
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, ১২:৪০

পবিত্র নগরী মদিনায় সৌদি আরবের তাইবাহ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। রোববার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। বিবৃতিতে বাংলাদেশ সরকার মদিনার গুরুত্বপূর্ণ এই বেসামরিক অবকাঠামোয় হামলাকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছে।
