
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ১১:৪৩

বাংলাদেশকে একটি শক্তিশালী বিনিয়োগের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এ অংশ নিয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সমতা, স্বচ্ছতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে আঞ্চলিক ও বৈশ্বিক অংশীদারদের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ।
