
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ১১:৩২

জাতি গঠনে শিক্ষকদের অনন্য অবদানের আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে দেশের প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন স্তরের ১০১ জন গুণী শিক্ষককে বিশেষ সম্মাননা দিচ্ছে সরকার। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে। প্রত্যেক শিক্ষক পাবেন নগদ ২ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র। অনুষ্ঠান শুরু হবে দুপুর ২টায়।
