শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬১১ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

বরিশালে ভয়াবহ লোডশেডিং, চলবে মার্চ জুড়ে!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০১৯, ১৭:৩৪

শেয়ার করুনঃ
বরিশালে ভয়াবহ লোডশেডিং, চলবে মার্চ জুড়ে!

দেশের কোথাও বিদ্যুতের ঘাটতি না থাকলেও গ্রীস্মকাল আসতে না আসতেই বরিশালে ভয়াবহ লোডশেডিংয়ের কবলে পড়েছে প্রায় ৪৬ হাজার গ্রাহক। ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী (ওজোপাডিকো) ডিভিশন-২ এর আওতায় ১২টি ফিডারেই গত এক সপ্তাহ যাবত ঘন্টার পর ঘন্টা লোডশেডিং শুরু হয়েছে। আর এ অবস্থা চলবে পুরো মার্চ মাস জুড়েই বলে জানিয়েছেন ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী অমূল্য কুমার সরকার। তাছাড়া নানান সমস্যায় জর্জরিত ডিভিশন-২ এর সেবা প্রদানকারী বিদ্যুতের কর্মীরা। যা দীর্ঘদিন ধরে চললেও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নিচ্ছেন না বলে গ্রাহক সেবা নিয়েও প্রশ্ন উঠেছে। 

সূত্রমতে, চলতি মাসের প্রথম দিন থেকেই ওজোপাডিকো ডিভিশন-২ এর ১২টি ফিডারে তীব্র লোডশেডিং চলছে। ডিভিশন-২ এর ফিডারগুলো হলো নতুনবাজার, বিসিক, কাশিপুর, ডিজিএফআই, কাউনিয়া, সদর হাসপাতাল, পোর্ট রোড, সদর ফিডার, তালতলী, ভাটিখানা, বিএম কলেজ ও আমানতগঞ্জ ফিডার। এ ফিডারগুলোর আওতায় প্রায় ৪৬ হাজার গ্রাহক রয়েছে। জানা যায়, এ ফিডারগুলোতে বিদ্যুৎ চাহিদা রয়েছে ২৫ মেঘাওয়াট। প্রয়োজনীয় সাপ্লাই থাকা সত্বেও যান্ত্রিক ত্রুটির জন্য গ্রাহকরা চলতি মাসের শুরু থেকেই অব্যাহত লোডশেডিংয়ের কবলে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ বিভিন্ন কলকারাখানার শ্রমিকরা। বিদ্যুৎ বিদ্যুত না থাকায় তারা কাজ বন্ধ করে রাখছেন। এছাড়া সংবাদকর্মীরাও পড়ছেন বিপাকে। কোন ধরণেই পূর্ব ঘোষণা কিংবা মাইকিং ছাড়াই গ্রীস্মের শুরুর দিকেই লোডশেডিং শুরু হওয়ায় সাধারণ মানুষ আগামী গ্রীস্মকালে বিদ্যুতের সংযোগ কতটা নিরবিচ্ছিন্ন থাকবে তা নিয়ে প্রশ্ন তুলছেন। 

যতদূর জানা গেছে, বর্তমানে পলাশপুর ফিডার থেকে বাকী ১১টি ফিডারের ১ ঘন্টা আধা ঘন্টা করে বিদ্যুৎ সচল রাখা হচ্ছে। এদিকে ৪৬ হাজার গ্রাহকের সেবা নিয়েও রয়েছে নানান প্রশ্ন। কেননা ১২টি ফিডারে গ্রাহকদের সেবা প্রদানের জন্য মাত্র দুটি টেম্পু রয়েছে। যা মান্ধাতার আমলের এবং মেয়াদোত্তীর্ণ। এছাড়া রাতের বেলায় গ্রাহক সেবা দিতে মাত্র একটি পিকআপ ভ্যান রয়েছে। এ তিনটি পরিবহনের কোনটিরই স্থায়ী কোন চালকও নেই। ফলে গ্রাহকের অভিযোগের প্রেক্ষিতে সেবা দিতেও হিমশিম খেতে হচ্ছে বিদ্যুত কর্মীদের। 

আরও

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী
অনুসন্ধানে জানা যায়, ডিভিশন-২ এর ১২টি ফিডারের কোনটিতেই স্থায়ী মিটার রিডার ও বিল বিতরণকারী নেই। কন্ট্রাক্টে এসব কাজ করানো হচ্ছে। বিদ্যুত কর্র্মীদের জীবনের ঝুঁকি নিয়েই গ্রাহক সেবা দিতে হচ্ছে বলেও জানা যায়। হ্যান্ড গ্লোবস, গামবুট, টর্চ লাইটসহ নিরাপত্তার জন্য যে সকল উপকরণ থাকার কথা তা তাদের নেই। সরেজমিনে এর সত্যতাও পাওয়া গেছে। মাঝে মধ্যেই রাতের বেলা দেখা যায়, মোবাইলের লাইট দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন কর্মীরা। চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সাপ¬াই থাকা সত্বেও গ্রাহকরা এর সুফল ভোগ করতে পারছেনা। আসন্ন গ্রীস্ম মৌসুমে এর মাত্রা আরো বাড়বে বলে আশংকা গ্রাহকদের। সামান্য ঝড়-বৃষ্টি হলেই ভেঙে পড়ে বরিশালের বিদ্যুৎ ব্যবস্থা। 

বরিশাল
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
এ ব্যাপারে ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন (ওজোপাডিকো) ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী অমূল্য কুমার সরকার মুঠোফোনে এ প্রতিবেদককে বলেন, আগামী গ্রীস্মকালে যাতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দেয়া যায় তাই ৩৩ কেভি লাইনে তার পাল্টানো হচ্ছে। মার্চ মাস পুরোটা জুড়েই এ কাজ অব্যাহত থাকবে। আর এ কারণেই লোডশেডিং করা হচ্ছে, বিদ্যুতের চাহিদার কোন ঘাটতি নেই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটআপ চেঞ্জ করা যায়না, এটা করতে হলে মন্ত্রণালয়ের অনুমতি লাগে। তাছাড়া চালক নিয়োগের জন্য সার্কুলার দেয়া হয়েছে এ সমস্যা থাকবে না। 

কর্মীদের প্রয়োজনীয় সরঞ্জামাদীর প্রশ্নে তিনি বলেন, তাদের ঝুঁকি এড়াতে যা যা প্রয়োজন সবই আছে। তবে তারা তা ব্যবহার করতে চায়না। মিটার রিডার ও বিল বিতরণকারী প্রশ্নে তিনি জানান, আগামী আগস্ট মাস নাগাদ প্রি-পেইড মিটার দেয়া হবে তখন আর এদের প্রয়োজন হবেনা। তাই এ পদগুলোতে নিয়োগ হচ্ছেনা। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিলের কাগজে সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের নাম্বার থাকে তাতে যোগাযোগ করা যেতে পারে।

ইনিউজ ৭১/এম.আর

আরও

ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহে মাঠপর্যায়ে প্রশিক্ষণ প্রস্তুতির নির্দেশ

ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহে মাঠপর্যায়ে প্রশিক্ষণ প্রস্তুতির নির্দেশ

জনপ্রিয় সংবাদ

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

নিখোঁজের একদিন পর করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

এ সম্পর্কিত আরও পড়ুন

জাতিসংঘে বিশ্বশান্তি মানবাধিকার গণতন্ত্রের পক্ষে বলেছেন প্রধানমন্ত্রী : মাহদী

জাতিসংঘে বিশ্বশান্তি মানবাধিকার গণতন্ত্রের পক্ষে বলেছেন প্রধানমন্ত্রী : মাহদী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বশান্তি, মানবতা, গণতন্ত্র, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পক্ষে কথা বলেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। বুধবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরের বিভিন্ন কর্মসূচি ও বক্তব্যের বিষয় তুলে ধরেন। মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের অভ্যন্তরীণ উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি বিশ্বশান্তি, ফিলিস্তিনিদের অধিকার এবং জাতিসংঘের

সামাজিক সুরক্ষায় জাতিসংঘে ইউনিভার্সাল কার্ডের পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী

সামাজিক সুরক্ষায় জাতিসংঘে ইউনিভার্সাল কার্ডের পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে সামাজিক সুরক্ষা, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, প্রযুক্তিগত বৈষম্য, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন নিয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্কে দেওয়া ভাষণে তিনি ভবিষ্যতে বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচিকে একীভূত করে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, সরকার শুধু ভোটের গণতন্ত্র নয়, অর্থনীতির গণতন্ত্রায়নও

বাংলাদেশ মেরামতে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ মেরামতে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দীর্ঘ দেড় দশকের শাসন-শোষণে ক্ষতবিক্ষত বাংলাদেশ মেরামতে সরকার রিকভারি, রেস্টারেশন ও রিকনস্ট্রাকশন—এই তিনটি স্তম্ভের কৌশল অনুসরণ করছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলায় দেওয়া ভাষণে তিনি দেশের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তারেক রহমানের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালে দীর্ঘ সময়ের শাসনের অবসানের পর বাংলাদেশ পুনরায় গণতন্ত্রের পথে যাত্রা

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

সরকারি হাসপাতালগুলোতে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দিতে ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৬-এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। স্বাস্থ্য ক্যাডারের এ নিয়োগে সহকারী সার্জন পদে ৪ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন নিয়োগ দেওয়া হবে। এমবিবিএস ও বিডিএস বা সমমানের ডিগ্রিধারীরা আগামী ১ অক্টোবর সকাল থেকে অনলাইনে আবেদন

গঙ্গা পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ জানালেন মন্ত্রী

গঙ্গা পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ জানালেন মন্ত্রী

গঙ্গা নদীর পানিবণ্টন নিয়ে ভারতের সঙ্গে বিদ্যমান চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় বাংলাদেশ। প্রস্তাবিত চুক্তিতে গ্যারান্টি ক্লজ বা নিশ্চয়তা ধারা রাখার পাশাপাশি দেশের স্বার্থ সুরক্ষার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। বৃহস্পতিবার রাজধানীতে নদী নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  মন্ত্রী বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি নদী। তবে শিল্পায়ন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব

সর্বশেষ সংবাদ

পিরোজপুরে ভয়াবহ আগুনে পুড়ল ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান

পিরোজপুরে ভয়াবহ আগুনে পুড়ল ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান

ফেসবুক স্ট্যাটাস ঘিরে বিরোধ, কালুখালীতে পিটিয়ে হত্যা

ফেসবুক স্ট্যাটাস ঘিরে বিরোধ, কালুখালীতে পিটিয়ে হত্যা

জেলা কল্যাণের আড়ালে জবিতে সক্রিয় হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ!

জেলা কল্যাণের আড়ালে জবিতে সক্রিয় হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ!

ঝালকাঠির ঐতিহ্যবাহী লবণশিল্পে ধস, টিকে আছে মাত্র আটটি মিল

ঝালকাঠির ঐতিহ্যবাহী লবণশিল্পে ধস, টিকে আছে মাত্র আটটি মিল

জাতিসংঘে বিশ্বশান্তি মানবাধিকার গণতন্ত্রের পক্ষে বলেছেন প্রধানমন্ত্রী : মাহদী

জাতিসংঘে বিশ্বশান্তি মানবাধিকার গণতন্ত্রের পক্ষে বলেছেন প্রধানমন্ত্রী : মাহদী