শনিবার, ২৭ জুন, ২০২৬১৪ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

জলবায়ু পরিবর্তনের হার নিয়ন্ত্রণ করতে হবে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০১৯, ২০:২৮

শেয়ার করুনঃ
জলবায়ু পরিবর্তনের হার নিয়ন্ত্রণ করতে হবে

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণ না করা গেলে পৃথিবীকে রক্ষা করা যাবে না। আগের তুলনায় বর্তমানে প্লেনে (আকাশ পথে যাত্রায়) ঝাঁকুনি বেড়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে আগামী ২০২৫ সালের মধ্যে এ ঝাঁকুনি আরও ২৫ ভাগ বাড়বে। তাই যে কোনো মূল্যে জলবায়ু পরিবর্তনের হার নিয়ন্ত্রণ করতে হবে। আজ (রোববার) রাজধানীতে পরিবেশবান্ধব ও টেকসই অর্থনীতিকে গতিশীল করার লক্ষ্যে দুই দিনব্যপী ‘বাংলাদেশ ক্লিন এনার্জি সামিট-২০১৯’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১০ ও ১১ মার্চ এই সম্মেলনের আয়োজন করেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রকাচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)।

ইআরডি সচিব ও ইডকল চেয়ারম্যান মনোয়ার আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সমন্বয়ক (এসডিজি) আবুল কালাম আজাদ, এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমাদ কায়কাউস, ইডকলের এক্সিকিউটিভ ডিরেক্টর মাহমুদ মালিক প্রমুখ। অর্থমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সারা বিশ্ব ইতোমধ্যেই ২৬ শতাংশ উপকূলীয় জমি হারিয়েছে। বিশ্বব্যাপী আমরা প্রতি বছর ২ হাজার হেক্টর জমি হারাচ্ছি। আমরা কার্বন নিঃসরণ কম করছি। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র, চীনসহ উন্নত দেশগুলো বেশি দায়ী। কিন্তু খেসারত দিতে হবে আমাদের মতো দেশগুলোকে। এর বিরুদ্ধে কথা বলতে হবে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় বিশ্বে মাত্র ২৭২ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হচ্ছে, যা খুবই সামান্য।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে খাবার পানি এতোটাই অপ্রতুল হয়ে গেছে যে, তাইওয়ানে রেশন হিসেবে পানি দেয়া হচ্ছে। ব্যক্তিগত পানির সংযোগ বন্ধ করে দেয়া হচ্ছে কিছু কিছু দেশে। তিনি আরও বলেন, ইতোমধ্যে বিশ্বে যে হারে বরফ গলা শুরু হয়েছে তা অব্যাহত থাকলে খুব শিগগিরই বাংলাদেশ ও মালদ্বীপের বেশকিছু উপকূলীয় অঞ্চল পানির নিচে চলে যাবে। যা আমাদের জন্য ভয়াবহ ব্যাপার। অনুষ্ঠানে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, ৫৩৫ মিলিয়ন ডলার গ্রিন এনার্জিতে সহায়তা করেছে এডিবি। আমাদের চাহিদা ব্যবস্থাপনা এবং ইনভেস্টমেন্ট রিটার্ন সঠিকভাবে ব্যবহার করাই হলো মূল চ্যালেঞ্জ।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

চীন সফরে ১৭ সমঝোতা স্মারক, বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন মাইলফলক

চীন সফরে ১৭ সমঝোতা স্মারক, বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন মাইলফলক
বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
আহমদ কায়কাউস বলেন, গত ৫০ বছর ধরে গ্রিন এনার্জিতে বিনিয়োগ কার্যক্রম চলছে। আমাদের এখন ৫ দশমিক ৩ মিলিয়ন সোলার হাউস সিস্টেম বিতরণ করা হয়েছে। আমারা ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুতের ১০ শতাংশ সোলার সিস্টেমের আওতায় নিয়ে আসতে চাই। সম্মেলনে মোট ১১টি প্রতিষ্ঠান প্লাটিনাম, গোল্ড ও সিলভার ক্যাটাগরিতে এই সম্মেলনের পৃষ্ঠপোষকতা করছে। কনফিডেন্স গ্রুপ ও বসুন্ধরা গ্রুপ প্লাটিনাম, বাংলাট্রাক, ম্যাক্স, রিজেন্ট এনার্জি অ্যান্ড পাওয়ার, কর্ণফুলী পাওয়ার, শক্তি পাম্প, গোল্ড স্পন্সর এবং সিটি গ্রুপ, পারটেক্স পেট্রো, সেভেন রিংস সিমেন্ট ও সামিট কর্পোরেশন সিলভার স্পন্সর হিসেবে আছে।

ইনিউজ ৭১/এম.আর

সর্বশেষ সংবাদ

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে শেষ লড়াই, আত্মবিশ্বাসী জর্ডান

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে শেষ লড়াই, আত্মবিশ্বাসী জর্ডান

স্বাধীন পররাষ্ট্রনীতিতে হস্তক্ষেপ কখনো মেনে নেবো না: সংসদে শফিকুর

স্বাধীন পররাষ্ট্রনীতিতে হস্তক্ষেপ কখনো মেনে নেবো না: সংসদে শফিকুর

স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার পথেই কেন আসে মাদকের বড় চালান, প্রশ্ন গয়েশ্বরের

স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার পথেই কেন আসে মাদকের বড় চালান, প্রশ্ন গয়েশ্বরের

প্রধানমন্ত্রীর সফরে নতুন উচ্চতায় চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক

প্রধানমন্ত্রীর সফরে নতুন উচ্চতায় চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক

সিরাজগঞ্জে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য আটক, আহত পুলিশ সদস্য

সিরাজগঞ্জে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য আটক, আহত পুলিশ সদস্য

জনপ্রিয় সংবাদ

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

এ সম্পর্কিত আরও পড়ুন

স্বাধীন পররাষ্ট্রনীতিতে হস্তক্ষেপ কখনো মেনে নেবো না: সংসদে শফিকুর

স্বাধীন পররাষ্ট্রনীতিতে হস্তক্ষেপ কখনো মেনে নেবো না: সংসদে শফিকুর

বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকারি দল সব কৃতিত্ব নেবে আর বিরোধীদল সবকিছুতেই শুধু বিরোধিতা করবে— এমন রাজনৈতিক সংস্কৃতিকে তিনি ব্যক্তিগত ও দলীয়ভাবে সমর্থন করেন না। তিনি বলেন, সরকার ও বিরোধীদল উভয়েরই দায়িত্ব রয়েছে দেশের স্বার্থে গঠনমূলক ভূমিকা পালন করা এবং পারস্পরিক সম্মান বজায় রাখা। শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিদেশ সফরের ওপর আনা ধন্যবাদ

স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার পথেই কেন আসে মাদকের বড় চালান, প্রশ্ন গয়েশ্বরের

স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার পথেই কেন আসে মাদকের বড় চালান, প্রশ্ন গয়েশ্বরের

দেশের সবচেয়ে বড় মাদকের চালান স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে দেশে প্রবেশ করে বলে মন্তব্য করেছেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়, আইন কার্যকর করতে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, সৎ সাহস এবং দৃঢ় উদ্যোগ। শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে

প্রধানমন্ত্রীর সফরে নতুন উচ্চতায় চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক

প্রধানমন্ত্রীর সফরে নতুন উচ্চতায় চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, সফরটি শুধু কূটনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করেনি, বরং দুই দেশের পারস্পরিক আস্থা ও অর্থনৈতিক সহযোগিতার ভিত্তিও আরও সুদৃঢ় করেছে। শনিবার (২৭ জুন) বিকেলে প্রধানমন্ত্রীর সদ্য সমাপ্ত মালয়েশিয়া ও চীন সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি

নতুন পে-স্কেলে ১১–২০ গ্রেডের কর্মচারীদের জন্য বড় আর্থিক সুবিধার প্রস্তাব

নতুন পে-স্কেলে ১১–২০ গ্রেডের কর্মচারীদের জন্য বড় আর্থিক সুবিধার প্রস্তাব

সরকারের প্রস্তাবিত নবম জাতীয় পে-স্কেলে ১১ থেকে ২০ গ্রেডভুক্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য একাধিক নতুন আর্থিক সুবিধা যুক্ত করার সুপারিশ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় চমক হিসেবে টিফিন ভাতা পাঁচ গুণ বৃদ্ধি, সর্বনিম্ন মূল বেতন বাড়ানো, শিক্ষা ভাতা, স্বাস্থ্যবীমা এবং বিশেষ চাইল্ড কেয়ার ভাতা চালুর প্রস্তাব রয়েছে। ২০১৫ সালে অষ্টম পে-স্কেল কার্যকরের পর এটিকে সরকারি চাকরিজীবীদের জন্য গত এক দশকের

স্বাধীন পররাষ্ট্রনীতি বজায় রেখেই চীন-মালয়েশিয়ার সঙ্গে কাজ করবে বাংলাদেশ

স্বাধীন পররাষ্ট্রনীতি বজায় রেখেই চীন-মালয়েশিয়ার সঙ্গে কাজ করবে বাংলাদেশ

বাংলাদেশ স্বাধীনভাবে তার বৈদেশিক নীতি নির্ধারণ করবে এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে চীন ও মালয়েশিয়ার সঙ্গে সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, দুই দেশই বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী এবং পারস্পরিক সম্পর্ক আরও সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ। শনিবার (২৭ জুন) রাজধানীর মিরপুরে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) আয়োজিত