
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ১৩:৩১

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ‘ইমার্জেন্সি সাপোর্ট ফর ফুড সিকিউরিটি প্রজেক্ট’ বাস্তবায়নে বাংলাদেশকে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণসহায়তা দিচ্ছে বিশ্বব্যাংকের অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ)। এ অর্থায়নের মাধ্যমে বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের রোপণ মৌসুমে সাশ্রয়ী মূল্যে সার সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
