
প্রকাশ: ১১ মার্চ ২০১৯, ১৮:১৪

ডাকসু নির্বাচন ঘিরে ইসলামী ছাত্রশিবিরের নামে একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিজ্ঞপ্তিতে ডাকসু নির্বাচনে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নুর-রাশেদ-ফারুক প্যানেলের প্রতি সমর্থন জানানো হয়। তবে বিষয়টিকে ভিত্তিহীন ও সাজানো নাটক বলে দাবি করেন প্যানেলের ভিপি প্রার্থী নুরুল হক নুর। জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ ষড়যন্ত্রের জাল বুনছে বলেও দাবি করেন তিনি। এ সময় উপযুক্ত প্রমাণসহ প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

ইনিউজ ৭১/এম.আর