
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ১১:২২

কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে ইউরেনিয়াম বহনকারী একটি বহর রওনা হয়েছে। শনিবার সকাল ৭টা ১৫ মিনিটে তিনটি বিশেষ লরিতে করে রূপপুরের প্রথম ইউনিটের জন্য আনা পারমাণবিক জ্বালানি সড়কপথে প্রকল্প এলাকায় নেওয়া শুরু হয়।
