প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২০, ১৬:৪৫
চলতি অক্টোবর মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি লঘুচাপ শক্তিশালী হয়ে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মাসের প্রথমার্ধেই বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার ১ অক্টোবর প্রকাশিত দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, অক্টোবর মাসে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এবার সরকারি চাকরিজীবীদের জন্য টানা পাঁচ দিনের ছুটি হচ্ছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ২০ অক্টোবর মঙ্গলবার নবমী, ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী এবং ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি থাকবে। এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের
শিশুদের ‘নোবেল’ হিসেবে পরিচিত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর জন্য মনোনীত হয়েছেন শেরপুরের তরুণ শিশু সাংবাদিক ও শিশু অধিকারকর্মী জয়া বণিক। শিশু সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং শিক্ষার প্রসারে কাজের স্বীকৃতি হিসেবে তাঁর নাম এবারের মনোনীতদের তালিকায় এসেছে। বুধবার ৩০ সেপ্টেম্বর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের ওয়েবসাইটে ২০২৬ সালের মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়। নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক শিশু সহায়তা ও অ্যাডভোকেসি সংস্থা কিডস রাইটস
অনুমোদিত সীমার বাইরে গোপন গুদামে শুল্কমুক্ত মদ মজুতের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এর চারটি ওয়্যারহাউস সিলগালা করেছে যৌথ তদন্ত দল। বৃহস্পতিবার (১ অক্টোবর) গভীর রাতে রাজধানীর দক্ষিণ গুলশানে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১-এর যৌথ অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়। জাতীয় রাজস্ব বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী,
পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের জটিলতা কাটিয়ে রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পারমাণবিক জ্বালানি আজ শুক্রবার (২ অক্টোবর) বাংলাদেশে আসছে। জ্বালানি পরিবহনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে বিশেষ কার্গো উড়োজাহাজে করে জ্বালানির চালানটি দুপুরের মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। প্রকল্পসংশ্লিষ্ট একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন। এরপর শনিবার (৩ অক্টোবর) কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে বিশেষ ব্যবস্থায়