শনিবার, ২৭ জুন, ২০২৬১৪ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

ভিপি নূরকে বুকে জড়িয়ে ধরলেন ছাত্রলীগ সভাপতি শোভন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০১৯, ২৩:৭

শেয়ার করুনঃ
ভিপি নূরকে বুকে জড়িয়ে ধরলেন ছাত্রলীগ সভাপতি শোভন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) নুরুল হক নূরকে বুকে জড়িয়ে ধরে অভিনন্দন জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি ও ভিপি পদে পরাজিত প্রার্থী রেজওয়ানুল হক শোভন। এ সময় তার সঙ্গে কোলাকুলি করেন নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হওয়া ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। মঙ্গলবার বিকেল ৪টার পর শোভনের নেতৃত্বে ডাকসুর নবনির্বাচিত ভিপিকে অভিনন্দন জানাতে ছাত্র-শিক্ষক কেন্দ্র-টিএসসির অডিটোরিয়ামে যায় ছাত্রলীগ প্রতিনিধি দল। এ সময় নুর সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী একটি আদর্শ ক্যাম্পাস গড়ে তুলতে পরস্পরের সহযোগিতা প্রয়োজন। শোভন ভাই বলেছেন, সহযোগিতা করবেন।

পুনর্নির্বাচনের দাবির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনে বস্তাভর্তি ব্যালট পাওয়াসহ বেশকিছু অনিয়মের ঘটনা ঘটেছে। ২৮ বছর নির্বাচন হয়েছে। আমরা যে নির্বাচন আশা করেছি, সেটা হয়নি। যেহেতু অনেক প্যানেল নির্বাচন করেছে। তাই আমি চাইব- বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি পুনর্বিবেচনা করবে। এ সময় ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়ে নবনির্বাচিত ভিপি বলেন, আমি দুপুরে নির্বাচিত ভিপি হিসেবে ক্যাম্পাসে আসলে আমার ওপর হামলা হয়। ছাত্রলীগ হামলা করে। যেহেতু বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রক্টর এবং ছাত্রলীগ সভাপতি বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন, আমি হামলার ঘটনায় ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি প্রত্যাহার করলাম।

এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভরত নেতাকর্মীদের উদ্দেশে রেজওয়ানুল হক শোভন বলেন, ‘মানুষকে দূরে ঠেলে দিয়ে লাভ নাই। কারণ, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে নিয়ে চলতে হবে। সবাই তো আমাদের। কে আপন, কে পর? সবাই তো আপন। তুমি যদি মানুষকে পর করে দাও তাহলে তো হবে না। তোমাকে মনে রাখতে হবে তুমি বাংলাদেশ ছাত্রলীগের কর্মী। ছাত্রলীগ কর্মীদের মন ছোট হতে পারে না। ছাত্রলীগ কর্মীদের মন অনেক বড় হতে হয়।’  ওই বক্তব্য দেওয়ার পর শোভন যান টিএসসি চত্বরে। সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন নূর ও বিরোধী বিভিন্ন জোটের নেতাকর্মীরা। টিএসসিতে পৌঁছেই নূরকে পেয়ে বুকে জড়িয়ে ধরেন শোভন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

  

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

হামে ও উপসর্গে মৃত্যু ৭০৮, একদিনেই প্রাণ গেল আরও ছয় শিশুর

হামে ও উপসর্গে মৃত্যু ৭০৮, একদিনেই প্রাণ গেল আরও ছয় শিশুর

ঘন ঘন ভূমিকম্পে আতঙ্কিত পাকিস্তান, নতুন কম্পনেও বাড়ছে উদ্বেগ

ঘন ঘন ভূমিকম্পে আতঙ্কিত পাকিস্তান, নতুন কম্পনেও বাড়ছে উদ্বেগ

রামপুরা হত্যা মামলার রায় সরাসরি দেখাবে বিটিভি

রামপুরা হত্যা মামলার রায় সরাসরি দেখাবে বিটিভি

ট্রাম্পের ছবি সংবলিত নতুন স্মারক পাসপোর্ট উন্মোচন

ট্রাম্পের ছবি সংবলিত নতুন স্মারক পাসপোর্ট উন্মোচন

নতুন পে-স্কেলে ১১–২০ গ্রেডের কর্মচারীদের জন্য বড় আর্থিক সুবিধার প্রস্তাব

নতুন পে-স্কেলে ১১–২০ গ্রেডের কর্মচারীদের জন্য বড় আর্থিক সুবিধার প্রস্তাব

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

নতুন পে-স্কেলে ১১–২০ গ্রেডের কর্মচারীদের জন্য বড় আর্থিক সুবিধার প্রস্তাব

নতুন পে-স্কেলে ১১–২০ গ্রেডের কর্মচারীদের জন্য বড় আর্থিক সুবিধার প্রস্তাব

সরকারের প্রস্তাবিত নবম জাতীয় পে-স্কেলে ১১ থেকে ২০ গ্রেডভুক্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য একাধিক নতুন আর্থিক সুবিধা যুক্ত করার সুপারিশ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় চমক হিসেবে টিফিন ভাতা পাঁচ গুণ বৃদ্ধি, সর্বনিম্ন মূল বেতন বাড়ানো, শিক্ষা ভাতা, স্বাস্থ্যবীমা এবং বিশেষ চাইল্ড কেয়ার ভাতা চালুর প্রস্তাব রয়েছে। ২০১৫ সালে অষ্টম পে-স্কেল কার্যকরের পর এটিকে সরকারি চাকরিজীবীদের জন্য গত এক দশকের

স্বাধীন পররাষ্ট্রনীতি বজায় রেখেই চীন-মালয়েশিয়ার সঙ্গে কাজ করবে বাংলাদেশ

স্বাধীন পররাষ্ট্রনীতি বজায় রেখেই চীন-মালয়েশিয়ার সঙ্গে কাজ করবে বাংলাদেশ

বাংলাদেশ স্বাধীনভাবে তার বৈদেশিক নীতি নির্ধারণ করবে এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে চীন ও মালয়েশিয়ার সঙ্গে সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, দুই দেশই বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী এবং পারস্পরিক সম্পর্ক আরও সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ। শনিবার (২৭ জুন) রাজধানীর মিরপুরে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) আয়োজিত

দেশের স্বার্থেই মালয়েশিয়া চীন সফরের বার্তা দিলেন প্রধানমন্ত্রী

দেশের স্বার্থেই মালয়েশিয়া চীন সফরের বার্তা দিলেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নিজের অবস্থান থেকে দেশের স্বার্থ রক্ষা এবং জনগণের পক্ষে কথা বলাই ছিল সফরের মূল লক্ষ্য। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, বিদেশ সফরে অর্জিত যেকোনো ইতিবাচক ফল দেশের মানুষের সম্মিলিত অর্জন হিসেবে বিবেচিত হওয়া উচিত। শনিবার (২৯ জুন) বেলা ১১টার দিকে

রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী, উষ্ণ অভ্যর্থনা

রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী, উষ্ণ অভ্যর্থনা

রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) রাত পৌনে ৮টায় তাকে বহনকারী চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় সংসদের চিফ হুইফ নুরুল ইসলাম মনিসহ মন্ত্রিপরিষদের সদস্য, দলের শীর্ষ নেতা এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর সঙ্গে দেশে ফেরেন

চীন সফরে ১৭ সমঝোতা স্মারক, বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন মাইলফলক

চীন সফরে ১৭ সমঝোতা স্মারক, বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন মাইলফলক

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে মোট ১৭টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। দুই দেশের পারস্পরিক সহযোগিতা, বিনিয়োগ, অর্থনৈতিক উন্নয়ন এবং রাজনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার লক্ষ্যে এসব সমঝোতা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। শুক্রবার (২৬ জুন) বেইজিংয়ের দিয়াওতাই হোটেলের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের

জনপ্রিয় সংবাদ

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির