
আজ ১৪ মার্চ। বিশ্ব কিডনি দিবস। সারা বিশ্বে কিডনি রোগের সচেতনতা বৃদ্ধির জন্য এই দিনটি পালন করা হয়। প্রতিবছরের মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহের বৃহস্পতিবার দিবসটি পালিত হয়। তারই ধারাবাহিকতায় এবার পালিত হবে বিশ্ব কিডনি দিবস-২০১৯। এবারের কিডনি দিবসের প্রতিপাদ্য হলো “সুস্থ কিডনি, সবার জন্য সর্বত্র”। বর্তমান বিশ্বে অসংক্রামক ব্যাধিগুলোর মধ্যে কিডনি রোগ অন্যতম। বাংলাদেশে দিন দিন কিডনি রোগের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে প্রায় ২ কোটি লোক কোনো না কোনো কিডনি রোগে ভুগছেন। তাই কিডনি রোগের ব্যাপকতা ও ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেতন করা এবং কিডনি বিকল হলে, তার কার্যকারিতা হারানোরোধে প্রাথমিক অবস্থায় কিডনি রোগকে শনাক্ত করে চিকিৎসা করাই হলো এবারের উদ্দেশ্যে।
