। তাছাড়া আমাদের বিভিন্ন পণ্য বিদেশে রফতানি হয়; আপনারা জানেন এমনও ঘটনা বিএনপি আমলে ঘটেছে যে চিংড়ি মাছের ভেতর লোহার পেরেক ঢুকিয়ে দিয়ে সেই মাছ ইউরোপে রফতানি করার ফলে আমাদের রফতানি বন্ধ হয়ে গিয়েছিল। যাই হোক, সময় মতো আমি সরকারে এসেছিলাম। অনেক দেন-দরবার করে সেটা ঠিক করি। ’অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

জনপ্রিয় সংবাদ

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

দুই লাখ বাংলাদেশি নিয়োগের খবর নাকচ মালয়েশিয়ার

দুই লাখ বাংলাদেশি নিয়োগের খবর নাকচ মালয়েশিয়ার

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

সায়েদাবাদে থাকবে শুধু সিটি বাস, আন্তঃজেলা যাবে কাঁচপুরে

সায়েদাবাদে থাকবে শুধু সিটি বাস, আন্তঃজেলা যাবে কাঁচপুরে

সর্বশেষ সংবাদ

গোয়ালন্দে বিভিন্ন জলাশয়ে রুই জাতীয় পোনা মাছ অবমুক্ত

গোয়ালন্দে বিভিন্ন জলাশয়ে রুই জাতীয় পোনা মাছ অবমুক্ত

বিএনপির নসিহত নেব না, কর্মসূচি নিজেরাই ঠিক করব: সারজিস

বিএনপির নসিহত নেব না, কর্মসূচি নিজেরাই ঠিক করব: সারজিস

শেখ হাসিনা ৩০ দিনের মধ্যে আপিল না করলে সুযোগ নেই : চিফ প্রসিকিউটর

শেখ হাসিনা ৩০ দিনের মধ্যে আপিল না করলে সুযোগ নেই : চিফ প্রসিকিউটর

সংঘাত নয়, সমঝোতায় দেশ এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

সংঘাত নয়, সমঝোতায় দেশ এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

ইবিতে ছাত্রদল–শিবির সংঘর্ষ, অস্ত্রসহ ১৯ বহিরাগত শনাক্ত

ইবিতে ছাত্রদল–শিবির সংঘর্ষ, অস্ত্রসহ ১৯ বহিরাগত শনাক্ত

এ সম্পর্কিত আরও পড়ুন

বিএনপির নসিহত নেব না, কর্মসূচি নিজেরাই ঠিক করব: সারজিস

বিএনপির নসিহত নেব না, কর্মসূচি নিজেরাই ঠিক করব: সারজিস

বিএনপির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিরোধী দল হিসেবে কী কর্মসূচি পালন করতে হবে, সে বিষয়ে বিএনপির কাছ থেকে নসিহত নেওয়ার প্রয়োজন নেই। তিনি দাবি করেন, অতীতে বিএনপি বিরোধী দল হিসেবে নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুরে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হচ্ছেন শেখ সেলিম

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হচ্ছেন শেখ সেলিম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার সিদ্ধান্তের কথা পুনর্ব্যক্ত করেছেন। ভারতের সংবাদমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে তিনি দেশে ফেরা, ব্যক্তিগত নিরাপত্তা, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে কথা বলেন। সাক্ষাৎকারটি নিয়েছেন দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকার। শেখ হাসিনা বলেন, তিনি দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এবং তৃণমূলের নেতা-কর্মী ও সাধারণ

জনগণ বর্তমান বিএনপি সরকারকে আর ছাড় দেবে না: গোলাম পরওয়ার

জনগণ বর্তমান বিএনপি সরকারকে আর ছাড় দেবে না: গোলাম পরওয়ার

বর্তমান বিএনপি সরকারকে দেশের জনগণ আর ছাড় দেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। গোলাম পরওয়ার বলেন, লংমার্চ চলাকালে পথে পথে তারা যে জনসমর্থন পেয়েছেন, তাতে স্পষ্ট হয়েছে যে জনগণ বর্তমান সরকারকে আর ছাড় দেবে না। তিনি

লংমার্চে এক লাখ লিটার তেল অপচয়, জনভোগান্তি বাড়ছে: রাশেদ খান

লংমার্চে এক লাখ লিটার তেল অপচয়, জনভোগান্তি বাড়ছে: রাশেদ খান

জামায়াত ঘোষিত লং মার্চের কারণে রাস্তাঘাট বন্ধ রাখা এবং এক লাখ লিটার তেল অপচয়ের ফলে জনভোগান্তি ও জ্বালানিসংকট আরও বাড়ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খান। শনিবার (৫ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। রাশেদ খান দাবি করেন, জামায়াত ঘোষিত লং মার্চে দলের নেতাকর্মীদের বাইরে সাধারণ মানুষের কোনো আগ্রহ ও অংশগ্রহণ

সাহস থাকলে দেশে আসুন, শেখ হাসিনাকে গয়েশ্বরের আহ্বান

সাহস থাকলে দেশে আসুন, শেখ হাসিনাকে গয়েশ্বরের আহ্বান

ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, শেখ হাসিনা কেন দেশের বাইরে থাকবেন, তিনি যেন দেশে ফিরে আসেন। তিনি শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, যত চোর