রবিবার, ২৮ জুন, ২০২৬১৪ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

পলাশে পুলিশ-গ্রামবাসী ব্যাপক সংঘর্ষে আহত ১৫

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৮ মার্চ ২০১৯, ০:৫০

শেয়ার করুনঃ
পলাশে পুলিশ-গ্রামবাসী ব্যাপক সংঘর্ষে আহত ১৫

নরসিংদীর পলাশ উপজেলায় কভারভ্যানের সাথে এক মটোরসাইকেলের সংঘর্ষে মটোরসাইকেলের তিন আরোহী আহতের ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসী ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের ৩ সদস্য, স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি ও গ্রামবাসীসহ ১৫জন আহত হয়েছে। একপর্যায়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও ফাকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। শুক্রবার দুপুরে ঘোড়াশাল পৌর এলাকার বাগপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হলেন, পলাশ থানার এসআই মনির হোসেন, কনস্টেবল হারুন মিয়া, আবুল হোসেন, দৈনিক মুক্তখবর পত্রিকার স্থানীয় সাংবাদিক জুয়েল মিয়া, ঘোড়াশাল পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর রোমেল মিয়া।

এছাড়াও স্থানীয়দের মধ্যে আহত হন, সাখাওয়াত হোসেন, রাব্বি মিয়া, সোহেল মিয়া, এমায়েত হোসেন, মানছুর মিয়াসহ ১০জন।পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে বাগপাড়া গ্রামে অবস্থিত প্রাণ আরএফএল গ্রুপের একটি কভারভ্যান প্রতিষ্ঠানটির পাশে সড়কে একটি মটোরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে মটোরসাইকেলে থাকা চরপাড়া গ্রামের রতন মিয়া, জসিম উদ্দিন ও রনি নামে তিন আরোহী গুরুত্বর আহত হয়। এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত গ্রামবাসী দুর্ঘটনাগ্রস্থ কভারভ্যান ও প্রাণ আরএফএল গ্রুপের বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায়। একপর্যায়ে প্রতিষ্ঠানটি থেকে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে গ্রামবাসী ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেধে যায়। প্রায় দুই ঘন্টাব্যাপী দাওয়া পাল্টাদাওয়া ইটপাটকেল ছুড়াছুড়ি হয়। এতে পুলিশের তিন সদস্য আহত হলে পুলিশ গ্রামবাসীকে লাঠিচার্জ শুরু করে।

এসময় সংঘর্ষের ছবি তুলতে গিয়ে পুলিশের লাঠিচার্জে আহত হয় স্থানীয় এক সাংবাদিক। সংঘর্ষে আহত সাখাওয়াত হোসেন নামে এক ব্যক্তি জানান, প্রাণ আরএফএল গ্রুপের ব্যাপরোয়া কভারভ্যান প্রায় সময় বাগপাড়া সড়কে দুর্ঘটনা ঘটাচ্ছে। দুপুরে তাদের এক কভারভ্যান ব্যাপরোয়া গতিতে একটি মটোরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মটোরসাইকেলের তিন আরোহী গুরুত্বর আহত হয়। বারবার দুর্ঘটনা ঘটালেও প্রতিষ্ঠানটি চালকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে প্রতিষ্ঠানটি ঘেরাও করে প্রতিবাদ করে। পরে পুলিশ এসে উত্তেজিত অবস্থায় আমাদের উপর হামলা চালায়। একপর্যায়ে তারা আমাদের লক্ষ্য করে গুলিও ছুড়ে। আহত স্থানীয় সাংবাদিক জুয়েল হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে যাই।

আরও

নতুন পে-স্কেলে ১১–২০ গ্রেডের কর্মচারীদের জন্য বড় আর্থিক সুবিধার প্রস্তাব

নতুন পে-স্কেলে ১১–২০ গ্রেডের কর্মচারীদের জন্য বড় আর্থিক সুবিধার প্রস্তাব
ঢাকা
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

ঘটনাস্থলে গ্রামবাসীর উপর পুলিশের লাঠিচার্জের ছবি তুলতে গেলে পুলিশের এক সদস্য আমাকে লাঠি দিয়ে পিটাতে থাকে। তখন আমি মিডিয়ার কর্মী পরিচয় দিলেও তারা আমার কোন কথা শুনেনি। কাউন্সিলর রোমেল জানান, উত্তেজিত জনতাকে থামাতে গিয়ে উভয় পক্ষের হামলায় আমিও আহত হই। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এব্যাপারে পলাশ থানার এসআই মনির হোসেন জানান, সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা প্রাণ আরএফএল প্রতিষ্ঠানে ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে সঙ্গিয় ফোর্সসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে উত্তেজিত জনতা আমাদের উপর চড়াও হয়। একপর্যায়ে তারা আমাদের উপর ইটপাটকেল ছুড়তে থাকে। এতে আমি ও আমার দুই কনস্টেবল আহত হই। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ৬ রাউন ফাঁকা গুলি ছুড়লে উত্তেজিত জনতা সরে পড়ে। সাংবাদিকের উপর হামলার বিষয়টি আমার জানা নেই। এব্যাপারে পলাশ থানার ওসি মকবুল হোসেন মোল্লা জানান, পুরো বিষয়টি এখনও জানা হয়নি। এ বিষয়ে খোঁজখবর নিয়ে পরে জানানো হবে। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

সর্বশেষ সংবাদ

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে শেষ লড়াই, আত্মবিশ্বাসী জর্ডান

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে শেষ লড়াই, আত্মবিশ্বাসী জর্ডান

স্বাধীন পররাষ্ট্রনীতিতে হস্তক্ষেপ কখনো মেনে নেবো না: সংসদে শফিকুর

স্বাধীন পররাষ্ট্রনীতিতে হস্তক্ষেপ কখনো মেনে নেবো না: সংসদে শফিকুর

স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার পথেই কেন আসে মাদকের বড় চালান, প্রশ্ন গয়েশ্বরের

স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার পথেই কেন আসে মাদকের বড় চালান, প্রশ্ন গয়েশ্বরের

প্রধানমন্ত্রীর সফরে নতুন উচ্চতায় চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক

প্রধানমন্ত্রীর সফরে নতুন উচ্চতায় চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক

সিরাজগঞ্জে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য আটক, আহত পুলিশ সদস্য

সিরাজগঞ্জে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য আটক, আহত পুলিশ সদস্য

জনপ্রিয় সংবাদ

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

এ সম্পর্কিত আরও পড়ুন

স্বাধীন পররাষ্ট্রনীতিতে হস্তক্ষেপ কখনো মেনে নেবো না: সংসদে শফিকুর

স্বাধীন পররাষ্ট্রনীতিতে হস্তক্ষেপ কখনো মেনে নেবো না: সংসদে শফিকুর

বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকারি দল সব কৃতিত্ব নেবে আর বিরোধীদল সবকিছুতেই শুধু বিরোধিতা করবে— এমন রাজনৈতিক সংস্কৃতিকে তিনি ব্যক্তিগত ও দলীয়ভাবে সমর্থন করেন না। তিনি বলেন, সরকার ও বিরোধীদল উভয়েরই দায়িত্ব রয়েছে দেশের স্বার্থে গঠনমূলক ভূমিকা পালন করা এবং পারস্পরিক সম্মান বজায় রাখা। শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিদেশ সফরের ওপর আনা ধন্যবাদ

স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার পথেই কেন আসে মাদকের বড় চালান, প্রশ্ন গয়েশ্বরের

স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার পথেই কেন আসে মাদকের বড় চালান, প্রশ্ন গয়েশ্বরের

দেশের সবচেয়ে বড় মাদকের চালান স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে দেশে প্রবেশ করে বলে মন্তব্য করেছেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়, আইন কার্যকর করতে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, সৎ সাহস এবং দৃঢ় উদ্যোগ। শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে

প্রধানমন্ত্রীর সফরে নতুন উচ্চতায় চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক

প্রধানমন্ত্রীর সফরে নতুন উচ্চতায় চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, সফরটি শুধু কূটনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করেনি, বরং দুই দেশের পারস্পরিক আস্থা ও অর্থনৈতিক সহযোগিতার ভিত্তিও আরও সুদৃঢ় করেছে। শনিবার (২৭ জুন) বিকেলে প্রধানমন্ত্রীর সদ্য সমাপ্ত মালয়েশিয়া ও চীন সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি

নতুন পে-স্কেলে ১১–২০ গ্রেডের কর্মচারীদের জন্য বড় আর্থিক সুবিধার প্রস্তাব

নতুন পে-স্কেলে ১১–২০ গ্রেডের কর্মচারীদের জন্য বড় আর্থিক সুবিধার প্রস্তাব

সরকারের প্রস্তাবিত নবম জাতীয় পে-স্কেলে ১১ থেকে ২০ গ্রেডভুক্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য একাধিক নতুন আর্থিক সুবিধা যুক্ত করার সুপারিশ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় চমক হিসেবে টিফিন ভাতা পাঁচ গুণ বৃদ্ধি, সর্বনিম্ন মূল বেতন বাড়ানো, শিক্ষা ভাতা, স্বাস্থ্যবীমা এবং বিশেষ চাইল্ড কেয়ার ভাতা চালুর প্রস্তাব রয়েছে। ২০১৫ সালে অষ্টম পে-স্কেল কার্যকরের পর এটিকে সরকারি চাকরিজীবীদের জন্য গত এক দশকের

স্বাধীন পররাষ্ট্রনীতি বজায় রেখেই চীন-মালয়েশিয়ার সঙ্গে কাজ করবে বাংলাদেশ

স্বাধীন পররাষ্ট্রনীতি বজায় রেখেই চীন-মালয়েশিয়ার সঙ্গে কাজ করবে বাংলাদেশ

বাংলাদেশ স্বাধীনভাবে তার বৈদেশিক নীতি নির্ধারণ করবে এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে চীন ও মালয়েশিয়ার সঙ্গে সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, দুই দেশই বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী এবং পারস্পরিক সম্পর্ক আরও সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ। শনিবার (২৭ জুন) রাজধানীর মিরপুরে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) আয়োজিত