
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১২:৩০

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ থাকায় ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের দুটি নির্ধারিত ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটির বিজি ৩৩৯ ও বিজি ৩৪০ নম্বর ফ্লাইট চলাচল করবে না।
