
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪৭

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যেই জাতীয় গ্রিডে পরীক্ষামূলক ও বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহের চূড়ান্ত প্রস্তুতি চলছে। একই সঙ্গে আগামী বছরের জুনের মধ্যে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটে জ্বালানি স্থাপন বা ফুয়েল লোডিংয়ের মাধ্যমে রিঅ্যাক্টর চালুর প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
