শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬১২ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

সাগর-রুনির হত্যাকারীরা ধরা পড়বেই: স্বরাষ্ট্রমন্ত্রী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০১৯, ২:৭

শেয়ার করুনঃ
সাগর-রুনির হত্যাকারীরা ধরা পড়বেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন নাহার রুনি হত্যার বিষয়ে আমরা প্রতিনিয়ত খোঁজ-খবর রাখছি। আশা করছি, দ্রুতই একটি সমাধানে পৌঁছতে পারব। তাদের খুনিরা ধরা পড়বেই। আলোচিত এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটের (ডিআরইউ) এক স্মারকলিপি নিয়ে তিনি একথা বলেন। এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটি চত্বরে প্রতিবাদ সমাবেশ করেন সাংবাদিকরা। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইলিয়াস হোসেন। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক কবির আহমেদ খান। সমাবেশে বক্তারা বলেন, ‘২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর ফার্মগেটের পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নৃশংসভাবে খুন হন সাগর সারওয়ার ও মেহেরুন রুনি। দুখের বিষয় হত্যাকাণ্ডের ৭ বছর পেরিয়ে গেলেও খুনিদের ধরা পড়া দূরে থাক, আজও সনাক্ত করায় সম্ভব হয়নি। বিচার প্রক্রিয়াও থমকে আছে।’ সাংবাদিক নেতারা অবিলম্বে চাঞ্চল্যকর এই হত্যা মামলার বিচার এবং খুনিদের গ্রেপ্তার করার দাবি জানান। প্রতিবাদ সমাবেশ শেষে র্যা লি নিয়ে সাংবাদিকরা সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে একটি স্মারকলিপি দেন। 

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাগর-রুনি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে সরকার যথেষ্ট আন্তরিক। আমরা প্রতিনিয়ত খোঁজ-খবর রাখছি। আশা করছি, দ্রুতই একটি সমাধানে পৌঁছতে পারব। খুনিরা ধরা পড়বেই।’ দীর্ঘ সময়েও হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দাখিল করতে না পারায় তিনি নিজেও ‘বিব্রত’ বলে জানান। মন্ত্রীর আশ্বাসের জবাবে আগামী ১৭ ফেব্রুয়ারি হত্যা মামলায় যে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ রয়েছে, সেটি যেন আর না পেছায়, সেজন্য স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন সাংবাদিক নেতারা। উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টিভির বার্তা সম্পাদক সাগর সারওয়ার এবং তার স্ত্রী এটিএন বাংলা জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন নাহার রুনিকে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা। সে সময় বাসায় ছিলেন এই দম্পতির একমাত্র ছেলে তিন বছর বয়সী মেঘ। পরের দিন রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। চার দিন পর মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। দুই মাসেরও বেশি সময় তদন্ত করে ডিবি রহস্য উদঘাটনে ব্যর্থ হয়। পরে হাইকোর্টের নির্দেশে ২০১২ সালের ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র্যা বের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু, বিগত সাত বছরেও এই মামলার তদন্তে কোনো অগ্রগতির পাওয়া মেলেনি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

শান্তিপূর্ণ পারমাণবিক ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নতুন সমঝোতা

শান্তিপূর্ণ পারমাণবিক ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নতুন সমঝোতা

সর্বশেষ সংবাদ

হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ বললেন ট্রাম্প, প্রত্যাখ্যান ইরানের প্রস্তাব

হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ বললেন ট্রাম্প, প্রত্যাখ্যান ইরানের প্রস্তাব

সন্দেহভাজন ভেজাল মদে দুই জেলায় ১৯ মৃত্যু

সন্দেহভাজন ভেজাল মদে দুই জেলায় ১৯ মৃত্যু

শান্তিপূর্ণ পারমাণবিক ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নতুন সমঝোতা

শান্তিপূর্ণ পারমাণবিক ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নতুন সমঝোতা

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে সিদ্ধান্ত ঢাকার, জানাল যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে সিদ্ধান্ত ঢাকার, জানাল যুক্তরাষ্ট্র

হিলিতে নানা আয়োজনে 'গ্রীণ এন্ড ক্লিন দিনাজপুর' কর্মসূচি পালন

হিলিতে নানা আয়োজনে 'গ্রীণ এন্ড ক্লিন দিনাজপুর' কর্মসূচি পালন

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

এ সম্পর্কিত আরও পড়ুন

শান্তিপূর্ণ পারমাণবিক ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নতুন সমঝোতা

শান্তিপূর্ণ পারমাণবিক ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নতুন সমঝোতা

শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তির ব্যবহার এবং এ খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে দুই দেশের প্রতিনিধিরা এই সমঝোতায় সই করেন। বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক উপদেষ্টা রেহান আসাদ এবং যুক্তরাষ্ট্রের পক্ষে অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি ও পরিবেশবিষয়ক আন্ডার সেক্রেটারি জ্যাকব হেলবার্গ এতে স্বাক্ষর করেন। রেহান আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন। সমঝোতা স্মারকে

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে সিদ্ধান্ত ঢাকার, জানাল যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে সিদ্ধান্ত ঢাকার, জানাল যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে বাংলাদেশ ও ভারতের মধ্যে তৈরি হওয়া পরিস্থিতিকে দুই দেশের সম্পর্কে বড় অস্বস্তির কারণ হিসেবে উল্লেখ করে সংকট সমাধানে ঢাকা ও দিল্লিকে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। নিউইয়র্কের ফরেন প্রেস সেন্টারে গত বুধবার

পুলিশের ভেতরে ফ্যাসিবাদী যোগাযোগ, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

পুলিশের ভেতরে ফ্যাসিবাদী যোগাযোগ, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

পুলিশের কিছু সদস্য এখনও ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পুলিশের কোনো সদস্য শৃঙ্খলা ভঙ্গ করলে কিংবা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়ালে সরকার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পিছপা হবে না। ক্ষেত্রবিশেষে শৃঙ্খলাভঙ্গের পাশাপাশি অপরাধ সংঘটিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসহ ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ

এলএনজি-ফার্নেস অয়েলে ব্যয় বাড়ায় বিদ্যুতে বড় লোকসানের শঙ্কা

এলএনজি-ফার্নেস অয়েলে ব্যয় বাড়ায় বিদ্যুতে বড় লোকসানের শঙ্কা

গ্যাস সংকট, কয়লা ও ফার্নেস অয়েলের দাম বৃদ্ধি এবং উচ্চমূল্যে এলএনজি আমদানির কারণে চলতি অর্থবছরে বিদ্যুৎ খাতে লোকসান ৬০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চলতি অর্থবছরে এ খাতে ৪৫ হাজার কোটি টাকা লোকসানের হিসাব ধরেছিল। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম ও আমদানি ব্যয় বাড়ায় সেই হিসাব এখন ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সংকট থাকায়

তেলের দাম বাড়িয়েও কমছে না জ্বালানি খাতের আর্থিক চাপ

তেলের দাম বাড়িয়েও কমছে না জ্বালানি খাতের আর্থিক চাপ

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর পরও দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে আর্থিক চাপ কমছে না। আন্তর্জাতিক বাজারে জ্বালানির উচ্চমূল্য, মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং এলএনজি সরবরাহ সংকটে বেশি দামে জ্বালানি আমদানি করতে হচ্ছে। ফলে আমদানি ব্যয় বাড়ার পাশাপাশি দেশের বাজারে তুলনামূলক কম দামে বিক্রির কারণে লোকসান ও ভর্তুকির বোঝাও বাড়ছে। গত সাড়ে ছয় মাসে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের লোকসান হয়েছে ২২ হাজার