বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬৯ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

রাঙ্গুনিয়ায় ডায়রিয়ার প্রকোপ, হাসপাতালে ভিড়

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৭ মে ২০১৯, ২২:২৭

শেয়ার করুনঃ
রাঙ্গুনিয়ায় ডায়রিয়ার প্রকোপ, হাসপাতালে ভিড়

ঋতু পরিবর্তন, অসময়ে বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে রাঙ্গুনিয়ায় ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি বেশি হওয়ার কারণে হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। এভাবে তীব্র গরমে কাবু হচ্ছে শিশুরা। ডায়রিয়া, ব্রংকিউলাইটিস ও নিউমোনিয়াসহ নানা রোগে আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালগুলোতে। পাশাপাশি চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারে এ ধরনের রোগীর আধিক্য দেখা গেছে।  রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, চন্দ্রঘোনা জেনারেল হাসপাতাল, চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালসহ একাধিক চিকিৎসাকেন্দ্র ঘুরে দেখা যায়, ১ থেকে ৫ বছর বয়সী শিশুরা আক্রান্ত হচ্ছে বেশি। নিউমোনিয়ার পাশাপাশি রোটা ভাইরাসজনিত ডায়রিয়া রোগীরও দেখা মিলছে।

গত ১ মে দুপুর ১ টা পর্যন্ত রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে রোগী এসেছে ৩৬০ জন। এদের মধ্যে বেশির ভাগই শিশু ও নারী। আন্ত:বিভাগে পুরুষ ২৩ , নারী ২০ ও শিশু ২৫ জনসহ ৬৮ রোগী ভর্তি ছিল। এর মধ্যে ডায়রিয়া আক্রান্ত রোগী ছিল ৪০ জন। এ ছাড়া বৃদ্ধ ও কয়েকজন শিশু শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শয্যা না থাকায় অনেক রোগীকে মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে শয্যা রয়েছে ৫০টি। অথচ সেখানে শুধুমাত্র গত এপ্রিল মাসেই চার শতাধিক ডায়রিয়া রোগী ভর্তি থেকে চিকিৎসা নিয়েছে। এরমধ্যে ৩শত ৩৬ জনই ১ থেকে ৫ বছর বয়সী শিশু। 

এদিন দুপুর সাড়ে ১১টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে গিয়ে দেখা যায়, টিকেট কাউন্টারে রোগীর দীর্ঘ লাইন। দ্বিতীয় তলার শিশু ওয়ার্ডে সংষ্কার কাজের কারনে বারান্দায় শয্যা পেতে রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। তীব্র গরমে হাঁসফাঁস করছে রোগী। রোগীকে হাতপাখায় বাতাস করছেন স্বজনরা।হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি আছে উপজেলার শিলক ফকিরাহাট এলাকার বাসিন্দা ১ বছর ১ মাস বয়সের মো. আয়াত। ডায়রিয়া আক্রান্ত আয়াতকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও সারেনি। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 

আরও

তারেক-এরদোগান বৈঠকে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের প্রত্যয়

তারেক-এরদোগান বৈঠকে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের প্রত্যয়

রাঙ্গুনিয়ার স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে টিকেট কাউন্টারে রোগীর দীর্ঘ লাইন।

চিটাগাং
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আয়াতের মা লাভলি আক্তার বলেন, ‘৩০ এপ্রিল দুপুরে হালকা জ্বর ছিল। বিকেলে স্থানীয় এক চিকিৎসককে দেখানো হয়। রাতে অবস্থার অবনতি হলে ১ মে সকালেই সরাসরি হাসপাতালে নিয়ে আসি।’ পাশের শয্যায় চিকিৎসাধীন মরিয়ম খাতুন (৬৭) এসেছেন সরফভাটা থেকে। তিনি বলেন, গরমে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তার স্বজনরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন। প্রতিদিন চারবার নেবুলাইজড করতে হচ্ছে।  অন্য একটি বেডে রাঙ্গুনিয়া পৌরসভার মুরাদনগর এলাকা থেকে এসেছেন সামশুন নাহার (৬৭)। তিনিও ডায়রিয়ার রোগী। দুই দিন ধরে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। 

রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাছির উদ্দিন বলেন, হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। স্বাভাবিকের তুলনায় রোগী বেশি ভর্তি হচ্ছে। আগে গড়ে প্রতিদিন ২০ থেকে ৩০ জন রোগী ভর্তি হলেও এখন গড়ে প্রতিদিন ৫০ থেকে ৬০ জন রোগী ভর্তি হচ্ছে। বেশিরভাগের বয়স ৫ বছরের কম। ডায়রিয়া, ব্রংকিউলাইটিস, প্রসূতি মা ও নিউমোনিয়ায় ভুগছে তারা।’ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. মোমিনুর রহমান বলেন, “ঋতু পরিবর্তন, অসময়ে বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি বেশি হওয়ার কারণে হাসপাতালে রোগীর চাপ একটু বেশি।” তিনি বলেন, ‘গরমে শিশুদের খাবার ও পানি নিয়ে সতর্ক থাকতে হবে। বিশুদ্ধ পানি পান করানোর পাশাপাশি বাসি খাবার থেকে দ‚রে রাখতে হবে। বাচ্চাদের গায়ের কাপড় বার বার বদলাতে হবে। নয়তো শরীর থেকে বেরিয়ে যাওয়া ঘাম আবারও ঢুকে নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। তাপমাত্রা সহনীয় এমন স্থানে শিশুদের রাখতে হবে। অতিরিক্ত গরম- ঠাণ্ডা এড়িয়ে চলার পাশাপাশি তরল খাবার খাওয়াতে হবে।’

আরও

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

সর্বশেষ সংবাদ

২৮ ঘণ্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে ফিরলেন হাফেজ

২৮ ঘণ্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে ফিরলেন হাফেজ

গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা, আসামি গ্রেপ্তার

গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা, আসামি গ্রেপ্তার

সরাইল উপজেলায়- ২৮০ কেজি রুই জাতীয় পোনামাছ অবমুক্ত

সরাইল উপজেলায়- ২৮০ কেজি রুই জাতীয় পোনামাছ অবমুক্ত

জবির ১৩ শিক্ষক পদে নিয়োগ কার্যক্রম হাইকোর্টে স্থগিত

জবির ১৩ শিক্ষক পদে নিয়োগ কার্যক্রম হাইকোর্টে স্থগিত

ব্লেডের নিখুঁত ছোঁয়ায় কোটি টাকার স্বপ্ন, ছড়াচ্ছে দেশজুড়ে

ব্লেডের নিখুঁত ছোঁয়ায় কোটি টাকার স্বপ্ন, ছড়াচ্ছে দেশজুড়ে

জনপ্রিয় সংবাদ

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

নিখোঁজের একদিন পর করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

এ সম্পর্কিত আরও পড়ুন

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি রোহিঙ্গাদের নিজ মাতৃভূমি মিয়ানমারে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে কার্যকর সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদানের সময় মিয়ানমারবিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান। ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আবাসস্থল হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্কে জুলি বিশপ সাক্ষাৎ করতে গেলে রোহিঙ্গা সংকটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বাসভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপন জারি

বাসভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপন জারি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে দেশের মহানগর, আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। সহকারী সচিব জসিম উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নতুন ভাড়ার হার নির্ধারণ করা হয়।  নতুন হার অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের ভাড়া যাত্রীপ্রতি

রিমান্ডে মাকছুদার তথ্য, নজরুল নীরব; মরিয়ম মামলায় মোড়

রিমান্ডে মাকছুদার তথ্য, নজরুল নীরব; মরিয়ম মামলায় মোড়

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের প্রথম দিনের জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে। জিজ্ঞাসাবাদে নজরুল ইসলাম বেশিরভাগ প্রশ্নের উত্তর না দিলেও মাকছুদা বিভিন্ন বিষয়ে তথ্য দিয়েছেন বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলাটি শেরেবাংলা নগর থানায় করা হলেও তদন্তের দায়িত্ব ইতোমধ্যে ডিবির কাছে হস্তান্তর করা

ফস্টারিং দ্য ফিউচার টুগেদারে জুবাইদা, মেলানিয়ার সঙ্গে সাক্ষাৎ

ফস্টারিং দ্য ফিউচার টুগেদারে জুবাইদা, মেলানিয়ার সঙ্গে সাক্ষাৎ

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে ঘিরে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের উদ্যোগ ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ম্যানহাটনের দ্য সেন্ট রেজিস নিউইয়র্কে মেলানিয়ার আমন্ত্রণে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ডা. জুবাইদা। আন্তর্জাতিক এ আয়োজনে বিভিন্ন দেশের ফার্স্ট স্পাউস ও নেতৃস্থানীয় প্রতিনিধিরা অংশ

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত বহাল

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত বহাল

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে গভীর নিম্নচাপের কেন্দ্রের আশপাশের সাগর উত্তাল রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের ৪ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাত ৯টার দিকে গভীর নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা