
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, ১১:৮

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের জটিলতা কাটিয়ে রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পারমাণবিক জ্বালানি আজ শুক্রবার (২ অক্টোবর) বাংলাদেশে আসছে। জ্বালানি পরিবহনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে বিশেষ কার্গো উড়োজাহাজে করে জ্বালানির চালানটি দুপুরের মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। প্রকল্পসংশ্লিষ্ট একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন।
