
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৭

বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে বিভিন্ন চ্যালেঞ্জ থাকলেও সেগুলো বিবেচনায় নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। অতীত ভুলে যাওয়া সম্ভব নয়, তবে অতীতে আটকে থাকলে উন্নয়ন এগিয়ে নেওয়া সম্ভব হবে না।

