
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, ১৫:২৩

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এবার সরকারি চাকরিজীবীদের জন্য টানা পাঁচ দিনের ছুটি হচ্ছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ২০ অক্টোবর মঙ্গলবার নবমী, ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী এবং ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি থাকবে। এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
