
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ১১:৫৪

দেশের বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা ধাপে ধাপে ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হচ্ছে। এর মাধ্যমে তথ্য গোপন করে একাধিক বিয়ে, বাল্যবিবাহ ও ভুয়া নিবন্ধনের মতো ঘটনা প্রতিরোধে সহায়তা পাওয়া যাবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধন সফটওয়্যারের ব্যবহারবিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
