
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ১৩:৮

জাতীয় সংসদে ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট-২০২৬’ পাসের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরে যুক্ত হয়েছে নতুন ব্যবস্থা। এতে ‘জীবনকালীন ভোগাধিকার সংরক্ষণপূর্বক দান’ পদ্ধতিতে সম্পত্তির মালিকানা গ্রহীতার কাছে গেলেও দাতা জীবিত থাকা পর্যন্ত তা ভোগ ও ব্যবহার করতে পারবেন। আইনটি ১৮৮২ সালের ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট সংশোধন করে প্রণীত ২০২৬ সালের ১০৫ নম্বর আইন এবং অবিলম্বে কার্যকর হয়েছে।
