
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, ১১:৪৯

শিশুদের ‘নোবেল’ হিসেবে পরিচিত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর জন্য মনোনীত হয়েছেন শেরপুরের তরুণ শিশু সাংবাদিক ও শিশু অধিকারকর্মী জয়া বণিক। শিশু সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং শিক্ষার প্রসারে কাজের স্বীকৃতি হিসেবে তাঁর নাম এবারের মনোনীতদের তালিকায় এসেছে।
